পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি :
পাবনার আমিনপুরে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমির ফকির (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আমিনপুর থানাধীন দুর্গানগর কাজিপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের ঢালে নুহু কাজীর মেহগনি বাগানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমির ফকিরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত কালো ট্রাউজারের সামনের ডান পকেট থেকে ৪০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার আমির ফকির দুর্গানগর কাজিপাড়া এলাকার মোঃ আফজাল ফকিরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাবনার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা জানিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী আমিনপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সিএনএফ টিভি
আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ

Comments
Post a Comment