Posts

Showing posts from June, 2024

পাবনা সাঁথিয়ায় বজ্রপাতে এক জনের মৃত্যু

Image
স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভাদ্রবাটি গ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।অন্য একজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রযেছে । আজ ৩০ জুন রবিবার ১২:৩০ এর দিকে প্রচন্ড মেঘে চারিদিকে অন্ধকার হয়ে যায় এমন সময়ে বজ্রপাতে মো: আমির হোসেন নামে একজনের মৃত্যু হয় । মো: আমির হোসেন রামভদ্রবাটি গ্রামের মো: মোসলেম উদ্দিনের বড় ছেলে বজ্রপাতে আমির হোসেন এর শরীর পুরে ঝাজড়া হয়ে যায় । আহত ব্যক্তি একই গ্রামের মৃত: আ: গনি খানের ছেলে মো: মাজেম খান।প্রত্যেকদর্শী ও এলাকাবাসী জানান যে, দুপরের দিকে মেঘে সময়ে মো: আমির হোসেন তার কৃষি জমিতে কাজের জন্য মাঠে অবস্থান করলে এমন সময়ে মেঘ আসলে মেঘের ডাকে বজ্রপাতে তার মৃত্যু হয় । কাশিনাথপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ হান্নান মিয়া দৈনিক সিনসা কে জানায় তিনি একজন কৃষক তার গোয়ালের গরুর ঘাস করতে গিয়ে বজ্রপাতে এই ব্যক্তির মৃত্যু হয় । নিহত মো: আমির হোসেনকে বজ্রপাতের আক্রান্ত হলে তাকে সুস্থ্য সেবা করতে এগিয়ে আসেন মো: মাজেম খান তখন সে আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরর্বীতে এলাকাবাসীরা আহত ...

দেশে ঋণগ্রস্থ প্রবাসে প্রতারণার শিকার & হতাশায় আত্মহ*ত্যা

Image
সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামে জাহিদুল ইসলাম (২৪) নামে মালয়েশিয়া ফেরত এক যুবক আত্মহত্যা করেছেন। দেশে বিপুল পরিমাণ টাকা ঋণগ্রস্ত ও মালয়েশিয়ায় গিয়েও তিনি প্রতারণার শিকার হয়ে হতাশাগ্রস্ত ছিলেন। বুধবার (২৬ জুন) ভোরে বাড়ির পাশে আম গাছে রশি দিয়ে ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের কৃষক শুকচাঁদ আলীর ছেলে। জানা গেছে, জাহিদুল প্রায় এক বছর আগে বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করে মালয়েশিয়া যান। সেখানে প্রায় তিন মাস আগে মলম পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান হয়ে টাকা পয়সা হারান। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান তিনি। এরপর সেখান থেকে গত মার্চ মাসের শেষের দিকে বাড়ি চলে আসেন। আসার পর বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন, কারো সঙ্গে ঠিকমতো কথা বলতেন না। মঙ্গলবার রাতে সবার সঙ্গে খাবার খেয়ে রাত ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। সকালে বাড়িতে না দেখে বাড়ির লোকজন জাহিদুলকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে সকাল ৬টার দিকে স্বজনরা দেখতে পান বাড়ির পাশে আম গাছের সঙ্গে ফাঁস নিয়ে তিনি ঝুলে আছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। জাহিদুল ইসলামের ভাগনে রিপন হোসেন জানান, ঋণ করে তার মামা মাল...

পাবনায় মাদক মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদন্ড

Image
এসএম আলমঃ পাবনায় একটি মাদক মামলার এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ২৭ জুন দুপুরে জেলা ও দায়রা জজ মো: ওয়ালিউল ইসলাম এ রায় দেন। মামলার বিবরনে জানা যায়, এবছরের ৪ ফেব্রুয়ারি জেলার সদর উপজেলার কবিরপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আসামী আরিফের দেহ তল্লাশী করে পুলিশ ৩০ গ্রাম হেরোইণ এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দিলে আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় প্রদান করেন। এস.আই জাহাঙ্গীর আলম পাবনা সদর থানায় এজাহার করেন যে, তিনি সঙ্গীয় এ.এস.আই মামুন অর রশিদ, এ.এস.আই আমিনুর রহমান, কনস্টেবল -৮৯৫ ফিরোজ হোসেন, গোয়েন্দা শাখা, পাবনার সহয়তায় মন্দিরপুরের সিদ্দিকের ছেলে গ্রেফতারকৃত আসামি আরিফ (৩০) কে দোগাছি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কবিরপুর হতে ৪ ফেব্রুয়ারি বিকাল সোয়া ৪ টায় তার দেহ তল্লাশী করে ৩০(ত্রিশ) গ্রাম হোরোইন ও ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পাবনা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ, মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মামলায় মোট ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত...

পাবনায় প্রতিপক্ষের হামলায় আ'লীগ কর্মীর মৃত্যু

Image
সফিক ইসলামঃ পাবনার সুজানগর উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোজাহার বিশ্বাস (৫৪) নামের এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মোজাহার বিশ্বাস সুজানগর উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের দক্ষিণ রাণীনগর এলাকার মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, মোজাহার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকাতেই ময়নাতদন্ত হবে। মরদেহ আসার পর এবং কেউ যদি থানায় লিখিত অভিযোগ দেন তার পরই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, আগে যে মারা গেছে সেও আমার কর্মী এখন যে মারা গেছেন সেও আমার কর্মী, তারা আওয়ামী লীগের কর্মী। আমি উভয় হত্যার বিচার চাই। পাশাপাশি যারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে তাদের কঠোর শাস্তি চাই, যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ার...

পাবনায় অভিজ্ঞতা ছাড়া জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরে পিষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃ*ত্যু

Image
আটঘরিয়া প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মোস্তফা কামাল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৫ জুন মঙ্গলবার সকালে পাবনা আটঘরিয়া ভরতপুর ঢেপারবিলে কৃষি জমি চাষ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হন নিহত কিশোর। নিহত মোস্তফা কামাল চাটমোহর উপজেলার ডিবি গ্রাম ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ডিবি গ্রাম উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ: সাত্তার। স্থানীয়রা জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের ঢেপার বিল নামক স্থানে ড্রাইভার হাফিজুর রহমান ট্রাক্টর দিয়ে আলহাজ্ব আক্কাস আলীর জমি চাষ করার সময় অসাবধানতা বসত গাড়িতে বসে থাকা মোস্তফা পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চলে যায়। এসময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার শোনা মাত্র আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি সরেজমিনে তদন্ত করে তিনি বলেন, মোস্তফা ট্রাক্টরের হেল্পার ছিলেন। অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। এটি একটি দুর্ঘ...

হ*ত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় পাবনায়

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনার আমিনপুর থানা এলাকার আব্দুল গাফফার মাছুম নামের এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিনিদিয়ার চর এলাকার নুরাল মেম্বারের ছেল মো. আজিম (৩৫), চৌহালীর বাউসা এলাকার ওহাব মোল্লার ছেলে মো. শহিদুল (২৮) এবং একই এলাকার মৃত মছলত সরদারের ছেলে ছাবেদ আলী (৩০)। আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন পরে তাদের কারাগারে পাঠানো হয়। এজাহার সূত্রে জানা গেছে, নিহত আব্দুল গাফফার মাছুম সুজানগরের দুলাইয়ের ডা. জহুরুল কামাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ২০১৫ সালের ১৯ আগস্ট কলেজে ক্লাস চলাকালীন সময়ে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের কথা বলে কৌশলে অপহরণ করেন চাচাতো দুলাভাই মো. আজিম। পরের দিন মাছুমের ফোনে কল করা হলে অজ্ঞাত পরিচয়ে জানান মাছুমকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেন। পরে দুলাভাই মো. আজিমকে সন্...

পাবনার হাসপাতালে ভর্তি কিশোরীকে ধর্ষ*ণচেষ্টা & যুবক গ্রেফতার

Image
ফরিদপুর প্রতিনিধিঃ পাবনার ফরিদপুর উপজেলা হাসপাতালে ভর্তি ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মোফাজ্জল হোসেন মোফাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোফাজ্জল ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের আজাহার আলীর ছেলে। ফরিদপুর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে মোফাজ্জল হোসেন নামের ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং মহিলা ওয়ার্ডে প্রবেশ করেন। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকার শুনে বেডে থাকা তার মা এবং অন্যান্য রোগীর স্বজনরা ওই ব্যক্তিকে আটক করেন। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. বিজুক খাতুন হাসপাতালের ইউএইচএ ডা. মনজুর রহমানকে জানান। ইউএইচএ সোমবার সকালে ফরিদপুর থানায় বিষয়টি লিখিতভাবে জানান। পরে পুলিশ এসে মোফাজ্জল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। সিএনএফ টিভি।

আওয়ামী লীগ নেতাকে হত্যা পাবনায়

Image
সংবাদদাতাঃ পাবনা সদর উপজেলায় জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের ৫ সদস্য হিসেবে হত্যাকাণ্ডের শিকার হলেন তিনি। শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত এতে তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত বলা যাবে। উল্লেখ্য, বিভিন্ন সময় বাবুর বাবা আজাহার শেখ ও ...

সুজানগরে হ*ত্যা চেষ্টায় কুপিয়ে আহ*ত

Image
নিজস্ব প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট গ্রামে মাফু খাঁ (৪৪) নামের এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত মাফু উপজেলার মানিকহাট বিক্রমাদিত্য গ্রামের মৃত মাহাতাব খানের ছেলে। শুক্রবার দুপুর ১২ টার দিকে মানিকহাট কাদের মোল্লার মোড়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জীবন কসাই (৩৮) ও শাহিনসহ (৪০) কয়েকজন মিলে মাফুকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করলে মাফুর চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধারে ছুটে এলে জীবন ও তার দলবল ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। তখন আহত মাফুর স্ত্রী তাসলিমা খাতুন (৩৮) , চাচা ময়েন খাঁ (৫৮), রিপু খাঁ (৪৮) ও চাচাত ভাই হেলাল খাঁ (৪১) তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মাফু রাজশাহী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মাফুর হাতের ১টি আঙুল ও পায়ের রগ কেটে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছে...

চাঁদ দেখা গেছে & ঈদুল আজহা ১৭ জুন

Image
জ্যেষ্ঠ প্রতিবেদক ঃ বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় রংপুরের জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে। রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি। ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা রয়েছেন তারাও দেখেছেন। যারা দেখেছেন তাদের নামের তালিকা আমার কাছে আসছে। নামের তালিকা আসলেই আমি চাঁদ দেখার সংবাদ জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানিয়ে দেবো। এ সংবাদ লেখা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার আগে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের জানিয়েছেন, আমরা একটি জায়গায় চাঁদ দেখার খবর পেয়েছি সেটি আমরা যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই শেষে আপনাদেরকে জানানো হবে। সিএনএফ টিভি।

পাবনায় তুচ্ছ ঘটনায় চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জামাই খু*ন

Image
সংবাদদাতাঃ ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে চাচা শশুরের ছুরিকাঘাতে জামাই হাবিব সরদার (৩৩) খুন হয়েছে। নিহত হাবিব সরদার পাবনা সদরের চরতারাপুরে ইউনিয়নের দাশপাড়া (চোকদারপাড়া) গ্রামের মকছেদ সরদারের ছেলে। সে ডেকোরেশন মিস্ত্রি হিসাবে ঢাকায় কাজ করে। জানা যায়, হাবিবের শ্বশুর কুদ্দুস সরদারের একটি ছাগল চাচা শ্বশুর সিরাজ সরদারের একটি কলাগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় হাবিব তার শ্বশুরের পক্ষে কথা বলতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজ সরদার ক্ষিপ্ত হয়ে ছোঁড়া দিয়ে হাবিবের ঘারের উপর এলোপাথারী কুপিয়ে জখন করে। স্থানীয়রা উদ্ধার করে হাবিবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তুচ্ছ বিষয় নিয়ে প্রাণহানিকর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আশে। হাবিবের সন্তান সম্ভবা স্ত্রী বিলাপ করে বারবার মুর্চা যাচ্ছেন। সিএনএফ টিভি।

৪ দিনের সফরে পাবনা আসছেন রাষ্ট্রপতি

Image
বিশেষ প্রতিনিধিঃ চতুর্থবারের মতো আগামী রোববার (৯ জুন) চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৪ জুন) দুপুর ২টার দিকে পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, আগামী রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন। পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকরিজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে আনন্দ উৎসব। অ...