Posts

Showing posts from May, 2026

পাবনায় ঈদুল আযহা উদযাপনে ব্যাপক প্রস্তুতি

অব্দুল মোমিন সাগর : পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় ঈদ জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান জাতীয় পতাকা ও “ঈদ মোবারক” ব্যানারে সজ্জিতকরণ, ঈদগাহ মাঠ প্রস্তুত এবং বৃষ্টির কথা বিবেচনায় ত্রিপল বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনা পুলিশ লাইনস ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আল আমিন। এছাড়া ঈদ জামাতকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলার গুরুত্বপূর্ণ ঈদগাহসহ সকল স্থানে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, ঈদের দিন হাসপাতাল, কারাগার ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, ঈদগাহে মেডিকেল টিম মোতায়েন, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা গ্...

পাবনায় মাদক অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ আটক—৪

আব্দুল মোমিন সাগর : পাবনায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২৬ মে) জেলার ঈশ্বরদী ও সদর উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ টি ইয়াবাসহ আশরাফুল আলম রানা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা ঈশ্বরদী সার্কেল। এ ঘটনায় উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। অপরদিকে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা সদর সার্কেলের সদস্যরা সদর উপজেলার বিভিন্ন মাদক স্পটে একাধিক অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫ টি ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য আদালতের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। অভিযানে উপ-পরিদর্শক জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান প্রসিকিউশন পরিচালনা করেন। ভ্রাম্য...

এমপি শিমুল বিশ্বাসের চেষ্টায়—ওয়াই প্যাটার্ন সেতুর অনুমোদন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : পাবনার বহুল প্রত্যাশিত ওয়াই প্যাটার্ন সেতু প্রকল্প নিয়ে নতুন আশার বার্তা দিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, “Y প্যাটার্ন সেতু” প্রকল্পের প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রী সদয় অনুমোদন করেছেন। এ ঘোষণার পর থেকেই পাবনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে পাবনার খাসচর-আরিচা-দৌলতদিয়া প্রান্তে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় জনগণ, ব্যবসায়ী মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন। সম্প্রতি সংসদ সদস্য শিমুল বিশ্বাস সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদনপত্রও প্রদান করেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, যমুনা সেতু ও পদ্মা সেতু চালুর পর উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এলেও আরিচা-পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি রুটে এখনও তীব্র যানজট ও ভোগান্তি বিদ্যমান রয়েছে। এ অবস্থায় একটি আধুনিক Y-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সময়ের দাবি। তিনি আরও উল্লেখ করেন, এ সেতু বাস্তবায়িত হলে ঢাকা, উত্তর...

পাবনায় ডিএনসির অভিযানে ৮ জনকে দণ্ড@ হেরোইন-ইয়াবা-গাঁজা উদ্ধার

আব্দুল মোমিন সাগর : পাবনায় মাদকবিরোধী অভিযানে ৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২৫ মে ২০২৬) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এসব দণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দিনব্যাপী পরিচালিত অভিযানে ৫ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় মোট ৮টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। তবে কোনো নিয়মিত মামলা দায়ের হয়নি। ডিএনসির তথ্যমতে, পাবনা ‘ক’ সার্কেলে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ২টি নিয়মিত অভিযানও চালানো হয়। অন্যদিকে পাবনা ‘খ’ সার্কেলে ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৬টি মামলা দায়ের করা হয়। এছাড়াও সেখানে ২টি নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঈশ্বরদী এবং জেলা প্রশাসক কার্যালয়, পাবনা এর একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত এক...

সংসদে শিমুল বিশ্বাসের উত্থাপিত ওয়াই প্যাটার্ন সেতু ও পদ্মা ব্যারেজ প্রস্তাব আলোচনায়

নিজস্ব প্রতিবেদক : দেশের সম্ভাবনাময় দুটি বৃহৎ অবকাঠামো প্রকল্প— “ওয়াই প্যাটার্ন সেতু” ও “পদ্মা ব্যারেজ” নির্মাণের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গত ৬ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে এ দুটি প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করেন। জানা গেছে, বিএনপি সরকার গঠনের পর জাতীয় সংসদে উন্নয়নভিত্তিক এ ধরনের বড় প্রকল্পের প্রস্তাবগুলোর মধ্যে এটি ছিল অন্যতম আলোচিত উদ্যোগ। বিশেষ করে “ওয়াই প্যাটার্ন সেতু” প্রকল্পকে পাবনাসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে। সংসদে প্রস্তাব উত্থাপনের পর বিষয়টি বাস্তবায়নে দাপ্তরিক কার্যক্রমও শুরু করেন সংসদ সদস্য শিমুল বিশ্বাস। গত ১৩ মে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে ডিও লেটারের মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন পাঠান। পরে ১৪ মে মন্ত্রী আবেদনটি সংশ্লিষ্ট সচিবের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এদিকে ১৮ মে বিমানমন্ত্রী আফ...

ফিরোজ চৌধুরীর সংবাদ সম্মেলন : অপপ্রচার ও হামলার অভিযোগে বিচার দাবি

পিপ : পাবনার পরিবহন খাতের পরিচিত ব্যবসায়ী ও জমিদার আজিম চৌধুরীর বংশধর ফিরোজ চৌধুরী তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। রোববার পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লিখিত বক্তব্যে ফিরোজ চৌধুরী বলেন, সুজানগর উপজেলার চকগোবিন্দপুর মৌজার ডিএস ও এসএ ১৬ এবং ১৭ দাগের জমি তারা বৈধভাবে ক্রয়সূত্রে মালিকানাভুক্ত। পরবর্তীতে জমিটি ভুলক্রমে সরকারি খতিয়ানে অন্তর্ভুক্ত হলে আদালতে মামলা করে রায়ের মাধ্যমে পুনরায় মালিকানা ফিরে পান। পরে প্রশাসনের সহযোগিতায় ওই জমি অবৈধ দখলমুক্ত করে তাদের বুঝিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, স্থানীয়দের অনুরোধে ওই জমি থেকে ৫ শতাংশ জায়গা মসজিদের জন্য মৌখিকভাবে দান করা হয়। একইসঙ্গে বাকি অংশে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি একটি দ্বিতল মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। এ সময় শরীফ মনির ওরফে বিদ্যুৎ নামে এক ব্যক্তি মসজিদের নামে আরও জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি এবং চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। ফিরোজ চৌধুরীর দাবি, গত ৬ মে বিকেলে নির্মাণকাজ পরিদর্শনে গ...

পাবনায় ইমাম গাযযালীর ১১ শিক্ষার্থীর নীল কমল অ্যাওয়ার্ড অর্জন

বিশেষ প্রতিনিধি : পাবনার ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ এর ১১ জন শিক্ষার্থী বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের হলদে পাখি শাখার সর্বোচ্চ সম্মাননা “নীল কমল অ্যাওয়ার্ড” অর্জন করেছে। এ বছর জাতীয় পর্যায়ে মোট ৫৭ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অর্জন করে, যার মধ্যে পাবনা শহরের অনন্ত মোড়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের নিজের কাজ নিজে করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, অন্যকে সহযোগিতা করা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অধ্যক্ষ সুরাইয়া সুলতানা তার বক্তব্যে জাতীয় কমিশনার, আঞ্চলিক কমিশনার, জেলা কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পেছনে সময় ও শ্রম দেওয়া শিক্ষক ও অভিভাবকদের ...

পাবনায় ন্যাংড়া মুন্না চোর গ্রেফতার—উদ্ধার ৫ মোটরসাইকেল

আব্দুল মোমিন সাগর : পাবনায় চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারে বিশেষ অভিযান চালিয়ে আলোচিত মোটরসাইকেল চোর মুন্না ওরফে ‘ন্যাংড়া মুন্না’কে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ। এ সময় বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম এর তত্ত্বাবধানে পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গত ২০ মে পাবনা শহরের মুজাহিদ ক্লাব ও বাংলা বাজার এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চক্রের সদস্য মুন্নার অবস্থান শনাক্ত করা হলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাগুটিয়া ইউনিয়নের পারুলিয়া চর এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না পাবনার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী পাবনার আমিনপুরে...

পাবনায় অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার# উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী

বিশেষ প্রতিনিধি : পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অপহৃত দুই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণ কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) ও তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮) গত ১৯ মে বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের কাছে কল দিয়ে জানায়, দুইজনকে একটি মেয়েসহ আটক রাখা হয়েছে। তাদের মুক্তির জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে অপহৃতদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান-এর তত্ত্বাবধানে ডিবি ওসি রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (২০ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকা...

শহীদ আমিনুদ্দিন আইন কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঐতিহ্যবাহী শহীদ আমিনুদ্দিন আইন কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, শহীদ আমিনুদ্দিন আইন কলেজ শাখার উদ্যোগে আয়োজিত “নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬” অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অ্যাডভোকেট আজিজুল হক। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন, আইন শিক্ষা শুধু পেশাগত দক্ষতা অর্জনের বিষয় নয়, বরং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিশেষভাবে সম্মাননা পাওয়া কৃতি শিক্ষার্থী অ্যাডভোকেট এসকে নূরুজ্জামান সাগর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আইন শিক্ষার গুরুত্ব, পেশাগত নৈতিকতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদে...

পাবনায় ডিএনসির অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার : পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়। সোমবার (১৮ মে) রাত সোয়া ১টার দিকে পাবনা সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে একটি অভিযানিক দল জালালপুর বাজারস্থ মাওলানা কসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে উত্তর পাশের পাকা সড়কে একটি নম্বরবিহীন সিএনজি তল্লাশি চালায়। এ সময় সিএনজি থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে নম্বরবিহীন সিএনজিটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত শহিদুল প্রামানিকের ছেলে আব্দুল আলিম প্রামানিক (৪২) এবং গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত আবু জল সরকারের ছেলে লিটন সরকার (৪০)। ডিএনসি আরও জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ও ৩৮ ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী প্রতিনিধি হলেন এনামুল হক এনাম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ এ প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এর বিশেষ সহকারী ও সাবেক সিএসএফ সদস্য এনামুল হক এনাম। রোববার (১৭ মে) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে নির্বাচন পরিচালনা প্রতিনিধির তালিকায় এটা প্রকাশ করা হয়। তার এই মনোনয়নে পাবনাসহ ক্রীড়াঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এনামুল হক এনাম মাঠপর্যায়ে একজন পরিচিত ও গ্রহণযোগ্য সংগঠক হিসেবে সুনাম অর্জন করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রতিনিধি হওয়ার মাধ্যমে ক্রীড়া উন্নয়ন ও ক্রিকেট সংগঠনে তার অভিজ্ঞতা আরও কাজে লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং জেলা পর্যায়ে ক্রিকেটের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই। এদিকে, এনামুল হক এনামকে প্রতিনিধি নির্বাচিত করায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ...

পাবনার হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ও র‌্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের যৌথ অভিযানে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টা ৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র‌্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পাবনার ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ-৩১ আগস্ট ২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া), ধারা ৩০২/২০১/৩৪/১১৪ এর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০) কে গ্রেফতার করা হয়। সে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির চৌকিদারের ছেলে। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জ...

সাঁথিয়ায় ৯০০ পিস ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার : পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়। মঙ্গলবার (১২ মে) দুপুরে সাঁথিয়া থানাধীন আমাইকোলা বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে একটি অভিযানিক দল এমএম ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাস থেকে ৯০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। অভিযানে মো. ফারুক প্রামানিক (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আবুল কালাম। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সাঁথিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। সিএনএফ টিভি।

পাবনায় স্বর্ণালংকার উদ্ধারসহ ডাকাত চক্রের ৩ সদস্য আটক

স্টাফ রিপোর্টার : পাবনায় নবনিযুক্ত পুলিশ সুপার মো. ছূফি উল্লাহর কঠোর নির্দেশনা ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডাকাতি প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা পুলিশ। ফরিদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে পাবনা জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রৌপ্য সামগ্রী ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। শুক্রবার (৮ মে) বিকেল প্রায় ৩টার দিকে ফরিদপুর থানা পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রেজিনূর রহমান। তার তত্ত্বাবধানে ফরিদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্র জানা জায়, থানা পট্টি এলাকায় সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার মুরাদনগর উপজেলার মানপুর গ্রামের মামান মালেক সনির ছেলে মো. ফারুক সনি (৩৪), দেবিদ্বার উপজেলার স্থানারপুল এলাকার...

রিমান্ডের জিজ্ঞাসাবাদে পাবনায় গোয়ালঘর থেকে অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৭ মে) গভীর রাত প্রায় ১টা ২০ মিনিটে পাবনা সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলার আসামি মো. জাহাঙ্গীর হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। পরে তার দেখানো স্থান অনুযায়ী সুখচর গ্রামের একটি নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে তল্লাশি চালিয়ে গোবর রাখার বস্তার ভেতর থেকে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এর আগে একই আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন,...

পাবনায় দায়িত্ব নিলেন নতুন এসপি ছুফি উল্লাহ

পিপ (পাবনা) : পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোঃ ছুফি উল্লাহ। আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে তিনি পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পাবনার বিদায়ী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাথমিক আলোচনা করেন। তিনি পাবনা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, সিনি...

পাবনায় অপহরণ মামলার সাক্ষী দেয়ায় কুপিয়ে জখম ৭

রাকিব হাসনাত : পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে অপহরণ মামলার সাক্ষ্য দেওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের ইসলাম গাতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ইসলাম গাতীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান দিলু (৫০), তার ছেলে ইসমাইল হোসেন (২৫) ও সাব্বির হোসেন (২৩), ইয়াকুব আলী খানের ছেলে জাকির হোসেন (২৫), মেহেদী হাসান দিলুর স্ত্রী আকলিমা খাতুন (৪৩), ইয়াকুব আলী খান (৫৫) এবং তার স্ত্রী জহুরা খাতুন (৪৫)। মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার আরিফ শেখসহ একটি সংঘবদ্ধ চক্র গত ঈদুল ফিতরের দিন (২১ মার্চ) দুপুরে এক তরুণীকে অপহরণ করে। ওই ঘটনায় মেহেদী হাসান দিলু সাক্ষ্য দিলে তার সঙ্গে অভিযুক্তদের বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এর জের ধরে মঙ্গলবার বিকেলে হামলাকারীরা মেহেদী হাসান দিলুর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও গালিগালাজ করে। এসময় বাধা দিলে আরিফ শেখ ও জসিম উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র, চাপাতি, লাঠিসোটা ও জিআই পাইপ নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই কয়েক...

পাবনার ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

এসএম আদনান উদ্দিন : পাবনা জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শামীম হোসেন হৃদয়ের নির্দেশনায় মঙ্গলবার (৬ মে) সকাল থেকে শহরসহ বিভিন্ন উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি কলেজ, পাবনা সিটি কলেজ, পাবনা ইসলামিয়া কলেজ, আমিনা মুনসুর বালিকা উচ্চবিদ্যালয়, বেড়া সরকারি কলেজ, আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোগাছি কলেজ, খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজ এবং মাওলানা কছিমউদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয়সহ মোট ১২টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ১০টি করে মোট ১২০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে শামীম হোসেন হৃদয় বলেন, এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমান-এর পরিকল্পনা অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে তারা এই বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিএনএফ টিভি...

পোরশায় উজানের ঢলে তলিয়ে গেছে বোরো ধান

পোরশা(নওগাঁ)প্রতিনিধি আমির উদ্দীন বাবু : নওগাঁর পোরশায় বৃষ্টি ও উজানের ঢলে নিতপুর এলাকার বিভিন্ন বীলের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকশত হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে ৫ হেক্টর জমির ধান সম্পুর্ণ তলিয়ে গেছে এবং ৩০ হেক্টর বোরো ধান আংশিক তলিয়ে গেছে। কষ্টের ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। ঋণের দায় মেটাতে কোমর সমান পানিতে নেমে ধান আধাপাকা ধান কাটছে তারা। ফসল বাঁচাতে প্রতিদিনই তারা বাড়তি খরচ গুনে শ্রমিক নিয়ে ধান কাটছেন। তবে পানি বৃদ্ধি পাওয়ায় কোথাও কোমর পানিতে নেমে ধান কাটতে হচ্ছে তাদের। আবার যেসব ধান কাটা হচ্ছে সেসব ধান রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হওয়ার উপক্রম। এমন অবস্থায় বড় ধরনের ক্ষতির শঙ্কায় দিন কাটছে কৃষকদের। নিতপুর গোপালগঞ্জের কৃষক মোকছেদুল, বাংগাল পাড়ার বেলাল হোসেন, আবু তালেব, শাহাজাহান, দিয়াড়াপাড়ার তফিজুল, জাহাঙ্গীর আলম সহ কৃষকরা জানান, জৈষ্ঠ মাসের শুরুতে পুনর্ভবা নদীতে পানি আসে। এর আগেই এই নদীর বীল এলাকার সবধান কাটা হয়ে থাকে। কিন্তু এ বছর বৈশাখের শুরুতেই আগাম পানি চলে আসায় উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলি...

এসবি’র বিশেষ পুলিশ সুপার সুফি উল্লাহ পাবনার নতুন এসপি

স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. সুফি উল্লাহ-কে পাবনা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি তারিখ: ০৩ মে ২০২৬ খ্রি. জারি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়। মো. সুফি উল্লাহ ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় পুলিশ সুপার (এসপি) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও প্রশাসনিক অভিজ্ঞতার জন্য তিনি পরিচিত একজন কর্মকর্তা হিসেবে বিবেচিত। পুলিশের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালনকালে তিনি গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। তার এই অভিজ্ঞতা পাবনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা জোরদারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার সার্বিক আ...

পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

পিপ : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পাবনায় ইয়াং জার্নালিস্ট ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৩মে বেলা ১১টায় ক্যাফে পাবনা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান। প্রধান অতিথি ফজলুর রহমান নবম ওয়েজবোর্ড সঠিকভাবে বাস্তবায়ন করার দাবী জানান। এ ছাড়া সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহবান জানান। এছারাও তরুন সাংবাদিকদের নির্ভয় হয়ে কাজ করার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। সংগঠনের সভাপতি তারেক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনি ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আহমেদ মোস্তফা নোমান। এছাড়াও আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আরকে আকাশ, অনলাইন পত্রিকা এরোমনি প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মাহবুবুল আলম ফারুক, দৈনিক স্বাধীন মত'র পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল, দৈনিক স্পষ্টবাদী'র সহকারী সম্পাদক ...