Posts

Showing posts from October, 2026

পাবনায় সিজার করাতে গিয়ে প্রাণ গেল বিলকিসের— পর্ব ৩:

Image
প্রসূতির মৃত্যু নিয়ে অনুসন্ধানী সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি—তদন্তের দাবি খালেদ আহমেদ : পাবনার পুঙ্গলি ইউনিয়নের বিলকিস খাতুনের মৃত্যুর ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহের পর সংশ্লিষ্ট সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে, প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। সংবাদ সংগ্রহকারী সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, ০১৭১৬২৭২১৬৯ নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে একটি লিখিত বার্তা পাঠানো হয়। বার্তাটিতে সাংবাদিকের সাহসিকতা ও পেশাগত কাজের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর সন্তানদের এতিম হওয়ার আশঙ্কার কথা বলা হয়। পাশাপাশি মধ্য রাতে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ায় তাঁর পছন্দের রং রাতের মতো কালো হয়ে যাওয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্যও ছিল। সাংবাদিকের দাবি, বার্তাটি তাঁকে ভয় দেখানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে নম্বরটির প্রকৃত ব্যবহারকারী কে এবং বার্তাটি হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কারও নির্দেশে পাঠানো হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাপ্ত বার্তাটি হুবহু নিচে তুলে ধরা...

পাবনায় মাদকবিরোধী অভিযানে আটক ৫ মাদকসেবী

Image
স্টাফ রিপোর্টার : পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পাবনা সদর থানার লস্করপুর ও আতাইকুলা থানার বনগ্রাম এলাকার বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন পাবনা শহরের দিলালপুর এলাকার মোসতাক হোসেন (৪৩), ঘরনাগরা এলাকার জাফর শেখ (৪০), রামানন্দপুর এলাকার হবিবর (৪০), পৈলানপুর এলাকার আব্দুল হাকিম (৫০) এবং আতাইকুলা থানার পূর্ব বনগ্রাম এলাকার রফিকুল ইসলাম (৩০)। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাঁদের বিভিন্ন মে...

পাবনায় সিজার করাতে গিয়ে প্রাণ গেল বিলকিসের—

Image
পর্ব ২: প্রসূতির মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি খালেদ আহমেদ : পাবনার পুঙ্গলি ইউনিয়নের দত্ত পুঙ্গলি শালকে পাড়া গ্রামের বিলকিস খাতুনের মৃত্যুর ঘটনায় আল-শেফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের বক্তব্য জানতে গিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংবাদ সংগ্রহকারী সাংবাদিকেরা। ঘটনার তথ্য সংগ্রহ করতে নিহতের বাড়িতে যেতে সাংবাদিকদের অনেক রাত হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে পৌঁছালে সেখানে রানি খাতুন নামে একজন আয়া এবং রিমা খাতুন নামে একজন সিস্টারকে পাওয়া যায়। তাঁরা হাসপাতালের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মালিকপক্ষের কেউ সামনে এসে বক্তব্য দেননি। দীর্ঘ চেষ্টার পর সিস্টার রিমা খাতুন মালিক মেহেদী হাসানের একটি মুঠোফোন নম্বর দেন। ওই নম্বরে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে আরও একটি নম্বর চাইলে রিসেপশনের নম্বর দেওয়া হয়। সেখানে কল করলে রিমা খাতুনের কাছেই ফোনটি বেজে ওঠে। তখন তিনি জানান, নম্বরটি বর্তমানে তাঁর কাছে রয়েছে সকালে রিসেপশনিস্টের কাছে থাকবে, তখন যোগাযোগ করতে বলেন। সাংবাদিকেরা পরে স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর...

পাবনায় ডিবির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার—পলাতক ১

Image
স্টাফ রিপোর্টার : পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মোট ১০০টি ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও এক আসামি পালিয়ে যায়। রোববার (১৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার করমজা মধ্যপাড়া এলাকায় ইছামতি নদীসংলগ্ন একটি দোচালা ঘরের পেছনে অভিযান চালিয়ে মো. শাকিল (২০) নামের এক যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে থাকা ডারবি সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে সাঁথিয়া উপজেলার সিলন্দা বড় মসজিদপাড়া এলাকায় পলাতক আসামি স্বপন ফকিরের বসতবাড়ির উঠানে অভিযান চালানো হয়। এ সময় মো. সবুজ প্রামাণিক (৩১) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন ফকির পালিয়ে যায়। পরে সবুজের প্যান্টের পকেট থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং স্বপনের ফেলে যাওয়া একটি শপিং ব্যাগ থেকে ১০০ গ্রাম শুকনা গাঁজা ও নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতা...

পাবনায় সিজার করাতে গিয়ে প্রাণ গেল বিলকিসের— হাসপাতালের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন

Image
পর্ব ১: দুপুরে হাসপাতালে ভর্তি, বিকেলে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার নির্দেশ বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের গোপালনগরে আব্দুর রশিদ সুপার মার্কেটে অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালের নাম পরিবর্তন করে পরিচালিত আল-শেফা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অস্ত্রোপচারের পর বিলকিস খাতুন নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অস্ত্রোপচারের পর নবজাতককে তাঁদের হাতে দিয়ে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে অসংগতিপূর্ণ তথ্য জানিয়ে আল-শেফার পক্ষ থেকে একটি এম্বুলেন্স ঠিক করে দিয়ে দ্রুত পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে পথে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় বলে স্বজনেরা জানিয়েছেন। ঘটনাটি ঘিরে হাসপাতালের চিকিৎসক, অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যা, রোগীর অবস্থা গোপন করা হয়েছিল এবং অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছিল কি না—এসব বিষয়ে প্রশ্ন উঠেছে। তবে ঘটনা চিকিৎসায় অবহেলায় মৃত্যুর প্রকৃত কারণের দিকে ইশারা করে। সে কারণে তা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। পরিবারের দেওয়া তথ্...

পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Image
বিশেষ প্রতিনিধি : পাবনার আমিনপুরে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমির ফকির (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে আমিনপুর থানাধীন দুর্গানগর কাজিপাড়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কের ঢালে নুহু কাজীর মেহগনি বাগানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমির ফকিরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত কালো ট্রাউজারের সামনের ডান পকেট থেকে ৪০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার আমির ফকির দুর্গানগর কাজিপাড়া এলাকার মোঃ আফজাল ফকিরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাবনার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা জানিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী আমিনপুর থানায় নিয়মিত মামলা ক...

পাবনায় বিশ্ব মান দিবস উদযাপন

Image
পিপ : নানা আয়োজনে পাবনায় বিশ্ব মান দিবস উদযাপন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএসটিআই পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রহমান, স্কয়ার শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এমজি আরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান এবং পাবনা সদর উপজেলা বিএনপির সদস্যসচিব রেহানুল ইসলাম বুলাল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফিরোজ আলী। এ সময় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, পরিচালক আলহাজ শফিকুল ইসলাম খান ও সাইফুল ইসলাম লিটনসহ জেলার শিল্প ...

বিশ্ব মান দিবস ২০২৬ : সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিই উন্নত বিশ্বের ভিত্তি : “অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জ্বালানি”

Image
॥ এবিএম ফজলুর রহমান॥ উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক অবকাঠামো কিংবা প্রযুক্তির উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি উন্নত বিশ্ব মানে নিরাপদ জীবন, দূষণমুক্ত পরিবেশ, জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, মানসম্মত পণ্য ও সেবা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা। আর এসব লক্ষ্য অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো মানসম্মত প্রযুক্তি, আন্তর্জাতিক মান অনুসরণ এবং পরিবেশবান্ধব জ্বালানির কার্যকর ব্যবহার। এ বাস্তবতাকে সামনে রেখে আগামী ১৪ অক্টোবর পাবনাসহ বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব মান দিবস ২০২৬। এবারের প্রতিপাদ্য-‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’। প্রতিপাদ্যটি কেবল একটি আনুষ্ঠানিক স্লোগান নয়; বরং বর্তমান বিশ্বের জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ বার্তা। দিবসটির তাৎপর্য বিবেচনায় ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিএসটিআই পাবনা আঞ্চলিক অফিসের উপ-পরিচালক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেব...

এমপি শিমুল বিশ্বাসের উদ্যোগে এডওয়ার্ড কলেজে দুই বিষয়ে মাস্টার্স চালু

Image
এসএম আদনান উদ্দিন : পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স ফাইনাল) কোর্স চালু হয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগ ও প্রচেষ্টায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে এ দুই বিষয়ে মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কমিটির সুপারিশ এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অধিভুক্তি-সংক্রান্ত ফি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ উদ্যোগে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখায় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আউয়াল বলেন, এমপি মহোদয়ের উদ্যোগে প্রতিষ্ঠানটি নতুন মাত্রা পেয়েছে। শিক্ষার্থীদের মানোন্নয়নে তাঁর অগ্রণী ভূমিকার ফলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং ব...

পাবনায় আল আমিন বস্ত্রালয়ের উদ্বোধন করলেন ইলিয়াস আহমেদ হিমেল রানা

Image
প্রতিবেদক: দাউদ শেখ : পাবনায় ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পাবনার বিশিষ্ট ব্যাবসায়ী দোকানটির স্বত্বাধিকারী জাহিদ হাসান বাবুর ‘আল আমিন বস্ত্রালয়’ নামে একটি নতুন পোশাকের দোকানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় শহরের হ্যাপির গলিতে এইচ প্লাজা মার্কেটে দোকানটিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দোকানটির উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ হিমেল রানা। উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এয়ার শপিং কমপ্লেক্সের নামাজঘরের ইমাম রফিকুল ইসলাম। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাসুদ রানাসহ মার্কেটের বিভিন্ন দোকানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ

পাবনায় বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Image
বিশেষ প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় এক বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. আসাদুল ইসলামের (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. মিন্টু প্রামাণিক আটঘরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে আটঘরিয়া উপজেলার তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি তাঁর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগীর স্বজনেরা বিষয়টি জানতে পেরে অভিযুক্তের কাছে ঘটনার বিষয়ে জানতে চান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত মো. আসাদুল ইসলাম আটঘরিয়া উপজেলার তারাপাশা গ্রামের মো. রিকাত সরদারের ছেলে। এ বিষয়ে আটঘরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর বাবা। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান জানান, অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে। সিএনএফ টিভি।