Posts

দুর্দিনের কর্মীদের সাথে নিয়ে পরিচ্ছন্ন পাবনা গড়তে চাই ডা. নোমান

Image
এস এম আদনান উদ্দিন : ‘ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে রাজপথে থাকা দুর্দিনের কর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন পাবনা গড়তে চাই’—এমন মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। তিনি বলেন, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে পাবনা শহরের মাদক ও সন্ত্রাসী সিন্ডিকেট নির্মূলে আমরা বদ্ধপরিকর। পাবনাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে চাই। এ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বিএনপির রাজনীতিতে উদ্যোমী ভূমিকা পালন করব। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের থানাপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান। এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন পাবনা পৌর কৃষকদলের আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সচিব দুলাল উদ্দিন, পাবনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরিফুজ্জামান মুন, পাবনা পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাব্বিরুল ইসলাম ছোট, পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ...

পাবনা জেনারেল হাসপাতালে দুই চিকিৎসককে পদায়ন

Image
দাউদ সেখ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুই চিকিৎসককে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসানকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে উপপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৮-এর রেজিস্ট্রার ডা. মো. উনসীফুল আরেফিনকে পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২ সেপ্টেম্বর থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ৩০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়। সিএনএফ টিভি।

পাবনায় ৭৫ টি ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Image
আব্দুল মোমিন সাগর : পাবনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার সেলিম হোসেন পাবনা সদর উপজেলার রাধানগর এলাকার (মোক্তবের পিছনে) বাসিন্দা। তার বাবার নাম মোঃ আকরাম হোসেন। ডিবি পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাবনা পৌরসভার গাছপাড়া গোলচত্বর সংলগ্ন স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা তাকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে জিপারযুক্ত নীল পলিথিনে রাখা ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৭ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায়...

ঢাকা ওয়াসার সদস্য হলেন পাবনার হাজী ইউনুস

Image
একে খান পাবনা : ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) বোর্ডে শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউনুস আলী। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৬(১) অনুযায়ী তাকে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মো. ইউনুস আলীকে ঢাকা ওয়াসা বোর্ডে শিল্প ও বাণিজ্যিক খাতের প্রতিনিধি হিসেবে সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাজী মোহাম্মদ ইউনুস আলী পাবনার বেড়া উপজেলার নাকালিয়া এলাকার মৃত কিসমত আলী ও রহিমা খাতুনের সন্তান। ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও হাজী ইউনুস আলী একজন পরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। পাবনার সাঁথ...

পাবনা সদরে ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

Image
আব্দুল মোমিন সাগর : পাবনা সদর থেকে ১০ গ্রাম হেরোইনসহ মোঃ সাজ্জাদ উজ্জামান রিন্টু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর মহল্লার মেসার্স ওসামা ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ উজ্জামান রিন্টু দক্ষিণ রাঘবপুর (জলিল হাজী রোড) এলাকার মৃত আব্দুর রাজ্জাক পান্নার ছেলে। ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে পরিচালিত অভিযানে সন্দেহজনকভাবে অবস্থানরত রিন্টু ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ফুল প্যান্টের ডান পকেটে থাকা একটি সাদা পলিথিন থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিন্টু বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চ...

চাটমোহরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

Image
আব্দুল মোমিন সাগর : পাবনার চাটমোহরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে চাটমোহর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈই গ্রামের হান্ডিয়াল চারমাথা ধোপাপুকুর রোডে অভিযান চালিয়ে মো. ইমরান হোসেন (২৩) ও মো. সোহেল শেখ (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ইমরান হোসেনের কাছ থেকে ৬০ পিস এবং সোহেল শেখের কাছ থেকে ৪০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মোট ওজন ১০ গ্রাম। অপরদিকে, চাটমোহর থানাধীন পূর্ব টিয়ার তলা গ্রামে পাবনা-চাটমোহর সড়কে জনৈক জয়নালের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. রাব্বী ইসলাম (২১) ও মো. হাফিজুল ইসলাম (২০) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে ২৫ পিস করে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার ওজন ৫ গ্রাম। গ্রেফতার চারজনের কাছ থেকে পৃথক দুই অভিযানে সর্বমোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবা...

পাবনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি—থানায় জিডি

Image
বেড়া প্রতিনিধি : পাবনার বেড়ায় এক সংবাদ কর্মীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও পরিবার-পরিজনের ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে বুধবার (২৬ আগস্ট) বেড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং- ১৩০৩) দায়ের করেছেন ভুক্তভোগী সরকার আরিফ ইফতেখার (৩৩)। ​জিডি সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট বিকেল ৪টা ২৩ মিনিটে ০১৩৪৪-৬১৪২৫৬ নম্বর থেকে আরিফ ইফতেখারের ব্যক্তিগত নম্বরে কল করে এক ব্যক্তি প্রাণনাশসহ তার পরিবারের ক্ষতি করার হুমকি দেন। ​জিডিতে ভুক্তভোগী আরিফ জানান, সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের বিষয়টিকে কেন্দ্র করে তাকে দায়ী করছেন জনৈক বালু ব্যবসায়ী। ওই প্রতিষ্ঠানের মালিক পরিচয়দানকারী ব্যক্তি ফোনে তার বিরুদ্ধে বালু ব্যবসার ক্ষতির অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেন। ​তবে আরিফ ইফতেখার উল্লেখ করেন, তিনি উপজেলা প্রশাসনের কেউ নন, কেবল একজন গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনার ঘটনার সাথে তার কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা ছিল না। ​এ ঘটনার পর আরিফ ও তার পরিবার চরম আতঙ্কে ও নিরাপত্ত...