Posts

Showing posts from April, 2025

মফস্বল সাংবাদিকতার বাতিঘর পাবনা প্রেসক্লাব : গৌরবের ৬৪ বছর আজ

Image
।। এবিএম ফজলুর রহমান।। “চৌষট্টি বছর পূর্তিতে ; এগিয়ে যাই সম্প্রীতিতে“ মফস্বল সাংবাদিকতার বাতিঘর পাবনা প্রেসক্লাবের আজ গৌরবের ৬৪ বছর আজ। পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য এবং ২২তম সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন এখন বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি। মহানয়িকা সুচিত্রা সেন, উপ-মহাদেশের প্রখ্যাত গীতিকার গৌরি প্রসন্ন মজুমদার, সাহিত্যিক প্রমথ চৌধুরী, ওস্তাদ বারীন মজুমদার, কবি বন্দে আলী মিয়া, অধ্যাপক মনসুর উদ্দিন আহমেদসহ অসংখ্য গুনি সাংষ্কৃতিক ও সাহিত্যিকের জন্মভুমি পাবনা। ব্রিটিশ পরবর্তি শাসনামলপুর্ব এ অঞ্চলে সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশ ঘটে। তারই ধারবাহিকতায় ১৯৬১ সালের ১ মে প্রতিষ্ঠা হয়েছিল পাবনা প্রেসক্লাব। তাই এ অঞ্চলের সাংবাদিকতার গৌরব ও অহংকারের নাম পাবনা প্রেসক্লাব। আজ ১ মে পাবনা প্রেসক্লাব ৬৪ বছরে পা রাখছে। ১৯৬১ সালের এ দিনে পাবনা শহরে পাবনা প্রেসক্লাবের গোড়াপত্তন ঘটে। সেই থেকে অনেক স্মৃতি, নানা ইতিহাস ও গৌরবময় ঘটনার সঙ্গে পাবনা প্রেসক্লাবের নাম জড়িয়ে রয়েছে। সারা দে সাংবাদিকদের মধ্যে বিভেদ, অনৈক্য ও সাংবাদিকদের একাধিক প্রতিষ্ঠান থাকলেও পাবনা প্রেসক্লাব সে ক্ষেত্রে ব্যতিক্রম। এই প্রতিষ্ঠান...

ঈশ্বরদীতে চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘ*র্ষ-গু*লিবিদ্ধ ৪

Image
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ডিগ্রির চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চরকড়ুলিয়া গ্রামের ইয়াছিন বাহিনীর রেকাত আলীর ছেলে পিল্লু (২৬), হাবিবুল ইসলাম হুজুরের ছেলে সোয়াইব হোসেন (২৭)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে ইয়াছিন আলী অস্ত্রসহ ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে ডিগ্রির চরে যায়। সেখানে আগে থেকে অবস্থানরত কুষ্টিয়ার মুকুল বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ শুরু হয়। এতে দুই গ্রুপের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের পাবনার জেনারেল হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে চরের এক বাসিন্দা জানান, ডিগ্রির চরসহ পদ্মার তীরে বেশ কয়েকটি চর ঈশ্বরদী উপজেলার মধ্যে হলেও কুষ্টিয়ার নিকটবর্তী। ফলে কুষ্টিয়ার মুকুল বাহিনী এ চর দখলে রাখতে চায়। এদিকে ইয়াছিন বাহিনীও চরের দখল নিতে মরিয়া। চরের দখল নিয়ে এর আগেও এ দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস...

শিশু আকলিমা হ*ত্যা রহস্য উদঘাটন গ্রেফতার-৫

Image
সাব্বির আহম্মেদ : নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন চাঁন্দাই ইউপির গাড়ফা উত্তরপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে মালয়েশিয়া প্রবাসি জাহিদুল ইসলামের মেঝ মেয়ে ঐ এলাকার আজেদা নুরাইয়া ক্যাডেট মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী আকলিমা খাতুন জুঁই (৭) কে একটি কলাবাগানে পাশবিক অত্যাচার, শ্বাসরোধ, ঘার মট*কে ও মুখে এসিড নিক্ষেপ করে হ*ত্যা করা হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বিকাল অনুমান ৫ টায় এ ঘটনা ঘটে। এরপর ভিকটিম এর মা মোমেনা খাতুন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা রুজু করেন। মামলার পর পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এর নির্দেশনায়ন পাবনা চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম'র নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) আওলাদ হোসাইন সহ সঙ্গীয় অফিসার ফোর্স ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করেন। এরই ধারাবাহিকতায় পাবনা চাটমোহর থানা পুলিশ, নাটোর বড়াইগ্রাম থানা ও ডিবি পুলিশ এর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর এ হ*ত্যার রহস্য উদঘাটন করে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। এজাহার সূত্রে জানা যায় গাড়ফা উত্তরপাড়ায় জুঁই এর দাদি (বাবার খালা) সবুরা খাতুন (৫০) ...