ঋণের টাকা ও পরকীয়া—জাহিদ হত্যায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ
খালেদ আহমেদ : পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় বড়াল নদী থেকে উদ্ধার হওয়া জাহিদ হাসান (৩৫) এর মৃত্যুকে ঘিরে পুলিশের তদন্তে উদাসীনতার অভিযোগ উঠেছে। নিহত জাহিদ হাসান চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার পর নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহিদের বাবা কাজেম প্রামাণিক বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। শনিবার ২৮ মার্চ দুপুর সোয়া ১ টায় মুঠোফোনে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “জাহিদের লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্তের দায়িত্ব নগরবাড়ি নৌ পুলিশের ওপর ন্যস্ত রয়েছে।” তখনই মুঠোফোনে মামলার তদন্ত কর্মকর্তা নগরবাড়ি নৌ পুলিশের এসআই মোঃ আইনুলের কাছে তদন্তের অগ্রগতি জানতে চাইলে তিনি জানান, “পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।”সুরতহাল প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তা করা হয়েছে। তবে সেটির ভিত্তিতে মৃত্যুর প্রক...