Posts

Showing posts from July, 2025

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পাবনার দুই কারখানাকে জরিমানা

রহমতুল্লাহ দোলন : পাবনা, ২৯ এপ্রিল ২০২৫ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের তদারকিতে সম্প্রতি দুটি পৃথক কারখানায় অভিযান পরিচালনা করে পরিবেশের ক্ষতি সাধনের প্রমাণ পাওয়ায় জরিমানা আরোপ করা হয়েছে। ১. সাগর কটন মিল পাবনার সুজানগর উপজেলার ভবানীপুরে অবস্থিত “সাগর কটন মিল” নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে এবং প্রয়োজনীয় বিধিনিষেধ না মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহবুবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ১৯৯৫ সালের আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা পরিমাণ Environmental Damage Assessment (EDA) বাবদ ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে, যা বাংলাদেশ সরকারের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২. আলফা এগ্রো ফুডস একইভাবে, পাবনা সদর উপজেলার মাধপুর মৌজায় অবস্থিত “আলফা এগ্রো ফুডস” কারখানার বিরুদ্ধেও পরিবেশ ছাড়পত্র ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা আরোপ করা হয়েছে। প্রতিষ...

পাবনায় অধ্যাপক তুলসির বাসায় ডাকাতি ও হামলা-সর্বত্র নিন্দার ঝড়

আব্দুল মোমিন সাগর : পাবনার বিশিষ্ট শিক্ষক, সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক জহরলাল বসাক তুলসি আজ রোববার (২৭ জুলাই) দুপুরে নিজ বাসায় দুর্বৃত্তদের বর্বর হামলার শিকার হয়েছেন। শিবরামপুর এলাকার তার নিজ বাড়িতে এ হামলার ঘটনায় জেলার শিক্ষামহলসহ সর্বস্তরের মানুষ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ২২-২৪ বছর বয়সী দুইজন মুখোশধারী যুবক বাড়িতে ঢুকে পরিবারের নারীদের বেঁধে ফেলে। পরে বিকেল চারটার দিকে অধ্যাপক তুলসি বাসায় ফিরলে তাকে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। বাড়ির আলমারি ভেঙে ডাকাতির চেষ্টা চালানো হয়, তবে মূল্যবান কিছু পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, তুলসির বাড়ির চারপাশে বহু ফাঁকা ও পরিত্যক্ত জায়গা থাকায় সেখানে প্রায়ই কিছু যুবক মাদকসেবনে লিপ্ত থাকে, যা নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে। এই হামলার ঘটনায় অধ্যাপক তুলসি গুরুতর আহত হলেও চিকিৎসা গ্রহণ করে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি মাথায় ব্যান্ডেজ করে বিশ্রামে রয়েছেন। আশ্চর্যজন...

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি: মির্জা ফখরুল

পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি: মির্জা ফখরুল বার্তা সংস্থা পিপ (ঢাকা) : পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের মধ্য থেকে এই দাবি উঠে এলেই তা সম্ভব হবে। রোববার মহাখালী ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’। মির্জা ফখরুল বলেন, ‘প্রায় আট কোটি মানুষের জীবন-জীবিকা পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুর সঙ্গে জড়িত। দীর্ঘ সাতবার সম্ভাব্যতা যাচাই হলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ বিএনপি মহাসচিব বলেন, ‘ফারাক্কা ব্যারাজ শুধু ফরিদপুর বা নির্দিষ্ট কোনো এলাকার সমস্যা নয়, এটি সমগ্র দক্ষিণাঞ্চলের সমস্যা। এ অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং জীবন-জীবিকা রক্ষায় পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।’ উদ্বেগ প্রকাশ করে তিন...

ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির দাবী পাবনা চেম্বারের নবনির্বাচিত কমিটির

পিপ (পাবনা) : পাবনা চেম্বার অফ কমাস এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত সভাপতি মোঃ ফোরকান রজো বিশ্বাস বাদশা বলছেন, ব্যবসায়ীরাই এ দেশের চালিকা শক্তি। সুষ্ঠু ব্যবসার মাধ্যমে দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব। দেশকে উন্নত করতে চাইলে ব্যবসায়ীদের জন্য রাষ্ট্রের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারলে এই সোনার দেশ আবার ঘুরে দাড়াবে ইনশাল্লাহ। বুধবার (২৩ জুলাই) দুপুরে চেম্বার মিলনায়তনে পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও পাবনার সর্বস্তরের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় সভাপতির ভাষণে নবনির্বাচিত সভাপতি মোঃ ফোরকান রেজা বিশ্বাস বাদশা এ কথা বলেন। পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম ও পরিচালক এবিএম ফজলুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম রাশেদ, পরিচালক মোহাম্মদ হারুন-অর রশিদ, পরিচালক শেখ রতন, পরিচালক ইমরুল হাসান রন্টি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আওকাত হোসেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিকরুল ইসলাম ...

পাবনার দুই কৃতি ব্যক্তিত্ব বিএসএসএফ-এর এডহক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত

আব্দুল মোমিন সাগর : বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের (বিএসএসএফ) সদ্য গঠিত এডহক কমিটিতে পাবনার দুই গর্বিত ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়ে জেলার ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যোগ করেছেন। পাবনা রাইফেল ক্লাবের কোষাধ্যক্ষ সরওয়ার হোসেন বিএসএসএফ-এর এডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। শুটিং খেলায় দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ, সংগঠন পরিচালনায় দক্ষতা এবং নিবেদিত ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে নির্বাচিত করা হয়। একইসঙ্গে, এডহক কমিটির অধীন গঠিত "ক্লাব গ্রেডেশন, রেঞ্জ উন্নয়ন ও প্রকাশনা উপ-পরিষদ"-এ রাজশাহী বিভাগের প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা রাইফেল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য ফরিদুল ইসলাম খোকন। শুটিং খেলায় তার দীর্ঘ সময়ের অবদান এবং সাংগঠনিক দক্ষতা ক্রীড়া মহলে ইতিবাচকভাবে আলোচিত। কমিটি গঠনের সিদ্ধান্তপত্রটি এই মাসের ১৬ তারিখে বিএসএসএফ-এর সচিব (উপসচিব) আমিনুল ইসলাম এনডিসি-এর স্বাক্ষরে প্রকাশিত হয়। সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক ও শুটিংপ্রেমীদের মতে, পাবনার এ দুই অভিজ্ঞ সংগঠকের জাতীয় ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত হওয়া শুধু জেলা নয়, পুরো...

পরিবেশ দূষণ রোধে পাবনায় দুই কারখানার বিরুদ্ধে অভিযান

রহমতুল্লাহ দোলন : পাবনার সুজানগর ও বেড়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২২ জুলাই সকালে পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে একটিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং অন্যটিকে মোবাইল কোর্টের মাধ্যমে মোটা অংকের জরিমানা করা হয়। সুজানগর উপজেলার ভবানীপুরে অবস্থিত সাগর কটন মিল নামক কারখানাটি অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করেই উৎপাদন কার্যক্রম চালিয়ে পরিবেশ দূষণ করায় কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুজানগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। অপরদিকে, বেড়া উপজেলার নতুন ভারেঙ্গায় অবস্থিত শিফা ব্যাটারি প্রা. লি. নামক কারখানার কার্যক্রমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম। অভিযানকালীন সময়ে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ অধিদপ্তরের অন্যান্...

পাবনা মহিলা মাদরাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হাজী ইঞ্জিনিয়ার আবুল কাশেম মহিলা আলিম মাদরাসায় সোমবার (২২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। পরীক্ষায় উত্তীর্ণ ও মেধাবী ছাত্রীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহীন আলম। সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান আল ফারুকী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা নাজমুল হুদা। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন শামীমা সুলতানা। আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য দেন দারুল উলুম মারকাযিয়া দাখিল মাদরাসার সুপার জাহিদুল ইসলাম এবং চরশিবরামপুর দাখিল মাদরাসার সুপার ফুরকানুল হামিদ। এসময় এ+ প্রাপ্ত ছাত্রীদের পক্ষ থেকে কয়েকজন ছাত্রী আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। অধ্যক্ষ ও অতিথিবৃন্দ উত্তীর্ণ ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান। অনুষ্ঠানটি শেষ হয় বিশেষ মোনাজাতের মাধ্যমে। এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা জাগিয়ে তোলে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রতি অনুপ্রাণিত করে। #সিএনএফ-টিভি

পাবনা এনএসআই’র সফলতায় কেমিক্যাল যুক্ত ভেজাল দুধ ধ্বংস

আব্দুল মোমিন সাগর : পাবনার চাটমোহর উপজেলায় প্রাণ কোম্পানির ডিপোতে কেমিক্যাল মিশ্রিত ভেজাল দুধ উৎপাদনের বিরুদ্ধে জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে এবং সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে প্রাণ কোম্পানির তিন কর্মচারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি কেমিক্যাল মিশ্রণে জড়িত আরও ছয়জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করেছে চাটমোহর থানা। অভিযুক্তদের পরিচয়: ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত প্রাণ কর্মচারীরা হলেন: ১. মোঃ শামসুল ইসলাম (৩৬), পিতা- শহীদ আলী সরদার, সাং- জন্তিহার, ফরিদপুর, পাবনা। ২. মোঃ নাজমুল হোসাইন (২৮), পিতা- ফজলুল হক, সাং- করমজা পূর্বপাড়া, সাঁথিয়া, পাবনা। ৩. মোঃ জহির রায়হান (২৭), পিতা- মোজাম্মেল মণ্ডল, সাং- চরাচিথুলিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ। চাটমোহর থানায় দায়েরকৃত মামলার আসামিরা: ১. সাইদুল ইসলাম (৪৫), পিতা - শাহাদত হোসেন ২. খলিলুর রহমান (৬৫), পিতা- সেকেন্দার ৩. লিটন হোসেন (১৯), পিতা - সাইদুল ইসলাম ৪. নিজাম উদ্দিন (৫০), পিতা - হযরত ৫. রুবেল আহমেদ ...

সাপ্তাহিক ছুটিতে সক্রিয় হয় পাবনা চরঘোষপুরের বালু মহাল

পাবনা প্রতিনিধি : সন্ধ্যা নামতেই সক্রিয় হয়ে ওঠে পাবনার চরঘোষপুর এলাকার বালু উত্তোলনকারী চক্র। চরঘোষপুর, কুটিপাড়া, লাইব্রেরি বাজার, জজকোর্ট ও অনন্ত বাজার রুটে চলাচল করে অসংখ্য ড্রাম ট্রাক। এসব গাড়িতে নিরাপত্তা ত্রিপল না থাকায় চলন্ত অবস্থায় বালু উড়ে গিয়ে আশপাশের পথচারী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়া বালু মানুষের চোখ, মুখ, নাকসহ শরীরের বিভিন্ন অংশে ঢুকে চুলকানি ও শ্বাসকষ্টজনিত সমস্যার সৃষ্টি করছে। এতে একদিকে যেমন পরিবেশে বায়ু দূষণ হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা কঠিন হয়ে পড়েছে। পথচারী রবিউল ইসলাম জানান, “এইমাত্র ডাক্তারের কাছ থেকে এলাম। আমার এলার্জির সমস্যা রয়েছে। ডাক্তার ধুলাবালু থেকে দূরে থাকতে বলেছেন। কিন্তু একটি ড্রাম ট্রাক হঠাৎ এসে সারা শরীরে বালু ছিটিয়ে দিয়ে গেল। প্রায়ই রাস্তায় বের হলে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।” রিকশাচালক ওসমান গনি বলেন, “এসব গাড়ির পেছনে থাকলে চোখে-মুখে বালু ঢুকে যায়। চোখ চুলকায়, দাঁতের নিচে পড়ে, চুলে আটকে যায় এবং গা চুলকায়।” নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, “এসব ধুলাবালুতে দোকানভর্তি হয়ে যায়। কত আর পরিস্কার করবো? ...

পাবনার ডিবি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারসহ গ্রেফতার করলো -১

কৌশিক হোসেন : পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ তাজা কার্তুজ, একটি ওয়ান-শুটার গান ও একটি মোবাইল ফোন। গতকাল ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু করে দিবাগত রাত তিনটা পর্যন্ত পাবনা জেলা গোয়েন্দা শাখা ঈশ্বরদী ও সদর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম। তাকে সহায়তা করেন এসআই (নিঃ) বেনু রায় পিপিএম, এসআই অসিত কুমার বসাক, এসআই আব্দুল লতিফ ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযানে পাবনা সদর থানার মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আবু বক্কার (৫৪) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি সচল ওয়ান-শুটার গান, বিভিন্ন রঙের মোট ৫৬টি ১২-বোর তাজা কার্তুজ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত কার্তুজের মধ্যে কিছুতে ইতালীয় কোম্পান...

সাঁথিয়ায় অনুমোদনহীন ব্যাটারি রিসাইকেল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রহমতুল্লাহ দোলন : পাবনার সাঁথিয়ায় অনুমোদনহীন ব্যাটারি রিসাইকেল কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ১০ জুলাই পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে রাজাপুর, বনগ্রাম, সাঁথিয়া ঠিকানায় অবস্থিত মেসার্স এম অ্যান্ড এস ইলেক্ট্রো মিনারেল কারখানায় অভিযান পরিচালিত হয়। অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র না নিয়েই ব্যাটারি রিসাইকেল কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করায় এ পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল-মাহমুদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। এ সময় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা সহায়তা প্রদান করেন। এর আগেও একই অপরাধে কারখানাটির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। সিএনএফ টিভি।