ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের
এস এম আদনান উদ্দিন :
২০২৪ সালে জুলাই-আগষ্ট মাসে পাবনায় সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করলো জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বুধবার (৮ অক্টোবর) বাদ আছর পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সাগর মাহমুদ ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ এর নেতৃত্বে নেতাকর্মীরা কবর জিয়ারত করেন।
এ সময় নিহত শহীদ নিলয়ের পিতা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ছাত্রদলের নেতৃবৃন্দ শহীদ জাহিদের পিতা দুলাল উদ্দিনের সাথে সাক্ষাৎ করে।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফাইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া,সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন,দপ্তর সম্পাদক রেদোয়ান রিয়াদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক সানিয়াত মাহিন ও ক্রীড়া সম্পাদক নাফিউর রহমান নিশাত ।
এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাসরিফ আলম।
এ সময় দোয়ার মাঝে প্রতিটি হত্যাকান্ডের বিচারের দাবি জানানো হয়। জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদ পরিবারের পাশে থাকবে ছাত্রদল। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা রাজপথে ছিলো এবং শহীদ হয়েছে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে দোয়ায় এই অঙ্গীকার ব্যক্ত করেন।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment