Posts

Showing posts from March, 2025

পাবনা প্রেসক্লাবের আলোচনা-দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Image
বিশেষ প্রতিনিধি :পাবনার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সাথে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ১৫ রমজান, ১৬ মার্চ বিকাল থেকে ইফতার পর্যন্ত ক্লাবের ছাদে প্যান্ডেল করে মনোরম পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন এর বিশেষ সহকারী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গরিব মানুষের জন্য যে বরাদ্দ তা যেনো সুষ্ঠু বন্টন হয় তার জন্য আমরা সচেষ্ট থাকবো। বাংলাদেশের জন্য আমরা সম্মিলিত ভাবে দোয়া করবো যেনো দুঃখ-দরিদ্রতা, বৈষম্য মুক্ত একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারি। তিনি ইফতার সামনে রেখে দোয়া কবুলের সময় মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করে বক্ত্যব্য শেষ করেন। সভাপতিত্ব করেন পাবনার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম'র সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের আমির আবু...

পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীর ছেলে মোমেন

Image
পাবনা-১ আসনে জামায়াতের নতুন প্রার্থী নিজামীপুত্র ব্যারিষ্ট্রার মোমেন : ডা. বাসেত বাদ বার্তা সংস্থা পিপ (পাবনা) : অবশেষে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দলটির সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সুত্রে এ কথা জানা গেছে। এর আগে এই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল বেড়া উপজেলা জামায়াতের আমীর ডা; আব্দুল বাতেম খানকে। বুধবার (১২ মার্চ) সকালে‌ উপজেলা জামায়াতের কার্যালয়ে দলটির বিশেষ সভায় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। পরে সাংবাদিকদের তিনি বলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাতের পর এখানে আমাদের দলের প্রার্থী নাজিবুর রহমান মোমেনই ছিলেন। কিন্তু শেখ হাসিনার সরকারের জুলুম নির্যাতনের কারণে মতিউর রহমান নিজামীর পরিবারের কোনো সদস্য দেশে থাকতে পারেননি। তাই মাঝখানে নির্বাচনের জন্য আমরা প্রার্থী করেছিলাম আব্দুল বাসেদ খান ভাইকে। আবারও আমরা বিজয়ের সম্ভাবনাকে নিশ্চিত করতেই ব্যারিস্টার নাজিবুর রহমান...

মসজিদ-মাদ্রাসা-এতিমখানা-স্কুল-কলেজ সর্বত্র তার লক্ষ লক্ষ টাকা দান

Image
বিশেষ প্রতিবেদক : ভালো কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জন করা যায়। সেই কাজ যদি হয় মসজিদ-মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে তো কথাই নেই। কারণ, মসজিদ মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়ার অংশ। কেউ যদি মসজিদ নির্মাণে অর্থ দান করেন তাহলে যতদিন সেই মসজিদ চলমান থাকবে, মানুষ নামাজ পড়বে ততদিন ওই দাতা ব্যক্তির আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি তিনি কবরে সুয়েও এর সওয়াব পেতে থাকবেন। এমনিভাবে কেউ যদি মাদ্রাসা ও স্কুলে দান করেন আর ওই স্কুল মাদ্রাসায় কোরআন হাদিস ও মানবিক শিক্ষাদান করা হয়, শিক্ষার্থীরা সেই স্কুল- মাদ্রাসা থেকে পড়াশোনা করে সৎ ব্যাক্তি তৈরি হন, তারা আবার অন্যকে শিক্ষা দেন, তাহলে যতদিন পর্যন্ত ঐ স্কুল - মাদ্রাসায় পাঠদান ও কোরআন হাদিসের জ্ঞানদান হবে, যতদিন পর্যন্ত সেখানকার শিক্ষার্থী ইলম অর্জন করে অন্য একজনকে শিক্ষা দেবেন, ততদিন পর্যন্ত ওই দাতা ব্যক্তির আমলনামায় নেকি লেখা হতে থাকবে। "আরিফপুর গোরস্থান মসজিদ মাদ্রাসার" ছাদ ঢালাই বাবদ ১ লক্ষ ও রাধানগর রথ ঘরের পেছনে "চাঁদেরহাট ক্যাডেট স্কুল এন্ড কলেজে" ১০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ১০ হাজার টাকা দান করার সময় পা...