Posts

Showing posts from October, 2025

এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ পাবনার আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপার্টারঃ এমপিওভক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ পাবনার আহায়ক কমিটি গঠন । মাসুদিয়া ভবানীপুর কজবি ডিগ্রি কলজর অধ্যক্ষ সামছুল হুদা ডিগ্রি কলজর সভাপতি নজরুল ইসলাম খান বাবুক আহায়ক এবং জ্যষ্ঠ প্রভাষক এস এম মাহবুব আলমকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসবে রয়েছেন সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবু, শহীদ এম মনছুর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম, সিটি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ইসলামীয় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহাম্মদ আলী, সাঁথিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম, আতাইকুলা ডিগ্রি কলেজের প্রভাষক রাজু ইসলাম ওলী, ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও শহীদ আহমদ রফিক বালিকা উচ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম। বুধবার সন্ধ্যা ৭ টায় দৈনিক সিনসা কাযার্লয়ে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দন বিশিষ্ট শিক্ষাবিদ বাকশিস কদ্রীয় কমিটির সাবক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলজর অধ্যক্ষ সুরাইয়া সুলতানা‘র সভাপতিত্বে এবং...

শিমুল বিশ্বাসের উদ্যোগে অনুমোদিত হলো পাবনা মানসিক হাসপাতাল রূপান্তর প্রকল্প

রহমতুল্লাহ দোলন : দীর্ঘ দুই বছরের অপেক্ষার পর অবশেষে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল দেশের বহুল প্রত্যাশিত ‘মানসিক হাসপাতাল, পাবনাকে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্প’। তিন বছর মেয়াদি এ প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬৫ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা মানসিক হাসপাতাল ৫ শ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত হবে— যা দেশের মানসিক স্বাস্থ্যসেবায় এক নতুন যুগের সূচনা ঘটাবে। মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহবুদ্দিন এর বিশেষ উদ্যোগ ও দিকনির্দেশনায় প্রায় দুই বছর আগে প্রকল্পটির প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং পাবনা-৫ আসনের ধানের শীষের কান্ডারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস একনেকে প্রকল্পটি অনুমোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাবনা তথা সমগ্র দেশের মানসিক স্বাস্থ্যসেবা খাতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ...

পাবনায় ফিলিস্তিনিদের পক্ষে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত

হৃদয় হোসেন নিরব : আজ পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর খতিব আব্দুল জাহিদ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে ফিলিস্তিনিদের পক্ষে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এই মানবিক ও ঐক্যবদ্ধ শোডাউনে অংশগ্রহণ করেন শ্রীপুর, পূর্ব রাঘবপুর, নতুন পাড়া, ফকিরপুর, নলদহ, দোগাছিসহ আশপাশের ৫-৬টি গ্রামের হাজারো মানুষ। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোডাউনটি পরিণত হয় এক মহাসমাবেশে। অনুষ্ঠানে বক্তারা ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। তারা বলেন, মুসলিম বিশ্বের ঐক্য ও মানবতার জাগরণই ফিলিস্তিনিদের মুক্তির একমাত্র পথ। বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন জানানো শুধু মুসলমানদের নয়, এটি মানবতার দায়িত্ব।” তারা বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে নিরীহ শিশু ও নারী হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। শোডাউনের পুরো এলাকা ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। স্থানীয় তরুণ-যুবকরা ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে অংশ নেন শোভাযাত্রায়। অনুষ্ঠানের শেষে ফিলিস্তিনের শহীদদের আত্মার মাগফেরাত ...

পাবনায় প্রায় আট লক্ষ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

স্টাফ রিপোর্টার | সিএনএফ টিভি পাবনা, ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে পাবনা জেলার সর্ববৃহৎ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫, যেখানে প্রায় ৮ লক্ষ শিশুকে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জেলা তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে জেলা পরিষদ রশিদ হলে অনুষ্ঠিত এক কনসালটেশন কর্মশালায় এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, “একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাদিক আহমদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবীর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদুল বারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম...

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের

এস এম আদনান উদ্দিন : ২০২৪ সালে জুলাই-আগষ্ট মাসে পাবনায় সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করলো জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার (৮ অক্টোবর) বাদ আছর পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সাগর মাহমুদ ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ এর নেতৃত্বে নেতাকর্মীরা কবর জিয়ারত করেন। এ সময় নিহত শহীদ নিলয়ের পিতা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদ জাহিদের পিতা দুলাল উদ্দিনের সাথে সাক্ষাৎ করে। এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফাইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন,দপ্তর সম্পাদক রেদোয়ান রিয়াদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক সানিয়াত মাহিন ও ক্রীড়া সম্পাদক নাফিউর রহমান নিশাত । এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাসরিফ আলম। এ সময় দোয়ার মাঝে প্রতিটি হত্যাকান্ডের...

দালিফ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনায়

আব্দুল কাইয়ুম তমাল : বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক পরিবর্তন, তার প্রভাব, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় নিয়ে দালিফ ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পাবনা সদরের কাশিপুর এ্যাস্ট্রাস পৌর উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা মানসিক হাসপাতালের মনোবীদ (অবঃ) বোরহান উদ্দিন হায়দার। তিনি বলেন, “বয়ঃসন্ধিকাল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে সচেতনতা, সঠিক দিকনির্দেশনা ও সহমর্মিতা টিনএজারদের ভুল পথে যাওয়া থেকে রক্ষা করতে পারে।” সভায় সভাপতিত্ব করেন দালিফ ফাউন্ডেশনের সভাপতি ফরিদুল ইসলাম খোকন। তিনি উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে বলেন, “আমরা চাই আমাদের আগামী প্রজন্ম যেনো নৈতিকভাবে দৃঢ় ও মানবিক হয়ে গড়ে ওঠে। এজন্য সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দালিফ ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক দেওয়ান মাজহারুল ইসলাম মুন্নু। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠ...