পাবনার ডিবি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারসহ গ্রেফতার করলো -১

কৌশিক হোসেন : পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ তাজা কার্তুজ, একটি ওয়ান-শুটার গান ও একটি মোবাইল ফোন। গতকাল ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু করে দিবাগত রাত তিনটা পর্যন্ত পাবনা জেলা গোয়েন্দা শাখা ঈশ্বরদী ও সদর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম। তাকে সহায়তা করেন এসআই (নিঃ) বেনু রায় পিপিএম, এসআই অসিত কুমার বসাক, এসআই আব্দুল লতিফ ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযানে পাবনা সদর থানার মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা আবু বক্কার (৫৪) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি সচল ওয়ান-শুটার গান, বিভিন্ন রঙের মোট ৫৬টি ১২-বোর তাজা কার্তুজ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত কার্তুজের মধ্যে কিছুতে ইতালীয় কোম্পানি ফিওচির নাম ও অন্যান্য কারিগরি তথ্য উল্লেখ ছিল। কার্তুজগুলোর কিছুতে আগের ব্যবহারের চিহ্নও দেখা যায়। গ্রেফতার আবু বক্কারের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানিয়েছে যে, একটি মাদকমুক্ত, নিরাপদ সমাজ গঠনে তারা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। “অন্ধকার নয়, জীবন হোক আলোর পথে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলা গোয়েন্দা শাখার কার্যক্রম চলমান রয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার