Posts

Showing posts from August, 2025

পাবনায় ১১ বছরের মাদ্রাসাছাত্র অপহরণের পর উদ্ধার

রিপোর্টার: আব্দুল মমিন হোসেন সাগর পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র লামিম আহমেদ ফয়সাল (১১) অপহরণের পর র‍্যাবের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে। কিছুক্ষণ পরেই দুপুর আনুমানিক ১২টার সময় ফয়সালের বাবার মোবাইল ফোনে কল দিয়ে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে। বিষয়টি সঙ্গে সঙ্গে ফয়সালের বাবা মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম আশ্বাস দিয়ে বলেন, “ছেলেটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।” পরে র‍্যাব-১২ পাবনার একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার একটি তেল পাম্প সংলগ্ন স্থান থেকে লামিম আহমেদ ফয়সালকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারীর নাম হোসাইন আহমেদ। সে পাবনা সদর উপজেলার ধর্মগ্রাম গ্রামের আতিকুর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসাইন স্বীকার করেছে, একাই টাকার লোভে সে এই অপহরণের ঘটনা ঘ...

জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি হলেন আব্দুল নাহিদ মিয়া

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন পাবনার কৃতি সন্তান, মাই টিভি পাবনার জেলা প্রতিনিধি আব্দুল নাহিদ মিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি দীর্ঘ ৮ বছর ধরে জাতীয় সাংবাদিক সংস্থার পরিকল্পনা সচিবের দায়িত্ব পালন করেছেন এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত ১১ আগস্ট এক ভার্চুয়াল সভায় সংগঠনের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সভায় জানানো হয়, সাংবাদিক আব্দুল নাহিদ মিয়া জাতীয় সাংবাদিক সংস্থার উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ড ও সাংবাদিক সমাজের স্বার্থে নিরলসভাবে কাজ করে আসছেন। তার সততা, দক্ষতা ও নেতৃত্বগুণ সংস্থাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে। সভাপতি ও মহাসচিব আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি আরও বেশি উদ্যম ও আন্তরিকতার সাথে কাজ করে সাংবাদিক সমাজের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবেন। জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক আব্দুল নাহিদ মিয়ার সাফল্য ও মঙ্গল কামনা করা হয়েছে। সিএন...

গ্রামে ভয়-ভীতি- র‍্যাব অফিসে টাকা আদায়—পাবনায় চাঞ্চল্য

বিশেষ প্রতিনিধি : পাবনার মালিগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভজেন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল জব্বার শেখের ছেলে মালোয়েশিয়া প্রবাসী ফজর আলী শেখ (৪০) অভিযোগ করেছেন—একই গ্রামের দাওয়াত আলী প্রামানিকের ছেলে মো. হেলাল, তার ভাই লতিফ ও আকুব্বরের হুমকি ও চাপে দেড় লক্ষ টাকা দিতে বাধ্য হয়েছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, ২০১৮ সালে হেলালের অনুরোধে মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়ায় সহায়তা করতে ফজর আলী গ্রামের সুমন প্রামানিকের মাধ্যমে আব্দুস সামাদের ছেলে প্রবাসী তুষার সর্দারের ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ টাকা পাঠান। একইভাবে হেলালসহ আরও কয়েকজন সাড়ে তিন লক্ষ টাকা করে দেন। কিন্তু শেষ পর্যন্ত হেলাল বিদেশে যেতে ব্যর্থ হন। এরপর তিনি ফজরের কাছে টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন এবং ফোনে ভয়ভীতি দেখান। অভিযোগ রয়েছে, র‍্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের একজন কর্মকর্তা ফজরের স্ত্রীকে হুমকি দেন—ফজর দেশে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার করা হবে, না ফিরলে পরিবারের ক্ষতি করা হবে। পরে র‍্যাব অফিসে ডেকে ১৫ দিনের মধ্যে দেড় লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মানসিক চাপে পড়ে ফজরের স্ত্রী ও ভাই ২০২৪ সালের এপ্রিলের ৬ তারিখে র‍্যাব অফি...