পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কৌশিক হোসেন : পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে প্রতিষ্ঠানটির শিক্ষক উত্তম কুমার এর বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২০২৬ সালের ১ জানুয়ারি বেলা ২টায় এ অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী এদিন সকাল ১০ টা থেকে বিতরণ শুরু হয়। উত্তীর্ণ না হওয়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নিয়ম বহির্ভূতভাবে বই বিতরণ করছিলেন তিনি। শিক্ষার্থীদের একাধিক অভিভাবকের কাছ থেকে জানা যায় যেসব শিক্ষার্থী উত্তম কুমারের কাছে প্রাইভেট কোচিংয়ে পড়ে তারাই সহজে বই পেয়ে যাচ্ছে। আর যারা প্রাইভেট পড়ে না তাদের বইয়ের দেখা পাওয়াই কঠিন হয়ে পড়েছে। অথচ যোগ্য ও নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের অনেকেই বই থেকে বঞ্চিত হয়েছে অভিযোগের সত্যতা জানতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে গিয়ে অভিযুক্ত শিক্ষক উত্তম কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা অধ্যক্ষ স্যারের সঙ্গে যোগাযোগ করেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব আলম বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি প্রাতিষ্ঠানিকভাবে আলোচনা করা হয়েছে গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে এ বিষয়ে আমরা যথাযথ ব্যাবস্থা নেওয়ার চিন্তা-ভাবনা করছি। এদিকে অভিভাবক মহলে প্রশ্ন উঠেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক যদি ব্যক্তিগত কোচিংয়ের মাধ্যমে সরকারি বই বিতরণকে প্রভাবিত করেন তবে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার কোথায় দাঁড়ায়? অভিভাবকরা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যাতে ভবিষ্যতে এমন অনিয়ম আর না ঘটে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার