পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম

 নিজস্ব প্রতিনিধিঃ 

১২ মাসে ৫ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন পাবনার সঁাথিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল 

ইসলাম। শনিবার বিকেলে পুলিশ সুপার আকবর আলী মুন্সি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় (আগস্ট, সেপ্টম্বর, অক্টোবর) পর পর তিনবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মামনা স্বারক উপহার দেন।

জানা গেছে, সাঁথিয়া থানায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সার্বিক বিবেচনায় আগষ্ট, সেপ্টম্বর ও অক্টোবরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোঃ রফিকুল ইসলামকে পর 

পর তিনবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করেন। এর আগেও তিনি দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে গত এক বছরে তিনি ৫বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার বেড়া 

সার্কেল, আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সিএনএফ টিভি।


Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার