Posts

Showing posts from February, 2026

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

সংবাদদাতা : পাবনার ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া পিন্টু, সোনামনি, মেহেদী হাসান ও জাকির হোসেন জুয়েল নামের এই চার ভাই সন্ত্রাসী কার্যকলাপ, মাদক পাচার ও পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন । অভিযোগে আরও বলা হয়েছে, তাদের তৎপরতার কারণেই পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির ভরাডুবি হয়েছে এবং দলটি এলাকায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ও সম্পদের বিবরণ মোঃ জাকারিয়া পিন্টু: তিনি ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হয়েছেন । তার বিরুদ্ধে নিজ গ্রামে দুইটি ডুপ্লেক্স বাড়ি, ঈশ্বরদী রেলগেট এলাকায় 'সুলভ বাজার' নামক একটি সুপারশপ, ঈশ্বরদী বাংলা মদের ভাটির পিছনে সাড়ে চার বিঘা জমি, পুরাতন ইসলামিয়া হাসপাতাল সংলগ্ন আরামবাগে পাঁচ কাঠার প্লট, ঢাকার বাড্ডায় একটি বিলাসবহুল ফ্ল্যাট এবং চারটি নতুন মডেলের প্রাইভেট কার (ঢাকা মেট্রো ঘ-১৭-১৪১০) থাকার তথ্য পাওয়া...

পাবনায় পল্লী চিকিৎসককে অপহরণের চেষ্টা- ভুক্তভোগীর পাশে এমপি শিমুল বিশ্বাস

বিশেষ প্রতিনিধি : পাবনা সদর উপজেলার দুবলিয়া ঠাকুরপাড়া গ্রামে এক পল্লী চিকিৎসককে আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃন্দাবন মৈত্র ওই এলাকার মৃত বিনোদ চন্দ্র মৈত্রের ছেলে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃন্দাবন মৈত্র রাতে দুবলিয়া বাজারের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পর এক ব্যক্তি রোগী দেখানোর কথা বলে তাঁকে বাইরে ডাকে। তিনি বারান্দায় আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ফাঁকা গুলি ছুড়লে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। লোকজন এগিয়ে এলে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পাবনা সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ান। তাঁর নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দ চিকিৎসকের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং আইনি সহায়তার আশ্বাস দেন। ভুক্তভোগী বৃন্দাবন মৈত্র জানান, “কারও সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ঘটনার পর খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখন আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুত...

জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে পাবনা বিএনপির তীব্র প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : পাবনা-৫ (সদর) আসন নিয়ে কেন্দ্রীয় জামায়াতের মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। তিনি বলেন, জনসমর্থন হারিয়ে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও অসত্য বক্তব্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে তথাকথিত ‘বট’ বাহিনী ব্যবহার করে একের পর এক গুজব ও মিথ্যাচার চালানো হচ্ছে, যা নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত সমন্বিতভাবে এ ধরনের নোংরা রাজনীতি পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীসহ পাবনার সর্বস্তরের মানুষ ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে প্রস্তুত রয়েছেন। প্রশাসনিকভাবে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। শেষে তিনি জামায়াতের উত্থাপিত অসত্য অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মহান আল্লাহর সহায়তা কামনা করেন। সিএনএফ টিভি।

ভাঁড়ারায় “আগামীর পাবনা: শিমুল বিশ্বাসের ভাবনা” শীর্ষক নির্বাচনী সমাবেশ

ভাঁড়ারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে ভাঁড়ারায় “আগামীর পাবনা: শিমুল বিশ্বাসের ভাবনা” শীর্ষক এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভাঁড়ারা ইউনিয়নের ঐতিহাসিক পদ্মা হাসপাতাল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নারী-পুরুষ দলে দলে মিছিল নিয়ে “ধানের শীষ জিন্দাবাদ” স্লোগানে সমাবেশে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২ পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং প্রখ্যাত শ্রমিক ও জননেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় এক নারী বলেন, একসময় এ এলাকায় অস্ত্রের ঝনঝনানি চলত, যার ফলে পরিবার নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হতো। কখন যে স্বামীহারা কিংবা সন্তানহারা হতে হয়—এই দুশ্চিন্তায় দিন কাটত। তিনি সন্ত্রাস ও সহিংসতা রুখতে শিমুল বিশ্বাসের প্রতি আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন আবাদুল খালেক মেম্বার। আয়োজনকারী ইউনিয়ন পরিষদের চে...