জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে পাবনা বিএনপির তীব্র প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি :
পাবনা-৫ (সদর) আসন নিয়ে কেন্দ্রীয় জামায়াতের মিথ্যা সাংবাদিক সম্মেলনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। তিনি বলেন, জনসমর্থন হারিয়ে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে জামায়াত উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও অসত্য বক্তব্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে তথাকথিত ‘বট’ বাহিনী ব্যবহার করে একের পর এক গুজব ও মিথ্যাচার চালানো হচ্ছে, যা নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। স্থানীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় দপ্তর পর্যন্ত সমন্বিতভাবে এ ধরনের নোংরা রাজনীতি পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীসহ পাবনার সর্বস্তরের মানুষ ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে প্রস্তুত রয়েছেন। প্রশাসনিকভাবে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা ধৈর্য ও সহনশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি।
শেষে তিনি জামায়াতের উত্থাপিত অসত্য অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মহান আল্লাহর সহায়তা কামনা করেন।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment