সুজানগরে হ*ত্যা চেষ্টায় কুপিয়ে আহ*ত
নিজস্ব প্রতিনিধি :
পূর্ব শত্রুতার জের ধরে পাবনার সুজানগর উপজেলার
মানিকহাট গ্রামে মাফু খাঁ (৪৪) নামের এক ব্যক্তিকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত মাফু উপজেলার মানিকহাট
বিক্রমাদিত্য গ্রামের মৃত মাহাতাব খানের ছেলে। শুক্রবার দুপুর ১২ টার দিকে মানিকহাট কাদের মোল্লার মোড়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জীবন কসাই
(৩৮) ও শাহিনসহ (৪০) কয়েকজন মিলে মাফুকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করলে মাফুর চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধারে ছুটে এলে জীবন ও তার
দলবল ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। তখন আহত মাফুর স্ত্রী তাসলিমা খাতুন (৩৮) , চাচা ময়েন খাঁ (৫৮), রিপু খাঁ (৪৮) ও
চাচাত ভাই হেলাল খাঁ (৪১) তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মাফু রাজশাহী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মাফুর হাতের ১টি আঙুল ও পায়ের রগ কেটে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। আহত মাফুর স্ত্রী তাসলিমা খাতুন বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেছেন। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাফুর ঘটনাটি তারা শুনেছেন। আহত মাফুর স্ত্রী তাসলিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতার করা হবে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment