পুলিশ সুপার হলেন  মাসুদ আলম

স্টাফ রিপোর্টার ঃ অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হলেন সাত কর্মকর্তা। বুধবার (৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হলো। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। এসব কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতি পাওয়া পদে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। পদোন্নতি পাওয়া সাতজন বিসিএস পুলিশ ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার