পাবনায় পূর্ব শত্রæতার জেরধরে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু আটক-১
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় পূর্ব শত্রæতার জেরধরে ছুরিকাঘাতে গুরুতর আহত রনি মন্ডল (২৪) নামের এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত রনি মন্ডল পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া জাহাঙ্গীর মÐলের ছেলে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ইমন নামে এক যুবককে আটক করেছে। আটককৃত ইমনের বাড়ি চর-আশুতোষপুর লঞ্চঘাট এলাকায়। এ ঘটনার পর থেকে ইমনের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। গত রবিবার (২৫ মে) রাতে লঞ্চ ঘাট এলাকায় ইমন কৌশলে রনি কে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে। পরে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর কে বিশ^াস বার্তা সংস্থা পিপ‘কে জানান, রনি মন্ডলকে রবিবার দিনগত রাত চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ মে) সকাল আটটার দিকে সে মারা যায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম বার্তা সংস্থা পিপ‘কে জানান, রবিবার রাতে ঘটনার পরপরই পাবনা সদর হাসপাতাল এলাকা থেকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইমন কে আটক করা হয়।



Comments
Post a Comment