Posts

Showing posts from May, 2025

পাবনায় রফিকুল ইসলাম বকুল সুইমিংপুল নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

Image
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিংপুলের নাম পরিবর্তন করে জেলা সুইমিং পুল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ মে) দুপুরে পাবনা সচেতন নাগরিকবৃন্দ আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটের সভাপতিত্বে ও দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিসুল হক বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন খান মমতাজ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের বড় ছেলে নূর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহসান হাবিব আকাশ, পাবনা রাইফেল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোকন ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পাবনা সদর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন ...

পাবনায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প চিকিৎসা পেল সহস্রাধীক অসহায় ও দুস্থ রোগী

Image
বার্তা সংস্থা পিপ (পাবনা) : ‌বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ উদ্যেগে দিনব্যাপী এক বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ মে ) সকাল ৯টা থেকে দিনব্যাপী পাবনা সরকারি কলেজে এই বিনামূল্যে মেডিক্যাল আনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালের নাক-কান-গলা, গাইনি, মেডিসিন, ডেন্টাল ও সার্জারিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ সেনা চিকিৎসকগণ দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ঔষুধ সরবরাহ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এদিন আনুমানিক ১২০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। গত ২৫ মে ২০২৫ থেকে এর প্রস্ততি কার্যক্রম শুরু করে পাবনায় অবস্থানরত সেনা ইউনিটটি এবং স্থানীয় এলাকায় ৩ দিন ব্যাপী মাইকিং এর মাধ্যমে এই ক্যাম্পেইনের প্রচারনা কার্যক্রম চালানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাবনা জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন অব্যহত থাকবে। এই কার্যক্রম প্রমাণ করে পাবনায় সাধারণ জনগণের পাশে সেনাবাহিনী কেবল নিরাপত্তার ক্ষেত্রে নয়, জনসেবামূলক ক্ষেত্রেও ওতপ্র...

পাবনায় পূর্ব শত্রæতার জেরধরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু আটক-১

Image
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় পূর্ব শত্রæতার জেরধরে ছুরিকাঘাতে গুরুতর আহত রনি মন্ডল (২৪) নামের এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত রনি মন্ডল পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া জাহাঙ্গীর মÐলের ছেলে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইমন নামে এক যুবককে আটক করেছে। আটককৃত ইমনের বাড়ি চর-আশুতোষপুর লঞ্চঘাট এলাকায়। এ ঘটনার পর থেকে ইমনের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। গত রবিবার (২৫ মে) রাতে লঞ্চ ঘাট এলাকায় ইমন কৌশলে রনি কে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে। পরে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর কে বিশ^াস বার্তা সংস্থা পিপ‘কে জানান, রনি মন্ডলকে রবিবার দিনগত রাত চারটার দিকে রাজশা হী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ মে) ...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Image
গত ২২ মে ২০২৫ ইং তারিখে পাবনা থেকে প্রকাশিত দৈনিক বিপ্লবী সময়ে "পাবনায় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের দালাল চক্রের দৌরাত্ম্য: ভোগান্তিতে সাধারণ মানুষ" শিরোনামের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রতিবাদে নুরুল আলম শাহীন সাধারণ সম্পাদক পাবনা দলিল লেখক সমিতি, পাবনা।

পাবনা হামিদ রোডে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Image
আব্দুল মোমিন সাগর : পাবনার শহরের আব্দুল হামিদ রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২০মে দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বি এম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ২ হাজার টাকা এবং রাজু ফার্মেসিকে একই আইনের ৩৭ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে রনিকে সহায়তা করেন পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের চৌকস একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সিএনএফ টিভি।

শিক্ষার্থী অচেতন হচ্ছে বারবার & স্কুলে তদন্ত

Image
আব্দুল মোমিন সাগর : পাবনা বেড়া উপজেলার আমিনপুর কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে ২ দিনে ২ টি শ্রেণীকক্ষে ৪১ জন শিক্ষার্থী অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছ। হঠাৎ এ ঘটনায় ঐ এলাকার সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (১৯ মে) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের দোতলার যষ্ঠ ও সপ্তম শ্রেণিকক্ষে ৩৫ জন ছাত্র-ছাত্রী অচেতন হয়ে পড়ে। এর আগে গতকাল রোববার (১৮ মে) ৬ জন শিক্ষার্থী অচেতন হওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল রোববার বিকেল ৩টার দিকে হঠাৎ ৭ম শ্রেণির ৬ জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আজ সোমবার সকাল ১০টার দিকে ক্লাস চলাকালীন ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। দুটি শ্রেণিকক্ষ থেকেই রহস্যজনক গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা জানান, সকালে সুস্থ অবস্থায় তাদের ছেলে-মেয়েরা স্কুলে এসেছে। কিছুক্ষণ পরই তারা জানতে পারে অসুস্থ। তারা স্থানীয়ভাবে চিকিৎসা করে বাচ্চাদের বাড়িতে নিয়ে গেছেন। তারা অভিযোগ করে ...

মধ্যরাতে চরমপন্থী নেতা খুন পাবনায় আতঙ্ক

Image
আব্দুল মোমিন সাগর : পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী বিজয়রামপুর এলাকায় বাবুল শেখ ওরফে লগা (৪০) নামে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে সেউলি বাজার থেকে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে স্থানীয় একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বাবুল শেখ কোলাদী বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি নিষিদ্ধ সর্বহারা দলের সক্রিয় নেতা ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, ডাকাতি, দলীয় আধিপত্য এবং চুরির মালামাল ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বাবুলের সঙ্গে দলের অন্যান্য সদস্যদের বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই দ্বন্দ্ব থেকেই তাকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, বাবুল শেখ এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিল। তাকে ঘিরে একাধিক ভয়াবহ ঘটনার অভিযোগ রয়েছে। দুবলিয়া বাজারে নিজের ছেলেকে হত্যার ঘটনাও তার সঙ্গে জড়িত বলে দাবি করেন অনেকে। গরু চুরি, ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্...

পাবনায় ফসলি জমির মাটি কাটায় আটক ১৪

Image
আব্দুল মোমিন সাগর : পাবনার সদর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ফসলি জমি থেকে জোরপূর্বক মাটি কাটার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের তিন মাসের জেল দেওয়া হয়। এ সময় আটটি ট্রাক ও চারটি স্কেভেটর মেশিন জব্দ করা হয়। রোববার রাতে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে অঞ্চলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- পাবনা সদরের কৃষ্টপু্র গ্রামের কালু প্রামাণিকের ছেলে জুয়েল, হেরাজ প্রামাণিকের ছেলে হৃদয়, চর ভাঙ্গা বাড়িয়ার রাসেল বিশ্বাসের ছেলে মারুফ, বধেরহাটের সাদেক মন্ডলের ছেলে বাবু মন্ডল, লাইব্রেরি বাজারের আব্বাস উদ্দিনের ছেলে বাপ্পি, চরঘোষপুরের মুক্তার মন্ডলের ছেলে হযরত আলী, বাংলাবাজারের মৃত আকবর আলীর ছেলে মক্কার প্রামাণিক, মৃত রোস্তম আলীর ছেলে রবিউল ইসলাম, গাছপাড়ার জাহের আলীর ছেলে জমির হোসেন, চক ছাতিয়ানির মৃত নূর হোসেনের ছেলে সাহাবুল ইসলাম, চাটমোহরের মৃত নুরুজ্জামানের ছেলে নাহিদ পারভেজ, পাবনা শহরের আটুয়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে সাব্বির হোসেন, কাচারীপাড়ার সিদ্দিক মন্ডলের ছেলে পান্না ও বাংলাবাজারের সোহরাব প্রামাণ...