Posts

Showing posts from November, 2023

আবারও অবরোধ ডাকল বিএনপি

Image
সিএনএফ টিভি ডেস্কঃ সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে নবম ধাপে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে।  সমমনা দল ও জোটের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।  গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর থেকে শুক্র, শনি ও মঙ্গলবার ছাড়া টানা অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। মাঝখানে ২৯ অক্টোবর এবং ১৯ ও ২০ নভেম্বর হরতাল কর্মসূচি দিয়েছিল দলটি। সমমনা ও জোটভুক্ত দলগুলোও এই কর্মসূচির যুগপৎভাবে পালন করছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সিএনএফ ...

ঈশ্বরদী নাশকতার উদ্দ্যেশ্যে ট্রেনে অগ্নি সংযোগকারী ব্যাক্তি আটক

Image
মামুন হোসেনঃ পাবনায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ চলাকালে ঈশ্বরদী নাশকতার উদ্দ্যেশ্যে ট্রেনে অগ্নি সংযোগকারী ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তি, ঈশ্বরদী রহিমপুর গার্লস স্কুলপাড়া মহল্লার তাইজুল ইসলামের ছেলে মো. সুমন (৩২)।  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পাবনা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আকবর আলী মুন্সী। পুলিশ সুপার বলেন, আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে এঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করে জানায়, মাননীয় প্রধানমন্ত্রীর ট্রেন বহরে হামলার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী জাকারিয়া পিন্টুর আপন দুই ভাই ঈশ্বরদী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মেহেদী হাসান ও ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের ইন্ধনে ও নির্দেশে ঈশ্বরদী পৌরযুবদলের ১নং ওর্য়াডের সেক্রেটারী মো. শাহীন, মো. মামুন হোসেন, মো. রুবেল, মো. রাসেল, মিলে নাশকতার উদ্দ্যেশ্যে ট্রেনে আগুন দেয় এবং তারা হরতাল অবরোধের সময়ে নানা ধরনের নাশকতামূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকে। এঘটনার মূল হোতা ও ইন্ধনদাতাসহ ঘটনার সাথে জড়িত অন্য...

পাবনা জেলার ৫টি আসনে আওয়ামীলীগ জাতীয়পার্টিসহ ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Image
পিপ : দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে মনোনয়পত্র জমা দানের শেষ দিন বৃহস্পতিবার পাবনা জেলার ৫টি আসনের জন্য আওয়ামীলীগ জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পাবনা-১ (সাঁিথয়া-বেড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। এ ছাড়া এ আসনে জাতীয় পার্টি, জাসদ, এনপিপি, জাকের পার্টির ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী আহমেদ ফিরাজ কবীর এমপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি জেলা আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার আজিজুল হক আরজুসহ জাতীয় পার্টি, জাসদ, এনপিপি, বিএনএম পার্টির সংগীত শিল্পী ডলি সায়ন্তনীসহ ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী মকবুল হোসেন এমপি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাটমাহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, জাতীয় পার্টি, জাসদ, এনপিপিসহ ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ...

এ যুগের দ্বীপের ভারপ্রাপ্ত সম্পাদক আরবের ইন্তেকাল

Image
বিশেষ প্রতিনিধিঃ এ যুগের দ্বীপের ভারপ্রাপ্ত সম্পাদক সরকার আরিফুর রহমান আরব অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন থাকা অবস্থায় বার্ধক্য জনিত কারণে গতকাল বুধবার ২৯ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসভবন বেড়া পৌর এলাকার দক্ষিণপাড়ায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়ে, ৩ ভাই ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর হাতিগাড়া ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় হাতিগাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, দৈনিক সিনসা'র সম্পাদক এস এম মাহবুব আলম,পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, বেড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি মুজিবুল হক লাজুক প্রমুখ। উল্লেখ্য তিনি ১৯৮৮ সালে বেড়া হাটুরিয়া নাকালিয়ায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। ১৯৮৭ সালে সাপ্তাহিক এ যুগের দ্বীপ'র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ সালে পত্রিকাটি দৈনিকে রূপান্তরিত হয়। তিনি দৈনিক পত্...

বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক বিএনপির

Image
সিএনএফ টিভি ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে আগামী বুধবার অবরোধ ও পরদিন বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি। সারাদেশে বুধবার ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ এবং বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অর্থাৎ ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি। সোমনার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। এদিকে আজ বুধবার দেশজুড়ে বিএনপি ও সমমনাদের ডাকা সপ্তম দফার অবরোধ চলছে। গত বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে গতকাল রোববার ও আজ সোমবার সারাদেশের সড়ক, নৌ ও রেলপথে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেওয়া হয়। দেশজুড়ে অবরোধ চলাকালে বিএনপি এবার একই সঙ্গে অবরোধ ও হরতালের কর্মসূচির ঘোষণা দিল। সিএনএফ টিভি।

সদর উপজেলায় মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

Image
বিশেষ প্রতিনিধিঃ আজ সোমবার ২৭ নভেম্বর সকাল ১০টায় পাবনা সদর উপজেলার আব্দুর রব বগা মিয়া মিলনায়তনে পাবনা সদর উপজেলা সমবায় কার্যালয় ও সহকারি প্রকল্প পরিচালক সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি তৃতীয় পর্যায়ের আওতায় মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গ্রাম উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে সম্প্রসারণ করা হচ্ছে ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি’। এর আগে দুই পর্যায়ের সফলতার পর তৃতীয় ধাপে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ পর্যায়ে দেশের সব জেলার ১৬২টি উপজেলায় ১০ হাজার ৩৫টি গ্রামে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সম্প্রসারিত এ অংশ সম্পূর্ণ বাস্তবায়ন হবে সরকারের নিজস্ব অর্থায়নে। এতে ব্যয় হবে ৩০১ কোটি পাঁচ লাখ টাকা। এ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামভিত্তিক একক সমবায় সংগঠনের আওতায় ধনী-দরিদ্র, নারী-পুরুষ, কিশোর-কিশোরী নির্বিশেষে সব পেশা ও শ্রেণীর জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক অবস্থার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা হবে। সহকারি প্রকল্প পরিচালক পাবনা সদর ও উপজেলা সমবায় কার্যালয়,পাবনা সদর পাবনা, মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ বা অনলাইন ই-লার্নিং ...

ভাঙ্গুড়ায় জরুরি সেবা ৯৯৯এ কল\ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন

Image
মানিক হোসেনঃ রেল লাইন দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন সাকিব নামে এক যুবক। হঠাৎ তঁার চোখে পড়ে লাইনের স্লিপার ভেঙ্গে যাওয়ার স্থানটি। সেখানে দেখেন অনেক অংশ স্লিপার ফঁাক হয়েও গেছে। তখন তঁার মুঠো ফোন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি তিনি জানান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন। গত শনিবার (২৫ নভেম্বর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার রেল স্টেশনের পূর্বপাশে এ ঘটনাটি ঘটে। সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তারের বরাত দিয়ে বলেন, দিলপাশার রেল স্টেশনের কাছাকাছি জায়গা থেকে সাকিব নামে এক যুবক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯থ নম্বরে কল করে। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। ওই যুবক জানান, রেল লাইনের কিছু অংশ ভেঙে গেছে। ট্রেন চলাচলের স্লিপার কিছুটা ফঁাক হয়ে আছে। এতে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এ অবস্থায় কলার বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন। ৯৯৯ থেকে সংশ্লিষ্টদের জানালে মেরামতকারী দল রেল লাইনের স্লিপারের ভাঙা স্থানটি মেরামত করে। সিএনএফ টিভি।

পাবনার ১টি আসনে নতুন মুখ বাকিরা বহাল

Image
বিশেষ প্রতিনিধিঃ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। পাবনার ৫টি আসনের মধ্যে একটি আসনে এসেছে নতুন মুখ। আর বাকি চারটি আসনে গত নির্বাচনে মনোনীত প্রার্থীরাই বহাল রয়েছেন। পাবনা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। তিনি এবারই প্রথম দলীয় মনোনয়ন পেলেন এবং এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত মনোনয়নের তালিকা সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পাবনার ৫টি আসনে যারা মনোনয়ন পেলেন তারা হলেন, পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন ও পাবনা-৫ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।  এক প্রতিক্রিয়ায় পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও দলীয় মনোনয়ন পাওয়া...

পাবনা সাংবাদিক ফোরামের ৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Image
আইএনএস : আনন্দঘন পরিবেশে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পাবনা সাংবাদিক ফোরামের ৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ ২৫ নভেম্বর সকাল ১১ টায় এসোর্ট স্পেসালাইজড হসপিটালের সম্মেলন কক্ষে ফোরামের সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, দৈনিক সিনসা সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এসএম মাহবুব আলম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব ও ফোরামের প্রধান উপদেষ্টা রোটা: মো. জালাল উদ্দিন। সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, কবি ও সংগঠক জেবুন্নেসা ববিন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান খান, সহ-সভাপতি আলাউদ্দিন বিন কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নবী নেওয়াজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. মনছুর আলম, অর্থ- সচিব রেহেনা পারভীন, প্রচার সম্পাদক হুমায়ুন রাশেদ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, সংগঠনের পাবনা সদর উপজেলা ইউনিটির সভাপতি আব্দুস সুবহান খান ও সাধারণ সম্পাদক পলাশ ...

নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জ্বল কে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

Image
হৃদয় হোসাইনঃ পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাবনা ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জ্বল কে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। গত রাতে রাজধানী শহরের সেন্ট্রাল রোডের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। আওয়ামী লীগের মনোনয়ন সংশ্লিষ্ট ব্যাপারে প্রতিপক্ষের যোগসাজশ থাকার আশঙ্কা করা হচ্ছে। সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল ঢাকা কলেজ থেকে পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিনি রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রাস্টি। এই খবর গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সিএনএফ টিভি।

আটঘরিয়ায় পরকিয়া সন্দেহে খু*ন

Image
জিল্লুর রহমান রানাঃ পাবনার আটঘরিয়ায় মোবাইল ফোনে পরকিয়া সন্দেহে স্বামী লিটনের হাতে খু*ন হলেন নুরুন্নাহার মুন্নী খাতুন (২৫)। গত মঙ্গলবার দিনগত রাতে স্বামী লিটন হোসেনকে (৩০) গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করলে খুনের দায় শিকার করেন তিনি। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১০ নভেম্বর রাত সাড়ে ৯টা টায় উপজেলার একদন্ত বারুইপাড়া গ্রামের শহিদুল্লাহ মোল্লার ছেলে লিটন মিয়া  (৩০) তার স্ত্রী মুন্নিকে নিয়ে চন্ডিপাশা সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাস করতো। তাদের মধ্যে মোবাইল ফোনে কথা বলা ও পরকিয়া সন্দেহ করে ঝগড়া-বিবাদ হয়। এরই একপর্যায়ে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। ঐদিন রাতে লিটন তার স্ত্রীকে গলা টিপে হ*ত্যা করে ঘরের দরজা সিটকানি লাগিয়ে পালিয়ে যায় । আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মুন্নী হ*ত্যা মামলার অভিযুক্ত লিটনকে গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জুমাইখিরি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ বুধবার আদালতে  সোপর্দ করলে স্বেচ্ছায় ১৪৪ ধারায় বন্দি করে সত্যতা স্বীকার করে। সিএনএফ টিভি।

পাবনা ৫টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী - ৭৩

Image
সেলিম মোর্শেদ রানাঃ পাবনা প্রতিনিধিঃ- আগামী ৭ জানুয়ারি  দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচন, দিনক্ষণ ঠিক রেখে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ  বিভিন্ন দল তাদের দলীয়  মনোনয়ন ফরম বিক্রি করছে, প্রার্থীরা নিজ নিজ সমর্থনকারীদের নিয়ে উৎসব পরিবেশ মুখর তাদের মনোনয়ন ফরম জমা দেন । তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি এখনো নির্বাচনে আসবে কি আসবে  না তা দল থেকে পরিষ্কার জানানো  হয়নি। তবে বিএনপি এখন পর্যন্ত  হরতাল অবরোধ দিয়ে আসছে। এদিকে জানা যায়, পাবনা ৫টি আসনের আওয়ামী লীগের  দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ৭৩ জন। পাবনা - ১ সাথিয়া আংশিক বেড়া থেকে ৭জন, পাবনা -২ সুজানগর  আংশিক বেড়া থেকে ১৩ জন, পাবনা - ৩ চাটমোহর ভাঙ্গুড়া, ফরিদপুর ১৮জন, পাবনা-৪ ঈশ্বরদী আটঘরিয়া ২৪ জন, ও পাবনা -৫  আসন থেকে ১০ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী  মনোনয়ন ফরম জমা দিয়েছেন পাবনা থেকে  আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী হলেন পাবনা - ১  মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মোহাম্মদ শামসুল হক টুকু, মাহবুব বদি, আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, আব্দুল আউয়াল, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ আবুল মাসুদ। পাবনা - ২,  এ কে এম কামরুজ্জামান খান, মোহাম্মদ আব্দু...

ভাঙ্গুড়ায় কৃষকের বাড়ি থেকে মহিষ চুরি

Image
মানিক হোসেনঃ পাবনার ভাঙ্গুড়ায় হাসনু আহমেদ (৫৫) নামে এক কৃষকের বাড়ি থেকে একটি মহিষ চুরি হয়েছে। গতকাল রাত ২টায় উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া চড়-পাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মহিষ মালিক। তিনি ওই গ্রামের মৃত যবু প্রামাণিকের ছেলে। জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ির উঠানে গোয়াল ঘরে লোহার শিকলের মাধ্যমে তালা দিয়ে দুটি মহিষ বেধে রাখেন হাসনু। গভীর রাতে গোয়ালে থাকা দুটি মহিষের গলার শিকল কেটে একটি মহিষ ট্রাকে তোলে চোর চক্রের সদস্যরা। এসময় এক প্রতিবেশী বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে অস্ত্র দেখিয়ে চক্রের সদস্যরা একটি মহিষ নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষক হাসনু আহমেদ বলেন, নিজের শেষ সম্বল বলতে দুইটি মহিষই। প্রতিদিন গোয়াল ঘরে মহিষ দুটি বেঁধে রেখে সারারাত জেগে পাহারা দেই। গতকাল শরীরটা খারাপ থাকায় রাত ১২টার দিকে ঘুমিয়ে পরি। রাতে হঠাৎ গাড়ির শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে একটি মহিষ নেই। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া মহিষ উদ্ধারের জন্য প...

পাবনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

Image
জাহাঙ্গীর আলমঃ আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পাবনা-৩ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসননের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার, চাটমোহর পৌরসভার মেয়র ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) ড. মো. ফসিউর রহমান, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মোঃ বাকিবিল্লাহ, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইউ জাবিন সমাজী, পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আঃ আলীম, ফরিদপুরের আবুল কালাম আজাদ, ভাঙ্গুড়ার ব...

ভাঙ্গুড়ায় উদ্বোধনের দুই বছরেও চালু হয়নি দেড় কোটি টাকা ব্যয়ে বাজার ভবন

Image
মানিক হোসেনঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারে নির্মিত বাজার ভবন নির্মাণের তিন বছর অতিবাহিত হলেও তা এখনো চালু করা হয়নি। ফলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দেশ ব্যাপি গ্রামিণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুলাই মাসে স্থানীয় সরকার বিভাগ এখানে একটি দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করে। কাজটি শেষ হয় ২০২০ সালে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা। গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো: মকবুল হোসেন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপরও দেড় বছর অতিবাহিত হলেও বাজার ভবনটি এখনো উন্মুক্ত করা হয়নি। এ কারণে ব্যবসায়ীরা ভবনটি ব্যবহার করতে পারছেন না। ফলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ময়দানদীঘি দোকান মালিক সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও ব্যবসায়ী খবির উদ্দিন জানান, বাজার ভবনের ১৪টি কক্ষ ব্যবহারের জন্য তারা অনেকেই আবেদন করেছেন। অথচ এখন পর্যন্ত কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। এতে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই এই অবকাঠামোর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা প্রকৌশলী আফরোজা পারভীন বলেন, যথা সময়ে ভবন নির্মানকরে কর্তৃপক্ষকে বু...

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান - ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

Image
রহমতুল্লাহ দোলনঃ পাবনায় পরিবেশ অধিদপ্তর দুটি ইটের ভাটায় কাঠ ব্যবহার ও কৃষিজমির পাশে ভাটা দেওয়ায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইট ভাটার মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) পাবনা সদর উপজেলা দোগাছি ও ভাঁড়ারা এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন এর নেতৃত্বে দুই টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সদর উপজেলার ভাড়ার রানীনগর বি আর এম ভাটাতে ১ লাখ ও দোগাছির দক্ষিণ চর আশুতোষপুরে এন এস বি ভাটায় ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের ও পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। জেলা পুলিশ পাবনার একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর পা...

পাবনা সাংবাদিক ফোরামের কল্যাণ সম্পাদকের সুস্থ্যতা কামনা

Image
 সংবাদদাতাঃ পাবনা সাংবাদিক ফোরামের কল্যাণ সম্পাদক হুমায়ুন কবির হ্নদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা কামনা করেছেন, সংগঠনের সভাপতি মো. হাসান আলী, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান খান, সহ-সভাপতি আলাউদ্দিন বিন কাশেম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নবী নেওয়াজ, অর্থ-সম্পাদক রেহেনা পারভীন, গবেষনা বিষয়ক  সম্পাদক ড. মনছুর আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমেদ, প্রচার সম্পাদক হুমায়ন রাশেদ, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুয়ন, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, সদর  উপজেলা ইউনিটির সভাপতি আব্দুস সুবহান খান, সাধারণ সম্পাদক পলাশ হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাত ১ টার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব হলে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে নিয়ে যাওয়া হয় জাতীয় হ্নদরোগ  ইনস্টিটিউট, ঢাকায়। সেখানে তারেক ভর্তি করা হয়। হুমায়ুনের পরিবার জানায়, এখানে চিকিৎসা দেয়ায় অবস্থার কিছুটা উন্নত হয়েছে। ডাক্তার এখানে ৭ দিন থাকার কথা জানিয়েছেন। সিএনএফ টিভি।

পাবনায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

Image
  রাকিব হাসনা তঃ পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার বিশেষ জজ আদালতের (জেলা জজ) বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ঈশ্বরদী উপজেলার বাবুলচারা গ্রামের ইউসুফ আলী শাহের ছেলে জিয়া শাহ ও মজিবর শাহ, মৃত গেদু শাহের ছেলে শাহজাহান শাহ, মৃত তফু শাহের ছেলে আতু শাহ, পরশ উল্লা শাহের ছেলে সেন্টু শাহ ও মৃত গফুর শাহের ছেলে ইয়ারুল শাহ। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে ক্ষেতের মধ্যেই বাবুলচারা গ্রামের সিদ্দিকুর রহমান শাহের ছেলে সিকেন্দার শাহকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই জিন্নাত শাহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। দুই আসামির মৃত্যু হওয়ায় ২০১১ সালের ৪ জানুয়ারি ১৪ জনের নামে চার্জশিট দাখিল করে পুলিশ‌। এরপর দীর...

ভাঙ্গুড়ায় ৬ ডাকাত আটক

Image
 মানিক হোসেনঃ  পাবনার ভাঙ্গুড়ায় ডাকাতি করে পালানোর সময় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাত তিন টায় বাঘাবাড়ি-টেবনিয়া  সড়কের ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মিনি পিকআপ গাড়ি চালক সজিব আহমেদ রনি বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো তিন জনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলো- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে হাশেম আলী (৩৩), জাহাঙ্গীর আলমের ছেলে রাশেদুল ইসলাম (২৪), মৃত আমজাদ আলীর ছেলে লিটন আহমেদ (২৬), আমোদ আলীর ছেলে আলম হোসেন (৪৫), বাকী সরকারের ছেলে বাবু সরকার (৩০) ও পাবনার সাথিঁয়ার সিলন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে মনিরুল ইসলাম  (২৫)। পুলিশ জানায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আইগবাড়ি শক্তিপুর গ্রামের কলা ব্যবসায়ী শ্রী চন্দন কুমার দাস (ঢাকা মেট্রো-ন-১৩-৭৯০৯) একট...

যাত্রীর চা*কুর আঘাতে বাসের হেলপার খু*ন # আটক-১

Image
নিহত জুবায়ের   বিশেষ প্রতিনিধিঃ  সোমবার (২০ নভেম্বর) ভোর ৫টায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের যাত্রী ছাউনির সামনে মাছরাঙ্গা পরিবহন বাসে যাত্রী তোলা ও ভাড়া নিয়ে কথা কাটাকাটির  জেরে ঐ বাসের হেলপার জুবায়ের রহমানকে (২৫) ছুরিকাঘাতে নিহত ও  সুপারভাইজার জাকির হোসেন সুমনকে (৪০) আহত করেছে শুভ নামের এক যাত্রী। এ ঘটনার পর আহত হেলপার জুবায়ের ও সুপারভাইজার জাকিরকে (৪০) পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। জাকিরকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে  তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।নিহত জুবায়ের পাবনা সদর উপজেলার গাছপাড়া খাঁপাড়া গ্রামের জাহিদুর রহমানের ছেলে ও আহত জাকির জেলার সদর উপজেলার বড় দিকশাইল গ্রামের মীর আবু আহমেদের ছেলে। ঘটনার সময় টার্মিনালে উপস্থিত অন্যান্য শ্রমিকরা এগিয়ে এসে জুবায়ের ও জাকিরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন ও অভিযুক্ত মারুফ হোসেন শুভকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেন। এসময় আটক শুভর কাছে একটি দেশীয় ধারালো চাকু পাওয়া যায়। জানা যায় আটক শুভ পাবনা পৌর সদরের আরিফপুর মহল্লার জিয়াউর রহমানের ...

পাবনা ৫ আসনে আ‘লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ  ৭ জনের

Image
  স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পাবনা ৫ আসনের জন্য আ‘লীগের ৭ নেতার মনোনয়নপত্র সংগ্রহ করার খবর পাওয়া গেছে। গতকাল ১৯ নভেম্বর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা - ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন , জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু,জেলা আওয়ামী লীগের নেতা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি খ.ম. হাসান কবির আরিফ,জেলা আওয়ামী লীগ নেতা মাযাহারুল ইসলাম মানিক এবং কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও বুয়েট ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি স্থপতি আবু রায়হান রুবেল। সিএনএফ টিভি।

পাবনা -৫ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আরশাদ আদনান রনি

Image
  বিশেষ প্রতিনিধিঃ   আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পাবনা ৫ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন  বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জননেতা আরশাদ আদনান রনি। আজ সোমবার ১৯ নভেম্বর এটি সংগ্রহ করেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ইমরান খান রানা, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ আজাদ, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, সরদার মোঃ ফারুক হোসেনসহ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম (গাফফারী রাসেল), বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য মোঃ আলহাজ্ব হোসেন জয়, এছাড়াও পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম সোহেল, পাবনা সদর থানা আওয়ামী লীগের সদস্য, জাহিদুর রহমান মিঠু, সাবেক প্রচার সম্পাদক মোঃ ইমরুল হাসান রন্টি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাওন রেজা খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ খাদেমুল ইসলাম মামুন প্রমূখ। সিএনএফ টিভি।

পাবনা সদর উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

Image
 ষ্টাফ রিপোর্টারঃ   আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা সদর উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী পরিষদের সভা সদর উপজেলা কার্যালয়ে সংগঠনের সহ সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা সদর উপজেলা কৃষক লীগের করণীয় সম্পর্কিত দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নু, যুগ্ম সম্পাদক  আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক,  আতিক বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক প্রভাষক জসিমউদদীন, প্রচার সম্পাদক আব্দুর রহমান শিকদার, উপ দপ্তর সম্পাদক শামসুর রহমান প্রমুখ। সভায় আগামী ২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক প্রতিনিধি সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। সিএনএফ টিভি।

সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Image
 পিপঃ টিআইবির পুরস্কার প্রাপ্ত সাংবাদিক পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরোচিফ উৎপল মির্জার বাসভবনে সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভার আয়োজন করে পাবনা প্রেসক্লাব। ১৭ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে  ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রবীন সাংবাদিক আ খ ম মুস্তাফিজুর রহমান চন্দন, একুশে টিভির সাংবাদিক রাজিউর রহমান রুমি, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি কাজী বাবলা, বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার উল্লাস, আজকের ইতিহাসের সম্পাদক আয়ুব আলী, যমুনা টিভির জেলা প্রতিনিধি কলিট তালুকদার, ৭১ টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, এটিএন নিউজের রিজভী জয়, গাজী টিভির ইমরোজ খন্দকার সহ স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। প্রতিবাদ সভাতে সাংবাদিকেরা খুবই  দুঃখ প্রকাশ করেন এই হামলার ঘটনায়। একই সাথে  তিব্র নিন্দা ...

পাবনায় ৪ নারী ছিনতাইকারী আটক

Image
 বিশেষ প্রতিনিধিঃ  পাবনা সদরের টেবুনিয়া রেল স্টেশন এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারী নারী সদস্যরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর এলাকার। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা চলমান আছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০),  হালিমা বেগম (৩৫), নিপা খাতুন (২৫) ও রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। তাদের সকলের বাড়ি একই গ্রামে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও পরিবহনে কৌশল করে ছিনতাই ও চুরির কাজ করে আসছেন বলে জানায় পুলিশ। পুলিশের দেয়া তথ্যমতে, গত ১৬ নভেম্বর রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা খাতুন নামের এক যাত্রী টেবুনিয়া রেলস্টেশনে নামেন। সেখানে ওই নারী ও তার স্বামী . জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন। ঘটনাক্রমে ছিনতাইকারী নারী সদস্যরা পরিকল্পিতভাবে ওই ইজিবাইকে উঠেন। পথিমধ্যে তারা অসুস্থতার ভান করে ওই মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছ...

ডিবি'র অভিযানে ইয়াবা ও পিস্তলসহ আটক-২

Image
 স্টাফ রিপোর্টারঃ  পুলিশ সুপার আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ওসি ডিবি  এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ১৫ নভেম্বর ডিবি পুলিশের  একটি চৌকস আভিজানের দল পাবনা জেলার সদর থানাধীন শালগাড়ীয়া বাংলাদেশ ঈদগাঁ মাঠ এলাকার   শাহাদত হোসেনের ছেলে সাগর হোসেনের বাড়ীর নীচতলায় অভিযান পরিচালনা করে দক্ষিন রাঘবপুরের জুলফিকার আলীর ছেলে আবু ইউসুফ জিসান (৩০) ও সুজানগর থানাধীন সাতবাড়ীয়া কাদোয়ার বাদশার মেয়ে শিলা খাতুন (২২) নামের ২জন মাদক ব্যবসায়ীকে ২ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। এসময় জিসান ও শিলার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বাড়ির রান্না ঘরের সানসেটের উপর হতে একটি লোহার তৈরী সচল ৭.৬৫ এমএম পিস্তল এবং দুই রাউন্ড গুলি লোডেড অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ২ জনের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলার দায়ের করা হয়েছে। সিএনএফ টিভি।

মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান উৎপল মির্জার বাড়িতে সন্ত্রাসী হামলা, অস্ত্রসহ আটক

Image
 পিপঃ পাবনায় মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জার বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীসহ চারজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রোববার (১২নভেম্বর) দুপুরে পাবনা পৌর সদরের দিলালপুর মহল্লায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী তসলিমা খাতুন (৩৫), পাবনা পৌর সদরের আরিফপুর মহল্লার আব্দুর রহমান মোল্লার ছেলে মোবারক মোল্লা (২৫), দিলালপুর মহল্লার জহুরুল ইসলাম (৩৫) ও তানভীর ইসলাম (৩০)। পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, দুপুরে বেশকিছু সন্ত্রাসী একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা সাংবাদিকের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাসার তালা ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঘটনার সময় সাংবাদিক উৎপল মির্জা বাড়িতে ছিলেন না। হামলার ঘটনায় ভীত সন্ত্রস্ত সাংবাদিক উৎপল মির্জার স্ত্রী ফোনে তাকে ঘটনা জানান। তিনি তাৎক্ষনিক পুলিশ সুপারকে জানালে সদর থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান। সদর থানার ওসি রওশন আলীর নে...

পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম

Image
 নিজস্ব প্রতিনিধিঃ  ১২ মাসে ৫ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন পাবনার সঁাথিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল  ইসলাম। শনিবার বিকেলে পুলিশ সুপার আকবর আলী মুন্সি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় (আগস্ট, সেপ্টম্বর, অক্টোবর) পর পর তিনবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মামনা স্বারক উপহার দেন। জানা গেছে, সাঁথিয়া থানায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সার্বিক বিবেচনায় আগষ্ট, সেপ্টম্বর ও অক্টোবরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোঃ রফিকুল ইসলামকে পর  পর তিনবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করেন। এর আগেও তিনি দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে গত এক বছরে তিনি ৫বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া  সার্কেল, আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সিএনএফ টিভি।

ভাঙ্গুড়ায় গরুর লাম্পি স্কিন রোগে দিশেহারা কৃষক

 ভাঙ্গুড়া প্রতিনিধি :  পাবনার ভাঙ্গুড়ায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগের ভাইরাস। গত মঙ্গলবার এ রোগে আক্রান্ত হয়ে উপজেলার ঝিনাইগাড়ী কলকতি গ্রামে একটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছেন এলাকার খামারি ও কৃষকদের মাঝে। এদিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে তেমন চিকিৎসা সহায়তা না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। প্রাণিসম্পদ অফিস বলেছে, সামনে এ রোগের সংক্রমণ আরও বাড়তে পারে। তবে খামারিরা আতঙ্কিত না হয়ে তাদের সুস্থ গরুকে এ রোগ থেকে  বঁাচাতে খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে পরামর্শ দেন। উপজেলার ঝিনাইগাড়ী কলকতি  গ্রামের চঁাদ আলী বলেন, তার এক লাখ টাকা মুল্যের একটি গরুর জ্বর ও গায়ে চাকাচাকা ঘা হয়ে মারা গেছে। একই গ্রামের আব্দুর রউফ বলেন, তার দেড় লাখ টাকা মূল্যের একটি গরুর গায়ের চামড়ায় গোটার মত বের হয়ে কয়েকদিনের মধ্যে মারা যায়। উপজেলার বিভিন্ন গ্রামে অনুরপ লক্ষণে আরও কিছু গবাদি পশু আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে খামারীরা হতাশ হয়ে পড়েছেন। পশু চিকিৎসকরা জানায়, প্রথমে আক্রান্ত গরুর জ্বর, ব্যথা ও খাবারে অরুচি হয়। এরপর শরীরের বিভিন্ন অংশে ফ...

সাংবাদিক উৎপল মির্জার বাড়িতে হামলা গ্রেফতার-৪

 মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জার বাড়িতে সন্ত্রাসী হামলা : অস্ত্রসহ গ্রেপ্তার ৪

শিশু ও বৃদ্ধ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Image
 বিশেষ প্রতিনিধিঃ  পাবনার ঈশ্বরদী থানাধীন গাঁতী এলাকার চক আহ্লাদী গ্রামে সাড়ে ৪ বছর বয়সের সাদমান সাইম ও ৮৫ বছরের আব্দুল হাইকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই গ্রামেরই আব্দুল মান্নানের ছেলে মোস্তফা কামালের (৪০) বিরুদ্ধে। জানা যায় আব্দুল হাই মোস্তফা কামালের চাচা। ঘটনাটি ঘটে গত ২৫ অক্টোবর বুধবার বিকেল সাড়ে চারটায়। জানা যায় ভুক্তভোগী শিশু সাদমান ও অভিযুক্তের যমজ দুই মেয়ে ইমু ও নিমু (৪) পাশাপাশি বাড়ি হওয়ায় খেলাধুলা করছিল। এসময় ইমু ও নিমু গিয়ে তার বাবার কাছে সাদমানের বিরুদ্ধে অভিযোগ করলে মোস্তফা, তার বাবা আব্দুল মান্নান, ছোট ভাই ও ছোট ভাই এর স্ত্রী মিলে আগে পিছে না ভেবে শিশু সাদমান কে শরীরের বিভিন্ন স্থানে চড়,থাপ্পড়, কিল, ঘুসি মেরে জখম করে। দূরে দাঁড়িয়ে থাকা শিশু সাদমানের মা সীমা খাতুন তার ছেলেকে মারতে দেখে তাকে উদ্ধারে চিৎকার করে এগিয়ে আসেন। তার চিৎকারে ভুক্তভোগী সাদমানের নানা আব্দুল হাই ও নানী জবেদা খাতুন এগিয়ে আসলে মোস্তফা কামাল ও তার দলবল তাদের উপরেও আক্রমণ করে বসে। এতে জবেদা খাতুন সামান্য আহত হন ও আব্দুল হাই (৮৫) গুরুতর জখম হন। তিনি আঘাত সহ্য করতে না পে...

ডিবি পুলিশ পরিচয়ে মুক্তিপন দাবি করায় সেচ্ছাসেবক লীগ নেতা আটক

Image
 ভাঙ্গুড়া প্রতিনিধি :  পাবনার ফরিদপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতাকে অপহরণের পর মুক্তিপনের টাকা দাবি করার অভিযোগে মেহেদী হাসান রানা নামে আরেক নেতাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গুড়া  পৌরসভা কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির নিজেই বাদী হয়ে রানা, সজীব ও হিমেলের নাম উল্লেখসহ আরো তিন জনকে অজ্ঞাত করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত রানা ভাঙ্গুড়া পৌর সদরের সারুটিয়া মহল্লার মৃত জাহাঙ্গীর আলম টুকুর ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌর সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক বলে জানা গেছে। অপহৃত সাব্বির পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার দেওভোগ গ্রামের মো. মামুন প্রামাণিকের ছেলে। তিনি বৃলাহীরিবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মেহেদী হাসান রানা, সজীব ও হিমেলসহ অজ্ঞাত ২/৩ জন যুবক তিনটি মোটরসাইকেল যোগে ফরিদপুর উপজেলার বৃলাহীরিবাড়ী ইউনিয়নের দেওভোগ গ্রামে গিয়ে ইউনি...

পাবনায় ফিলিস্তিনে ইসরাইল জান্তার ধ্বংসযজ্ঞ ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত

Image
 দাউদ ইসলামঃ  ইসরাইলি জান্তা সরকারের ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধনে পাবনায় বক্তারা বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি মুসলিম নড়-নারী ও শিশুদের ওপর বর্বরোচিত হামলা হত্যাযজ্ঞ ও দেশটিকে ধংসস্তুপে পরিণত করছে। এই ধ্বংসযজ্ঞ ও নির্বিচারে গণহত্যা বন্ধের দাবী জানান  বক্তারা। আজ ১২ নভেম্বর সকাল ১১ টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা সাংবাদিক ফোরাম আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তারা এসব কথাগুলো বলেন। পাবনা সাংবাদিক ফোরাম সভাপতি মো. হাসান আলীর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, শিক্ষাবিদ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য দেন, সিনসা সাহিত্য গোষ্ঠীর সভাপতি ও দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, পাবনা জেলা কৃষক লীগের সহ- সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রিভারাইন পিপল পাবনা জেলা শাখার সভাপতি ড.  মনছুর আলম, পাবনা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা রোটা: জালাল  উদ্দিন। পাবনা সাংবাদিক ফোরামের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমেদের সঞ্চালন...

আতাইকুলা থানা কর্তক গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার-২

Image
 পাবনা জেলা পুলিশের ভার্চ্যুয়ালি প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে আতাইকুলা থানার একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার ৯ নভেম্বর রাত সোয়া ১০ টায় আতাইকুলা থানাধীন রঘুনাথপুর গ্রামের কেন্দ্রীয় গোরস্থান এলাকা হতে ৩০ কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা যার অনুমানিক মূল্য ৯ লক্ষ টাকাসহ সুমন ও আজিম নামের ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে। জানা যায় গ্রেফতার সুমন খাঁ (৩৫) পাবনা জেলার সদর উপজেলার ধোপাঘাটা দক্ষিনপাড়ার মৃত জালাল খাঁর ছেলে  ও আজিম (৩৬) পূর্ব রাঘবপুরের মৃত খবিরের ছেলে। প্রেস রিলিজে বলা হয় সুমন ও আজিমের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান আছে। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ টি সবুজ সিএনজি উদ্ধার করা হয়।  তাদেরকে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন ধরে পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে এইভাবে সিএনজিতে করে গাঁজা কেনাবেচা করে আসছে তাদের বিরুদ্ধে আতাইকুলা থানার মাদক মামলা প্রক্রিয়াধীন। সিএনএফ টিভি।

পাবনা পুলিশ সুপারের সাথে পাবনা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Image
 বিশেষ প্রতিনিধিঃ আজ ৭ নভেম্বর, ২০২৩ ইং সকাল ১১ টায় পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আকবর আলী মুনসী (অতিরিক্ত উপ পুলিশ মহ পরিদর্শক পদোন্নতিপ্রাপ্ত) এর সাথে পাবনা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য  সাক্ষাত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হাসান আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, প্রচার সম্পাদক হুমায়ুন রাশেদ প্রমখ। এ সময় সংগঠনের সদস্যদের পেশাগত দায়িত্ব  পালনে জেলা পুলিশের সাথে তথ্য আদান-প্রদানে সহযোগীতর জন্য পুলিশ সুপারের নিকট ফোরামের নির্বাহী কমিটির সদস্যদের একটি তালিকা প্রদান করা হয়।  সিএনএফ টিভি। ছবি- সাংবাদিক মোমিন।

ঈশ্বদীতে আবারও ককটেল বিস্ফোরন।। রেল লাইনে আগুন।। ভাংচুর

Image
 সৌরভ কুমার দেবনাথঃ সরকার পতনের এক দফা দাবিতে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে পাবনার ঈশ্বরদীতে  মুহুর্মুুহু ককটেল বোমা বিস্ফোরণ, রেল লাইনে আগুন দেওয়া ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।  রোববার ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শহরের  রেলগেট এলাকায় এসব ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।  প্রত্যক্ষদর্শী ও রেলগেটের দোকানদাররা জানান, ঘটনার সময় বিএনপি নেতা কারাবন্দি জাকারিয়া পিন্টু ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব মেহেদী হাসানের ছবি সহ ব্যানার নিয়ে ২০-২৫ জনের একটি দল অবরোধের সমর্থনে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা আশপাশ থেকে নারিকেলের ছোবড়া, পলিথিন কুড়িয়ে এনে রেল লাইনের উপর আগুন ধরিয়ে ত্রাসের সৃষ্টি করে। রেলগেটের কাছে একটি ট্রাকে হামলা চালিয়ে ট্রাকটির সামনের গ্লাস ভেঙ্গে ফেলে। তখন সাদা রংয়ের মাইক্রোবাস রাস্তা পার হতে অবরোধকারীদের সামনে দিয়ে যাবার সময় পরপর ৬ টি ককটেল বিস্ফোরন ঘটায় তারা। ককটেল বিস্ফোরনের শব্দ ও আগুনের স্ফুলিঙ্গে এলাকায় আতঙ্ক ছরিয়ে পড়ে। মুহূর্তেই রেলগেট থেকে শুরু করে বাজার এবং শহরের প্রধান প্রধান সড়কের সকল দ...

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দফা অবরোধের প্রতিবাদে রনি'র কঠোর অবস্থান

Image
 বিশেষ প্রতিনিধিঃ  আজ রোববার ৫ নভেম্বর ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষে বিএনপি ও জামায়াতে ইসলামীর আলাদা করে ডাকা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য রাষ্ট্রপতির ছেলে  আরশাদ আদনান রনি এই অবরোধ উপেক্ষা করে সব ধরনের পরিবহন চালানোর ও দোকানপাট খোলার স্লোগান দিয়ে  এক বিশাল মোটরসাইকেল মিছিল বের করেন।   আজ জোহর নামাজ পর রনি হাজারখানেক নেতাকর্মী নিয়ে জুবিলী ট্যাংক এলাকা থেকে শুরু করে প্রথমে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যান। সেখান থেকে মিছিলটি ঘুরিয়ে গাছপাড়া, টার্মিনাল,  অনন্ত, জজ কোর্ট হয়ে জুবলি ট্যাংক এলাকায় এসে শেষ করেন।  এ সময় নেতাকর্মীরা অবরোধের বিরুদ্ধের স্লোগান গুলো দিতে থাকেন। মিছিলের সময় মোড়ে মোড়ে পুলিশকে পাহারা দিতে দেখা যায়।  তবে সরকার পতনের এই অবরোধের প্রথম দিনে  সড়কে বিক্ষোভকারী বিএনপি জামায়াতের কোনও নেতাকর্মীদের দেখা যায়নি। মিছিল শেষে সবাই এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন। রাষ্ট্রপতির ছেলে  বলেন, আন্দোলনের না...

পাবনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সুধী সমাবেশ

Image
 জাহিদ হাসানঃ পাবনায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে  পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস এ গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইনস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়  সুধী সমাবেশ। পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।এসময় আরো বক্তব্য দেন, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আ.স.ম  আব্দুর রহিম পাকন, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা আ.লীগের সভাপতি রেজাউল রহিম লাল, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আ.লীগের সহসভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, রানা‌ গ্র...

ঈশ্বরদীর  উপজেলা তাঁতী লীগের কমিটি গঠন সভাপতি বাদশা -সম্পাদক নাসির

Image
 সৌরভ কুমার দেবনাথঃ গত শুক্রবার ৩ নভেম্বর সাতক্ষীরা জেলা তাঁতীলীগের আহ্বায়ক ডাঃ রবিউল ইসলাম ও যুগ্ন-আহ্বায়ক রবিউল ইসলাম রবির স্বাক্ষরিত একপত্রে বাদশা আলমগীর আকমলকে সভাপতি ও নাসির মওলা মিলনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী উপজেলা তাঁতী লীগ কমিটি আগামী ৩ বছরের জন্য  অনুমোদন দেওয়া হয়েছে। ত্রী-বার্ষিক এই কমিটির বাকিরা হলেন সহ-সভাপতি পদে মহাশীন আলী,  বাসার, ডিলু প্রাং, রাজিব রহমান রাজিব, রকি, আলামিন, মিলন,  সোহেল ও আনিস শেখ।  যগ্ন-সাধারণ সম্পাদক পদে রায়হান শেখ, সোহেল হুসাইন সানি, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন, মাহামুদুল ইসলাম, অন্তর আলী প্রাং, কোষাধ্যক্ষ পদে মোহন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলামীন হোসেন, দপ্তর সম্পাদক  কামাল, তথ্য ও গবেষণা সম্পাদক আনিস, আইন সম্পাদক  মওলা রহমান, সমবায় ও তাঁত শিল্প সম্পাদক আসিফ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিশাদ, সমাজ কল্যাণ সম্পাদক তৈয়ব প্রাং, মহিলা বিষয়ক সম্পাদিকা মেনোকা রানী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক  সালমান মালিথা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বিশাল, শিল্প ও বা...

এই সরকার গরিববান্ধব সরকার- এমপি প্রিন্স

Image
বিশেষ প্রতিনিধিঃ  শেখ হাসিনার সরকার ১৫ বছরে যা করেছে তা অবিশ্বাস্য। বঙ্গবন্ধু হত্যা হয়েছেন জন্য তিনি করতে পারেননাই।  কিন্তু তার ইচ্ছা পূরণ করতে পেরেছেন   তার কন্যা জননেত্রী শেখ হাসিনা । বিশ্বের মধ্যে ছোট দেশ আমাদের এই বংলাদেশ। বিশ্বের বুকে অবহেলিত ও মূল্যহীন একটা দেশকে আজ সম্মানের জায়গায় এনে দাঁড় করিয়েছেন। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্যই। আজ শনিবার ৪ নভেম্বর সকাল ১০ টায় জেলা সমবায ও জেলা প্রশাসন অফিস কর্তৃক আয়োজিত ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিয়ে আরও বলেন ২৮ তারিখের পর থেকে যা শুরু হয়েছে বাংলাদেশে! আবার সেই ঘুরেফিরে ১৩- ১৪- ১৫ সালের মতো জ্বালাও পোড়াও করা শুরু হয়েছে। এগুলো করে তারা কিছু করতে পারবে না। আমি সমবায়ের সবাইকে বলতে চাই আপনারা সবাই দেশের সচেতন নাগরিক। এগুলো প্রশ্রয় দেবেন না। এগুলোকে নিন্দা করবেন। হরতাল অবরোধ জ্বালাও পোড়াও করে আমরা তো দেশকে পিছিয়ে দিতে পারি না। আপন...

ঈশ্বরদী জংশনে মিলেছে বোম্বের মত বস্তু

Image
 রোকন বিশ্বাসঃ পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে বোমাসদৃশ বস্তু সন্ধান পাওয়া গেছে । সেটিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  ঢাকা থেকে র‌্যাব-এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী জংশনের ২ নম্বর প্লাটফর্মে জিআরপি থানার পাশে বোমা সদৃশ বস্তুটির সন্ধান পাওয়া যায়। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল জানান, ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে দুই নাম্বার প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা নতুন কোচের নিচে লাল টেপ পেঁচানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি জানার পর ঘটনাস্থল রেলওয়ে পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।তিনি আরও জানান, পাবনা ও আশপাশের জেলায় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল না থাকায় ঢাকা থেকে প্রশিক্ষিত দল এসে ওই বস্তু যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান  বলেন, ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে র‍...

পাবনায় পুকুরে রহশ্যজনক লা*শ মিললো

Image
 দাউদ হোসেনঃ  সদর উপজেলা  চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনের চাচতো ভাই ও কৃষ্ণপুর নিবাসী  মরহুম আব্দুল হাকিমের ছোট ছেলে  আলহাজ্ব রেঙ্গুনের  মরদেহ আজ শুক্রবার ৩ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে লাইব্রেরী বাজারস্থ কলাবাগান কলনীর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ধারণ করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু নয়। ঘটনাস্থলে পুলিশ এসেছে। লাস ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছে। সিএনএফ টিভি।

হিন্দু বৃদ্ধকে নির্যাতন ও মহিলাকে মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Image
 সৌরভ কুমার দেবনাথঃ  ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বর বাণেজ বাহিনী কর্তৃক ফনি দাস নামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক ৬৫ বছর বয়সের বৃদ্ধকে উঠিয়ে নিয়ে গিয়ে মধ্যরাত পর্যন্ত বেধরক মারপিট করার অভিযোগ করে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে দৈনিক স্বতঃকন্ঠ'র ঈশ্বরদী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ফনি দাস ও প্রবাসীর স্ত্রী। যানা জায় বাণেজ বাহিনীর সন্ত্রাসীরা সৌদি আরব প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবী করে। অন্যথায় ফনি দাসের সাথে তার অবৈধ সম্পর্ক আছে সেটা ফাঁস করে দেবো বলে ভয় ভীতি প্রদর্শন করে। বুধবার রাতে তারা সৌদি প্রবাসীর স্ত্রীর বাড়িতে হানা দিলে ওই সময় তার বাড়িতে কাজ করা দিন মজুর ফনি দাস টাকা আনতে গেলে দেখে প্রবাসীর স্ত্রীকে বাণেজ বাহিনী আক্রমণ করেছে। সে নিজেকে বৃদ্ধ ভেবে ঠেকাতে গেলে তারা তার উপরও চরাও হয়। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অপবাদ দিয়ে তাকে আটক করে বেধরক মারধোর করে গুরুতর আহত করে মেম্বর বাণেজ বাহিনী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহত ফনি দাসের ছেলে সুজন দাস বলেন মুলাডুলি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে...