Posts

Showing posts from January, 2024

চাটমোহরে গৃহবধূকে ধ*র্ষ*নের অভিযোগে একজন আটক

Image
চাটমোহর প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর বাড়িতে। আটককৃত ব্যক্তি হলেন চরপাড়া গ্রামের মৃত আনসার সরকারের ছেলে আলী আজগর সরকার (৪৮)। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে,ঘটনার দিন রাত ৮টার পর আলী আজগর ঐ বাড়িতে গিয়ে ভুক্তভোগীর ঘরে ঢোকে। এসময় বাড়িতে কেউ ছিল না। এক পর্যায়ে ওই গৃহবধূকে ধর্ষন করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজনসহ গ্রামবাসী এসে আলী আজগরকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষনের অভিযোগে আলী আজগরকে গ্রেফতার করে। এ ব্যাপারে বুধবার (৩১ জানুয়ারি) চাটমোহর থানায় ধর্ষনের শিকার গৃহবধূ একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গৃহবধূর ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান ধর্ষনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতা গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করাতে পাবনা পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত আলী আজগরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সিএনএফ টিভি...

পাবনায় বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি

Image
আগামীকাল সোমবার ২৯ জানুয়ারি সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত আব্দুল হামিদ রোড, সরকারি বালিকা বিদ্যালয়, ঘোষপাড়া, বাংলাবাজার এলাকায় বিদ্যুৎ সর্বরাহ বন্ধ থাকবে গতকাল রোববার বিকেলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

হাজী মজিবুর রহমান টিপুর দাফন সম্পন্ন

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনার সুপরিচিত হাজী মজিবুর রহমান টিপু গতকাল বৃহস্পতিবার ২৫ জানুয়ারি ঢাকা লালমাটিয়া শাহী বিবি জামে মসজিদে জোহর নামাজ আদায়রত অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৮) বছর। তিনি স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় গভির শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার ২৬ জানুয়ারি তার গ্রামের বাড়ি জামালপুর জেলার ইকবালপুর গ্রামের ইকবালপুর হাই স্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মাজেদ। তারপর তাকে জামালপুর সদর গোরস্থানে দাফন করা হয়। হাজী মজিবুর রহমান টিপু ১৯৫২ সাল থেকে আনুমানিক ৫০ বছর ধরে পাবনার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান প্যারাডাইসের প্রতিষ্ঠালগ্ন থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তিনি শালগড়িয়া ৭ নং ওয়ার্ডে প্যারাডাইসের নিজ বাসভবন পাবনায় বসবাস করতেন। টিপু জামালপুরের মৃত আব্দুল মজিদের ছেলে ও পাবনা প্যারাডাইসের সত্বাধীকারি আবু সাঈদ নুরুল আমিন সোহেলের বড় মামা। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয...

পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চালুর ঘোষণা

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলার ঘোষণা করা হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে না থাকার কারণে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালুর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১হাজার ১শ ৩৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫শ ২৮টি মাধ্যমিক বিদ্যালয়। পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালীর ২৪ জানুয়ারি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে নির্দেশনা জারি করা হয়েছে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই পরবর্তীতে বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ২২/২৩ ও ২৪ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছিল। টানা ৩ দিন সোম/ মঙ্গল ও বুধবার পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো । সিএনএফ টিভি।

পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আবারও বুধবার বন্ধ ঘোষণা

Image
আফতাব হোসেনঃ পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আবারও বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় ২২ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছিল। টানা তৃতীয় দিনের মতো বুধবার (২৪ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১হাজার ১শ ৩৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫শ ২৮টি মাধ্যমিক বিদ্যালয়। পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালীর ২৩ জানুয়ারি স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে নির্দেশনা জারি করা হয়েছে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই পরবর্তীতেও বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী। সিএনএফ টিভি।

পাবনায় ১৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ 

Image
এসএম আলমঃ পাবনা পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ১৩টি চোরাই মোটরসাইকেল।আজ সোমবার দুপুরে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা পৌর সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার নয়ন হোসেন (২৬) ও একই এলাকার সাব্বির হোসেন (২৩)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে শহরের কাচারীপাড়া এলাকা থেকে প্রথমে নয়ন হোসেনকে আটক ও তাঁর কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য মতে দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া রাধানগর ঈদগাহ এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে আরেকটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।ওসি রওশন আরও জানান, আটক ব্যক্তিরা আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তাঁরা পাবনাসহ আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি...

পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

Image
এস এম আলমঃ শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় পাবনা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার (২২ ও ২৩ জানুয়ারি) আজ ও আগামীকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাবনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৩৬ টি ও উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ৫২৮ টি। রবিবার (২১ জানুয়ারি)রাতে পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকেও একই কারণে একইদিনে এই নির্দেশনা জারী করা হয়েছে। উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যেবক্ষক নাজমুল হক জানান, সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এর আগে গত শনিবার (২০ জানুয়ারি) রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সিএনএফ টিভি।

আতাইকুলার চাঞ্চল্যকর শিশু অপহরণ এবং হ*ত্যা ঘটনার রহস্য উদঘাটন

Image
বিশেষ প্রতিনিধিঃ গত ১৫ জানুয়ারি সকাল অনুমান পৌঁনে ৯ টায় আতাইকুলা থানাধীন আলোকচর পূর্বপাড়া গ্রামের আবু হাশেমের ৪ বছর বয়সি ছেলে সালমান হোসেন হঠাৎ নিখোঁজ হয়। নিখোঁজের কিছুক্ষণ পরে অভিযুক্ত ফয়সাল হোসেন ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে টেলিগ্রাম এ্যপস ব্যবহার করে ভিকটিমের চাচাকে একটি ক্ষুদে বার্তা পাঠায়। অন্যথায় ভিকটিম কে মেরে ফেলার হুমকি দেয়। এরই সুত্র ধরে পাবনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুনসী'র নির্দেশনায় অতি: পুলিশ সুপার মাসুদ আলমের তত্ত্বাবধানে আতাইকুলা থানা পুলিশ এবং ডিবির একটি টিম কাজ করতে থাকে। আধুনিক তথ্য প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ভিকটিম এর চাচাতো ভাই অভিযুক্ত ফয়সাল হোসেন (২৩) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া ম্যাসেজের একটি শব্দের (ক্ষতি/খোতি) বানানকে সুত্র ধরে পুরো ঘটনার রহস্য উদঘটিত হয় এবং অভিযুক্ত ফয়সাল পুরো ঘটনা স্বীকার করে এবং তার দেখানো মতে তার শয়ন কক্ষের স্টীলের বাক্স হতে ভিকটিম সালমান হোসেন এর মরদেহ উদ্ধার করা হয়। ফয়সাল হোসেন উচ্চ শিক্ষিত এবং প্রযুক্তি বিদ্যায় পারদর্শী। স্থানীয় একটি আই টি স্কুলে শিক্ষকতাও করেন। অনলাইন জুয়া ...

অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্তীর উপহার কম্বল বিতরণ

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক উপ-কমিটির সদস্য, আমরা কজন মুজিব সেনার কেন্দ্রীয় সদস্য ও রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনি। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারি দুপুর ১২ টায় রনির সার্বিক তত্বাবধানে প্রথমে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু পৌর বিনোদন পার্কে ও পরে বেলা ১ টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন স্বাধীনতা চত্বরে দুস্থ, ছিন্নমূল, অসহায়, দরিদ্র ও শ্রমজীবী প্রায় সাড়ে ৫ হাজার জন মানুষের মাঝে ১ টি করে মোট সাড়ে ৫ হাজার কম্বল বিতরণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রকিব হাসান টিপু, সদস্য মোস্তাক আহমেদ আজাদ, আনিসুজ্জামান দোলন, রফিকুল ইসলাম রুমন, সরদার ফারুক হোসেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আ (গাফ্ফারী রাসেল), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর র...

পাবনা প্রেসক্লাব ও সাংবাদিকদের সঙ্গে আমার আজীবন অন্তরের সম্পর্ক— রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Image
পিপঃ বাংলাদেশের রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন বলেছেন, পাবনা প্রেসক্লাব ও পাবনার সাংবাদিকতার সঙ্গে আমার আজীবন ও অন্তরের সম্পর্ক। আমি প্রাণ দিয়ে যে সব প্রতিষ্ঠানকে লালন করি তার মধ্যে পাবনা প্রেসক্লাব অন্যতম। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, আমি পাবনা জেলার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চাই। এই জন্য কোন সমালোচনা বা পিছু কথা আমি মনে রাখিনা। আমি আমার সাধ্যমত জেলার উন্নয়নে কাজ করবো। আমি ইছামতি নদীর সৌন্দর্যবর্ধন কাজ সেনাবাহিনীর হাতে দিয়েছি। যাতে করে একটি দৃষ্টি নন্দন শহর হয়। আমি ৫‘শ বেড়ের পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহায়তায় পাবনার উন্নয়নে আমি কাজ করেই যাবো। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, আমি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। প্রেসক্লাবের নিজস্ব ভবন তৈরিতে আমার সার্বিক সহায়তা থাকবে। তার জন্য যাকে বলা প্রয়োজন আমি বলবো। গতকাল মঙ্গলবার রাতে পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আনন্দ আড্ডায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও পাবনা...

তিন দিনের সফরে রাষ্ট্রপতি নিজ জেলা পাবনায়

Image
বিশেষ প্রতিনিধিঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারযোগে তিনি ঢাকা থেকে ঈশ্বরদী বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে আসেন। এ সময় তাকে অভ্যর্থনা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান পাবনা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমরুল হাসান রন্টি প্রমুখ। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাবনায় এটি তাঁর তৃতীয় সফর। পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ১৫ জানুয়ারি রাষ্ট্রপতির পাবনা সফর শুরু হওয়ার কথা ছিল। ঘন কুয়াশার কারণে এদিন সফর স্থগিত হয়। পরে যাত্রাপথ কিছুটা পরিবর্তন করে রাষ্ট্রপতি মঙ্গলবার  বেলা ২টা ৯ মিনিটে হেলিকপ্টারযোগে ঈশ্বরদী বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, তিন দিনের এই সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সা...

বৈরী আবহাওয়ায় পাবনায় রাষ্ট্রপতির চার দিনের সফরের প্রথম দিন স্থগতি

Image
বিশেষ প্রতিনিধি : সোমবার (১৫ জানুয়ারী) চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের যাবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর স্থগিত করা হয়েছে। পাবনার জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক জানান, দেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সোমবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা দিয়ে ১২ টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌছানোর কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে তাকে বহনকারী হেলিকপ্টার আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়। জেলা প্রশাসক আরো জানান, আবহাওয়া ভাল থাকলে মঙ্গলবার রাষ্ট্রপতি পাবনায় আসবেন। তবে কখন আসবেন সেটা জানানো হয়নি। উল্লেখ্য, সোমবার (১৫ জানুয়ারী) ১২ টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌছানোর পর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহন করার কথা ছিল রাষ্ট্রপতির। এরপর মঙ্গল ও বুধবার বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচীতে যোগ শেষে বৃহস্পতিবার ১৮ জানুয়ারী দুপুর ৩ টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পাবনা ছাড়ার কথা ছিল রাষ্ট্রপতির। সিএনএফ টিভি।

রাষ্ট্রপতি পাবনা আসছেন ৪ দিনের জন্য

Image
বিশেষ প্রতিনিধিঃ রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ১৫ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে মহামান্য রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন। পরদিন ১৬ জানুয়ারি বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ১৭ জানুয়ারি বেলা ১১টার দিকে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি। রোববার ১৪ জানুয়ারি সন্ধ্যায় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত...

পাবনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃ*ত্যুর ঘটনায় তদন্ত শুরু

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার আলো জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি রোগীর মৃত্যুর ঘটনায় পাবনা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে তদন্ত কমিটি আলো জেনারেল হাসপাতালে আসেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। এসময় অভিযুক্ত দুই চিকিৎসক হাসপাতালের মালিক ডা. মাসুমা আঞ্জুমা ডানা এবং তার স্বামী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম শামীমের বক্তব্য শোনেন। পরে ভুক্তভোগী প্রসূতির স্বামী, শ্বাশুড়ি ও মাসহ স্বজনদের বক্তব্য শোনেন এবং লিপিবদ্ধ করেন। পাবনা জেলা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটিতে আছেন কনসালটেন্ট ডা. জান্নাতুল ফেরদৌস, আব্দুল হাই, ডা. শামীমা সুলতানা পলি (গাইনি) ও ডা. মো. জহির (এ্যানেসথিয়ালাইজিস্ট)। এবিষয়ে ফোনে যোগাযোগ করেও অভিযুক্ত ডা. শফিকুল ইসলাম শামীমের বক্তব্য পাওয়া যায়নি। আর ভুক্তভোগী রোগীর স্বামী ফজলে রাব্বী বলেন, তদন্ত কমিটি আমাদের ডেকেছিল। আমরা আমাদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনা করেছি। আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন। তদন্...

বেস্ট রিপোর্টার ২০২৩ সম্মাননা পেলেন সাংবাদিক ফজলুল হক

Image
স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক মোঃ ফজলুল হককে বেস্ট রিপোর্টার ২০২৩ স্মারক সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্প্রতিবার (১১ জানুয়ারি) সকালে বেসরকারী টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি’-এর ১১ বছর পদার্পণ উপলক্ষে চ্যানেল কর্তৃপক্ষ তাদের প্রতিনিধি সম্মেলনে তাকেসহ বেশ কয়েক জন সাংবাদিককে এ সম্মাননা দেন। তবে কাজের কর্মক্ষমতা অনুযায়ী যাচাই-বাছাই করে এ বছর ৩টি ক্যাটাগরিতে এসব সম্মাননা দেয়া হয় তার মধ্যে বেস্ট রিপোর্টার ২০২৩ স্মারক সম্মাননা পান ফজলুল হক। অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের জন্য সম্মেলনে এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপি তার হাতে এ শ্রেষ্ঠ প্রতিবেদকের ক্রেস্ট তুলে দেন। ঢাকার গুলশানে এশিয়ান টিভির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যন আলহাজ্জ্ব মোঃ হারুন-উর-রশীদ সিআইপি। এসময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির পরিচালক, ডিএমডি অপারেশন ও সকাল বিভাগের প্রধানসহ অনেকে। সম্মাননা গ্রহণ করে ফজলুল হক বলে...

সাঁথিয়ায় মদপানে যুবকের মৃ*ত্যু

Image
জালাল উদ্দিনঃ পাবনার সাঁথিয়ায় মদপানে নিজাম উদ্দিন(৪৬) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। সে উপজেলার করমজা ইউনিয়নের করমজা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার (৯জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে নিজাম স্থানীয় একটি দোকান থেকে মদ কিনে বাড়িতে নিয়ে এসে পান করেন। অতিরিক্ত মদপানের কারণে কিছুক্ষণ পর তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে বিকেলে মারা যায়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার (১০জানুয়ারী) লা*শ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনএফ টিভি।

ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Image
শিশির ইসলাম ঃ  পাবনা শহরের রাধানগরে অবস্থিত ফরিদ ফিলিং স্টেশনে (কোবাদের পাম্প) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় পাবনা-ঈশ্বরদী সড়কের সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে একশ গজ পশ্চিমে স্টেশনটি অবস্থিত।  সন্ধ্যায় একটি অকটেন এর লরি থেকে জ্বালানী আনলোড করার সময় হঠাৎ লরিতে আগুন লেগে যায়। ড্রাইভার বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তায় নিয়ে আসে, কিন্তু  লরির পাইপ এর মুখ খোলা থাকায় আগুন পাম্পেও ছড়িয়ে পরে, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, প্রথমে তাদের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। এরপর আটঘরিয়ার একটি ও ঈশ্বরদী গ্রিনসিটির আরও একটি ইউনিট সর্বমোট সাতটি ইউনিট যোগ দিয়ে লরির আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পাম্পের আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলেও কয়েক মিনিট এর মাঝে লরির পাইপে  আবার আগুন লাগলে পুনরায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভনোর কার্যক্রম চালিয়ে যান, প্রায় দের ঘন্টা চেষ্টা করে  আগুন নিয়ন্ত্রণে আনে। তবে  এ ঘটনায় কোনো হতাহতের ঘ...

পাবনা জেলা মহিলা আমি লীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

Image
সোহেল রানা ঃ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পাবনা জেলা শাখার আয়োজনে গতকাল ১০ ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনার সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি এমপি মহোদয় সভাপতিতে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিহার আফরোজ জলির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সবাই উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক। ও পাবনা পৌর কাউন্সিলর লাইলী বেগম, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা খাতুন সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সীম সাংগঠনিক সম্পাদক স্নিগ্ধা । জেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মরিয়ম খাতুন, শিল্প বাণিজ্যের সম্পাদক সুপ্তি বিশ্বাস৷ সদর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশি...

পাবনার পাঁচটি আসনে নৌকার বিজয়

Image
শিশির ইসলাম ঃ গতকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে আওয়ামী লীগের পাঁচ প্রার্থী জয়ী, পাবনা-১ আসনে মোট ভোট কেন্দ্র ১২৫ সকল কেন্দ্রের ফলাফলে ৯৩,৩০০ ভোট পেয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল হক টুকু নৌকা  প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্যমন্ত্রী  অধ্যাপক আবু সাইদ ট্রাক মার্কা প্রতিকে পেয়েছে  ৭২,৩৪৩  ভোট।  নৌকা বেসরকারি ভাবে ২০,৯৫৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। পাবনা দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা দ্বিতীয় বারের মতো  সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আহমেদ ফিরোজ কবির। এ আসনে মোট ভোট কেন্দ্র ১০৮ টির ফলাফল অনুযায়ী  নৌকা প্রতীক পেয়েছে ১,৬৫,৮৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনএস প্রার্থী ডলি সায়ন্তনী নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৪,৩৮২ ভোট। নৌকা বেসরকারি ভাবে ১,৬১,৪৬০ ভোটে বিজয়ী হয়েছে। পাবনা তিন আসনে টানা চতুর্থ বারের মতো নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আলহাজ্ব  মকবুল হোসেন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬ টি। সবকয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী নৌকা প্রতিক পেয়েছ ১,১৯,৪৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার সতন্ত্র প্রার্থী ট্...

দালিফের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে দোয়া

Image
বিশেষ প্রতিনিধিঃ আজ শুক্রবার ৫ ডিসেম্বর দালিফের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ছিলো। শোক মাখা এদিনে বাদ আছর পাবনা জেলা স্কুল মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রান শহরের বকুলের গলি নিবাসী দালিফের বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ভাই দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর সম্রাট , কোষাধ্যক্ষ ফজলে রাব্বি, ফাউন্ডেশনের সকল সদস্য মন্ডলী, দালিফের প্রিয় বন্ধু, সহপাঠীসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। সবাই দালিফের অকাল মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে উঠে। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন।  উল্লেখ্য ২০২২ সালের ৫জানুয়ারি দালিফ অকালে মৃত্যুবরণ করলে কমিটির নেতৃবর্গ মিলে  বর্তমান সময়ের প্রতিটি সন্তানের মাঝে তাদের মেধা বিকাশ, বয়সন্ধি সমস্যাসহ নানান বিষয় নিয়ে সমাজ সচেতনতামূলক কাজ করার লক্ষে  ২০২২ সালের এপ্রিলে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। যাতে দালিফের মত আর কাইকে অকালে ঝরে যেতে না হয়। যা  স্কুল, কলেজসহ সমাজের বিভিন্ন মানুষের মাঝে দালিফ ফাউন্ডেশন নামে ছুটে চলছে। সিএনএফ টিভি।

মোটরসাইকেল ও সাধারণ যান চলাচলে নিষেধাজ্ঞা জারি

Image
বিশেষ প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যান চলাচলের বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে ৭২ ঘণ্টা মোটরসাইকেল ও ২৪ ঘণ্টা সর্বসাধারণের যান চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩২ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।একইসঙ্গে ৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এতে আরো বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে ...

মহামান্য রাষ্ট্রপতির উপহার ২টি বাস পেয়ে উচ্ছাসিত এডওয়ার্ডের শিক্ষার্থীরা

Image
আমার বাবা এই এডওয়ার্ড কলেজের ছাত্র ছিলেন। তিনি রাষ্ট্রপতি হবার পর তার সকল ধ্যান-জ্ঞান পাবনার উন্নয়নকে ঘিরে। পাবনা-ঢাকা রেলের ঘোষণা করেছেন যেটা অচিরেই চালু হবে। ৫শ শয্যার মেডিকেল কলেজের স্থাপনা উদ্বোধন করেছেন, এরপর ইছামতি নদী পুনঃখনন ও পুনরুদ্ধারের যে প্রকল্প পাশ হয়েছে তা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার ৩ জানুয়ারি দুপুর ১ টায় সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতির উপহার দেয়া দুটি বাস উদ্বোধন ও কলেজে হস্তান্তর অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য রাষ্ট্রপতির ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব পাকন চাচা, বেবি চাচা, শিবজিত চাচা, ফজলু চাচা এখানে উপস্থিত আছেন। আমি অনুরোধ করবো চাচাদের কাছে, অধ্যক্ষ স্যারের হাতে চাবি ও কাগজপত্র তুলে দিতে। সেসময় কলেজের তরফ থেকে রাষ্ট্রপতির ছেলে রনিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ সরফরাজ। অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোঃ মাহাবুব সরফরাজ তার বক্তব্যে বলেন আমরা মহামা...