পাবনার হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়া থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ও র‌্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের যৌথ অভিযানে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টা ৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র‌্যাব-২, সিপিসি-২ মোহাম্মদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নিফাজ রহমান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পাবনার ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫, তারিখ-৩১ আগস্ট ২০০৯, জিআর-২৬/২০০৯ (ভাঙ্গুড়া), ধারা ৩০২/২০১/৩৪/১১৪ এর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রভাত চন্দ্র দাস ওরফে প্রভাত (৩০) কে গ্রেফতার করা হয়। সে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া রেলপাড়া এলাকার সুধির চৌকিদারের ছেলে। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার