বৈরী আবহাওয়ায় পাবনায় রাষ্ট্রপতির চার দিনের সফরের প্রথম দিন স্থগতি

বিশেষ প্রতিনিধি : সোমবার (১৫ জানুয়ারী) চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের যাবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর স্থগিত করা হয়েছে। পাবনার জেলা প্রশাসক মুঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক জানান, দেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সোমবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা দিয়ে ১২ টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌছানোর কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে তাকে বহনকারী হেলিকপ্টার আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়। জেলা প্রশাসক আরো জানান, আবহাওয়া ভাল থাকলে মঙ্গলবার রাষ্ট্রপতি পাবনায় আসবেন। তবে কখন আসবেন সেটা জানানো হয়নি। উল্লেখ্য, সোমবার (১৫ জানুয়ারী) ১২ টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌছানোর পর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহন করার কথা ছিল রাষ্ট্রপতির। এরপর মঙ্গল ও বুধবার বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচীতে যোগ শেষে বৃহস্পতিবার ১৮ জানুয়ারী দুপুর ৩ টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পাবনা ছাড়ার কথা ছিল রাষ্ট্রপতির। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার