Posts

Showing posts from May, 2024

পাবনা সদর- ঈশ্বরদী ও আটঘরিয়ায় কাল ভোট

Image
বিশেষ প্রতিনিধিঃ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ষষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে পাবনার সদর, ঈশ্বরদী ও আটঘরিয়ায় আগামীকাল বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চলবে চেয়ারম্যান - ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ভোট গ্রহন। এতে পাবনা সদর উপজেলায় ২ লক্ষ ৫০ হাজার ৬শ ১২ জন পুরুষ, ২ লক্ষ ৪২ হাজার ৭ শ ৩৩ জন মহিলা ও ৪ জন হিজড়াসহ মোট ৪ লক্ষ ৯৩ হাজার ৩ শ ৪৯ জন ভোটার ভোট দিতে পারবেন। ঈশ্বরদীতে নারী-পুরুষ মিলিয়ে মোট ২ লক্ষ ৭৭ হাজার ৩শ ৭১ জন এবং আটঘড়িয়ায় ১ লক্ষ ৩৮ হাজার ৮ শ ৬১ জন ভোটার রয়েছেন। তিনটি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী ২ শ ৯২ টি ভোট কেন্দ্রে সর্বমোট ৯ লক্ষ ৯ হাজার ৫ শ ৮১ জন ভোটার এ ভোটে অংশগ্রহণ করতে পারবেন । আগামীকাল তৃতীয় ধাপে একযোগে পাবনাসহ দেশের ৭৭ টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সদরে ৫ জন হেভি ওয়েট চেয়ারম্যান প্রার্থী - ১২ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান, ঈশ্বরদীতে ৩ জন চেয়ারম্যান - ৭ জন ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং আটঘরিয়ায় ২ জন চেয়ারম্যান - ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২...

সাঁথিয়ায় কিস্তির টাকা না দিতে পারায় যুবকের আত্মহ*ত্যা

Image
ফারুক হোসেন : পাবনার সাঁথিয়ায় এনজিও ঋণের চাপে খাঁন বাহাদুর(৪২) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টার কোন এক সময় সে এই ঘটনাটি ঘটিয়েছে তার পরিবারের ধারণা। সে উপজেলার ভিটাপাড়া গ্রামের কাশেম আলী প্রামানিকের ছেলে। পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, খান বাহাদুরের সন্তান স্ত্রী ও বাবা-মাকে নিয়ে সুখে শান্তিতে সংসার চলছিল। খান বাহাদুর পেশায় একজন ট্রাক চালক ছিলেন। কাজকর্ম কম থাকায় সে এলাকার ২/৩টি এনজিও থেকে বেশ কিছু টাকা ঋণ নেন। প্রতি সপ্তাহে কিস্তির টাকা যোগার করতে খান বাহাদুর পড়ে মহা বিপদে। এনজিও গুলোর কর্তারা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বাড়িতে এসে হাজির হন। খান বাহাদুরের ছেলে ইনছান আলী জানান, প্রতিদিন ট্রাক চালিয়ে যে পরিমান টাকা উপাজন হয় তাতে কিস্তির টাকা যোগার হয় না। আমার বাবা টাকা যোগার করতে না পারলে এনজিও কর্তারা বাড়ি থেকে যান না। তাদের নানান কথায় সে মানষিকভাবে ভেঙ্গে পড়েন। বাধ্য হয়ে বাড়িতে সে ঠিকমত আসতোনা। রবিবার সকালে বসতঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, ক...

পাবনায় অবৈধ শিক্ষকের কোচিংয়ে শিশুকে পি*টিয়ে র*ক্তাক্ত জখম

Image
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করায় শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর বাবা। বৃহস্পতিবার (২৩ মে) পৌর শহরের দরিনারিচা রহমান কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহরের সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক উত্তম কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শিক্ষার্থী রাফসান পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার রকিবুল ইসলাম রকিবের ছেলে ও সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। রাফসানের বাবা রকিবুল ইসলাম বলেন, সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মজুমদার ও খণ্ডকালীন শিক্ষক উত্তম কুমার দাস পৌর শহরের রহমান কলোনীর বাড়ি ভাড়া নিয়ে কোচিং সেন্টার খুলেছেন। বৃহস্পতিবার সকালে ওই কোচিং সেন্টারে প্রাইভেট পড়ার সময় শিক্ষক উত্তম কুমার শিক্ষার্থীদের বলেন, ‘আজ আমার মাথা ঠিক নেই, কথা বললে মার দিবো।’ এসময় রাফসান বলে, আপনিতো স্যার সবসময় মারেন। এখনতো আপনার বেত ভাঙা। কী দিয়ে মারবেন। এ কথা শোনার পর শিক্ষক উত্তম কুমার সব শিক্ষার্থীকে বলেন আজ তোদের ‘একটি ম্যাজিক দেখা...

পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান গ্রেপ্তার

Image
রাকিব হাসনাত : পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে পাবনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ মে) রাত ১২টার দিকে ভাঁড়ারার পার্শ্ববর্তী দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ তুহিন বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ উল্লেখ্য, ২০২১ সালের ২৬ ডিসেম্বর আতঙ্কে জনপদখ্যাত ভাঁড়ারা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ওই বছরের ১১ ডিসেম্বর নৌকার প্রার্থী ও তৎকালীন চেয়ারম্যান আবু সাঈদ খানের সমর্থকদের সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থ...

পাবনায় ডিবি পরিচয়ে ছিনতাই & সংবাদ প্রকাশের পর আটক- ১

Image
পল্লব মাহমূদ : সংবাদ প্রকাশের পর পাবনার ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে ছিনতাই হওয়া ৭০ হাজার টাকা ও প্রশাসনের ব্যবহৃত হ্যান্ডকাফ উদ্ধারে তৎপর হয়ে উঠেছে পুলিশ। ইতিমধ্যে বুধবার (২২ মে) রাতে মো: বেলাল হোসেন (৪০) নামে একজন সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কান্তি কুমার মোদক। আটক বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার জগন্নাতপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে। এর আগে “পাবনায় ডিবি পরিচয়ে ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের গড়িমসি!” শিরোনামে গত সোমবার (২০ মে) দেশের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে পাবনার পুলিশ প্রশাসন। ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ১০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে পাবনার ইভা প্রাইভেট কোম্পানির একটি সিএনজি চালিত অটোরিক্সা কুষ্টিয়া থেকে লুব্রিকেন্ট বাজারজাত করে পাবনায় ফেরার পথে ঈশ্বরদীর সাহাপুর মসজিদ মোড় এলাকায় পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা ৪ ছিনতাইকারী একটি সাদা মাইক্রোবাস নিয়ে সিএনজির গতিরোধ করে। সিএনজিতে বসে থাকা ইভা প্রাইভেট কোম্পানি...

পাবনায় নির্বাচনী প্রার্থীর স্ত্রী ও সমর্থককের উপর হামলার অভিযোগ

Image
রাকিব হাসনাতঃ পাবনা সদর উপজেলা পরিষদের নির্বাচনে কাপ-পিরিচ প্রার্থী, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেনের ভোট চাওয়ার সময় স্ত্রী হালিমা আক্তার মু্ক্তি ও সমর্থককের উপর হামলার অভিযোগ উঠেছে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিনের ছেলে আরাফাত সিয়াম ও ভাগ্নে সম্রাট হোসেন পিয়াল নামের দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩মে) দুপুর আড়াইটার দিকে সদরের দুবলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এরপর কাপ-পিরিচের প্রার্থী কামিল হোসেন আতাইকুলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইচ উদ্দিনের ছেলে আরাফাত হোসেন সিয়াম (২০), তার ভাগ্নে মোঃ পিয়াল (১৯), মোঃ হৃদয় হোসেন (১৯) প্রমুখ। তারা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী সোহেল হাসান শাহীন (মোটরসাইকেল প্রতিক) এর কর্মী ও সমর্থকরা একটি মাইক্রোবাসযোগে এসে অপর চেয়ারম্যান পদপ্রার্থী (কাপ-পিরিচ মার্কা) কামিল হোসেনের কর্মী মো: হারুনর রশীদকে সঙ্গবদ্ধ দল বেঁধে হত্যার উদ্যেশে বেধ...

নিখোঁজ সন্তানের খোঁজে প্রশাসনের দ্বারে দ্বারে পিতা

Image
রবিউল রনি: পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে হাফেজিয়া মাদ্রাসার ছাত্র পুষ্পপাড়া গ্রামের মো হাবিব এর ছেলে জাকারিয়া। তিরিশ পাড়া হাফেজ হতে তার আর কয়েক দিন বাকি। পাবনার এসোর্ট গ্যাস পাম্প সংলগ্ন রহমানিয়া ক‌ওমি মাদ্রাসায় হাফেজিয়া পড়তো ছেলেটি। গত শুক্রবার বাড়ি থেকে পাবনায় মাদ্রাসায় আসার কথা বলে র‌ওনা করে কিন্তু সে মাদ্রাসায় পৌঁছায় নাই। জাকারিয়া (১৮) আজ প্রায় ৫ দিন নিখোঁজ রয়েছে। নিকট আত্মীয় স্বজন সকলের কাছেই খোঁজ খবর নিয়ে কোন সন্ধান মেলেনি তার। আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে পিতা হাবিব। সাধারণ ডায়েরী নং -১০২৮ শ্যামলা বর্ণের পাঞ্জাবি পায়জামা ও টুপি পরিহিত অবস্থায় সে বাড়ি থেকে বের হয়ে যায়। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটবর্তী থানায় অথবা ০১৭৯৪৩১২১৭৫ -হাবিব এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। সিএনএফ টিভি।

পাবনায় অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করতো স্বেচ্ছাসেবকলীগ নেতার বউ

Image
শিশির ইসলামঃ পাবনার ঈশ্বরদীতে প্রেমের সম্পর্ক গড়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারনের পর মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতার বউ পারভীন খাতুন শাহানাজ ওরফে রুপসী সহ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১শে মে) দিনব্যাপী অভিযান চালিয়ে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাকাওয়াত হোসেন সজিব মালিথার স্ত্রী পারভীন খাতুন শাহানাজ ওরফে রুপসী(২৬), ঈশ্বরদী পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে জালাল হোসেন(২২) ও দাশুড়িয়া বালিয়াডাঙ্গা (বাঘ হাসলা) গ্রামের বাদশা মন্ডলের ছেলে আজমল হক(২৭)। জানা গেছে, প্রায় সাড়ে চার বছর আগে পাবনা সদর থানার টেবুনিয়া ভজেন্দ্রপুর গ্রামের মৃত আফসার আলী প্রাং এর ছেলে আঃ লতিফের বাসায় ভাড়া থাকতেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাকাওয়াত হোসেন সজিব মালিথা ও তার স্ত্রী। সেই সুবাদে আঃ লতিফের সাথে সখ্যতা গড়ে তোলেন সজিব মালিথার স্ত্রী পারভীন খাতুন। এরপর মুঠো ফোনে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। গত সোমবার (২০শে মে) বিকালে ব্যবসায়িক কাজে আব্দুল লতিফ...

চাটমোহর-ফরিদপুর-ভাঙ্গুড়ায় দুলাল-খলিলুর ও রাসেল বিজয়ী

Image
বিশেষ প্রতিনিধিঃ জেলার চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মির্জা রেজাউল করিম দুলাল, খলিলুর রহমান সরকার ও গোলাম হাসনায়েন রাসেল। চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল ৩৯ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী (ঘোড়া) পেয়েছেন ৫ হাজার ১৬২ ভোট। এই উপজেলায় ভোট পড়েছে ১৮.০১ শতাংশ। এছাড়া এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম (টিউবওয়েল) ২৫ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসাদুজ্জামান পান্না (চশমা) পেয়েছেন ১২ হাজার ৭৬৩ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে ওবায়দুল ইসলাম (উড়োজাহাজ) ৪ হাজার ৯০৮ ভোট এবং হুমায়ন কবির (তালা) ১ হাজার ৯৮৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফিরোজা পারভীন (ফুটবল) ১৯ হাজার ৭১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছাবিনা ইয়াসমিন (কলস) পেয়েছেন ১৯ হাজার ৪১৪ ভোট। অপর প্রার্থী আরেফিন আক্তার লিলি (হাঁস) পেয়েছেন ৬ হাজার ২৭৫ ভোট। চাটমোহর উপ...

আটঘরিয়ায় একরাতে ১৫ টি গরু চুরি

Image
সংবাদদাতা: পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে একই রাতে চারজন কৃষকের গোয়াল ঘরের বেড়া ও তালা ভেঙ্গে ১৫ টি গরু চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭ মে দিবাগত রাতের কোন এক  সময়ে বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউনিয়নের ২ নং ওয়াডের ইউপি সদস্য শহিদুল ইসলাম। কৃষকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের গোয়াল ঘরের গরু চুরি হয়েছে। কৃষকরা হলেন একদন্ত ইউনিয়নের হায়দার পুর গ্রামের রমজান আলী মৃর্ধার ৫ টি গরু, আমজাদ হোসেন রাজু’র ৬ টি গরু, আব্দুল আজিজের ২ টি গরু এবং আব্দুল হাই টুনু শেখের ২ টি গরু চুরি হয়েছে। কৃষক রমজান জানান, সংঘবদ্ধ চোরের দল একরাতে আমাদের গ্রামের ৪ জন কৃষকের ১৫ টি হরু চুরি করে নিয়ে যায়। গরু গুলোর আনুমানিক মুল্য ২৫ লক্ষাধিক টাকা হবে। উল্লেখ্য গত নভেম্বর মাসে বেলদহ গ্রামের (জাপান বাড়ি) আব্দুল হামিদ মাস্টারের ১০ টি গরু চুরি সংঘটিত হয়েছে। সিএনএফ টিভি।

আটঘরিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে প্রতিন্দ্বন্দ্বি প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

Image
স্টাফ রিপোর্টারঃ পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী  সাইফুল ইসলাম কামালের বিরুদ্ধে অপর চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা রির্টানিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৮ মে (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের খিদিরপুর বাজারে এ ঘটনা ঘটে। জেলা রির্টানিং অফিসার বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, গত  ৮ মে (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে খিদিরপুর বাজারে একটি চায়ের দোকানে চা পান করা অবস্থায় মো: তানভীর ইসলামের প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইফুল ইসলাম কামাল ও তার ভাতিজা রনি ও হারুলপাড়া এলাকার আরিফসহ তার দলবল নিয়ে প্রকাশ্যে হারুলপাড়া গ্রামের মো: ইউনুছ আলী খানকে মারধর করে তানভীর ইসলামের পক্ষ্যে নির্বাচনে কাজ না করার জন্য হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে ইউনুছ আলী খান বলেন, খিদিরপুর বাজারে সাইফুল ইসলাম কামালসহ ১০ থেকে ১২ জন অর্তিকিত আমাকে কিল, ঘুষি মেরে অকর্থভাষায় গালাগালিজ করে তানভীর ইসলামে পক্ষ্যে কাজ না করা জন্য হুমকি দিয়ে চলে যায়। তিনি অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচনে তানভীর ইসলামের পক্ষ্যে কাজ করলে আমাকে মেরে ফেলা হবে। ...

ওহাব - খোকন ও বাবু হলেন পাবনার তিন উপজেলার চেয়ারম্যান

Image
স্টাফ রিপোর্টারঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পাবনার সুজানগর উপজেলা পরিষদে আব্দুল ওহাব, সাঁথিয়া উপজেলা পরিষদে সোহেল রানা খোকন এবং বেড়া উপজেলা পরিষদে রেজাউল হক বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার‌ (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। সুজানগর‌ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওহাব (মোটরসাইকেল) ৬২ হাজার ৭ শ ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন (আনারস) পেয়েছেন ৫৮ হাজার ৪ শ ৪২ ভোট। সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন (কাপ-পিরিচ) ৩৮ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল (আনারস) পেয়েছেন ৩৪ হাজার ৭১২  ভোট। আর বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজলা আ'লীগের সাবেক সভাপতি ...

পুলিশ সুপার হলেন  মাসুদ আলম

Image
স্টাফ রিপোর্টার ঃ অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হলেন সাত কর্মকর্তা। বুধবার (৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হলো। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। এসব কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতি পাওয়া পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। পদোন্নতি পাওয়া সাতজন বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। সিএনএফ টিভি।

পাবনায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশ ত্রিমুখী সং+ঘর্ষ গু*লিবিদ্ধসহ আ+হত ৭

Image
স্টাফ রিপোর্টারঃ পাবনার সুজানগ উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এঘটনায় ৩ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যার দিকে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের কালিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ভায়না ইউনিয়নের ভায়না এলাকার রশিদ প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিক (৪০), শেকেল শেখের ছেলে মতিন শেখ (৫০) ও মৃত আজগর আলীর ছেলে আব্দুল আওয়াল (৩৫)। অন্যান্য আহত এবং আটককৃদের তাৎক্ষনিক নাম-পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার দিকে ভায়নার কালিরমোড় এলাকায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিনের সমর্থকরা দাঁড়িয়ে ছিলেন। এসময় পাশ দিয়ে যাওয়ার সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাবের সমর্থক শাহিনের এক সমর্থকের পায়ের ওপর দিয়ে মোটরসাইকেল তুলে দেন। এতে দুই গ্রুপের মধ্যে ছোট আকারে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে আব্দুল ওহাবের সমর্থক ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিনের ...