শামসুলহুদা ডিগ্রি কলেজের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
এ কে খান : পাবনা জেলার টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রি অনার্স কলেজের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি সাধারণ ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আন্তরিক বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৯ জুন কলেজের সভা কক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফ শহীদুল হক রুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কলেজের সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক বাবুল আক্তার, সহকারী অধ্যাপক সাইফুদ্দিন খান ও মোঃ লিমন আমির, আব্দুর রাজ্জাক, আসলাম হোসেন ও মামুন হোসেন প্রমূখ। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার অন্যতম মাধ্যম। ত...