Posts

Showing posts from February, 2024

সাঁথিয়ায় বিধবাকে গণধ*র্ষণ

সাঁথিয়া প্রতিনিধি : ৩৩ বছর বয়সের ১ সন্তানের জননী গণধ*র্ষণের স্বীকার হয়েছেন। ৮ দিন পার হলেও থানা পুলিশ ধ*র্ষণকারীদের আটক করতে পারেনি। ঘটনাটি ঘটেছে সাঁথিয়ার মিয়াপুর- চরভদ্রকোলা সড়কের বাগানে। জানা যায় গত ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার দিকে বিধবা উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম বাজারে ঝি এর কাজ করে। কাজ শেষ করে বাড়ী যাওয়ার সময় ওৎ পেতে থাকা তিন যুবক হাত, পা ও মুখ ঘামছা দিয়ে বেধে মিয়াপুর- চরভদ্রকোলা সড়কের একটি নিরীবিলি বাগানে নিয়ে গিয়ে জোড় পূর্বক গণধ*র্ষণ করে। ধর্ষিতা জানান, প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে সোমবার সন্ধ্যার দিকে বাড়ী যাওয়ার সময় একই উপজেলার চাঁদপুর গ্রামের নূর ইসলামের ছেলে নূহ (৩৫), আব্দুর রহমানের ছেলে নাছির (৩৬) ও নূর আলীর ছেলে সাইফুল (৩৫) তার মুখে ঘামছা ও হাত পা বেধে তুলে বাগানে নিয়ে গিয়ে ধ*র্ষণ করে। এতে বিধবা অজ্ঞান হয়ে পড়লে ধর্ষকরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। ধর্ষিতা বাড়ী গিয়ে পিতা ও এলাকাবাসীকে জানান। গ্রাম প্রধানরা বিচার করে দিবে বলে আশ্বাস দিয়ে বিচার না করে কালক্ষেপন করতে থাকেন। ধ*র্ষিতা বাদী হয়ে নূহ, নাছির ও সাইফুলকে আসামী করে  সাঁথিয়া থানায় একটি ধ*র্ষণ মামলা করেন। থ...

পাবনায় জালছায় বিরোধে যুবক খু*ন

বিশেষ প্রতিনিধিঃ পাবনা শহরে ইসলামি জালছা নিয়ে পুর্ব বিরোধের জের ধরে আবুল কাশেম (২৭) নামে এক যুবক খু*ন হয়েছে। গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে শহরের শালগাড়িয়া তালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ঐ এলাকায় আবুল হোসেনের ছেলে। কিছুদিন আগে ওই এলাকার সামির হোসেনসহ আরও কয়েক যুবকের সাথে কাশেমের বিরোধ সৃষ্টি হয় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে। এরই জেরে গতকাল রবিবার বিকেলে ভুক্তভোগী আবুল কাশেম তার বাড়ী থেকে বের হয়ে অভিযুক্ত সামিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সামির, তার বাবা লাড্ডু সুলতান এবং আরও ৫/৬ জন যুবক মিলে প্রতিশোধবশত তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা দ্রত আহত কাশেমকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ম*রদেহ উদ্ধার করে ময়*নাতদ*ন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল ম*র্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। সিএনএফ টিভি।

"মুজিব একটি জাতির রূপকার" চলচ্চিত্র প্রদর্শনি

Image
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘মুজিব একটি জাতির রূপকার’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি দেশজুড়ে উন্মুক্ত প্রদর্শন করার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ১৭ ফেব্রিয়ারি পাবনা এডওয়ার্ড কলেজের মাঠ প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টায় প্রজেক্টরের মাধ্যমে স্ক্রীনে দেখানো হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। সেসময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল। তথ্য মন্ত্রনালয়ের পক্ষে সার্বিক তত্বাবধানে থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম। সেখানে আরও উপস্থিত ছিলেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ও বিএফডিসি'র উদ্যোগে বাস্তবায়নকারি এশিয়াটিক ইভেন্টস মার্কেটিং লিঃ এর ৪জন কলাকুশলী। এসময় মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধুকে জানার উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষের আগমনে মাঠ ভরে যায়। সিএনএফ টিভি।

পাথফেেয়ার স্কুলের বাৎসরিক বনভোজন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

Image
বিশেষ প্রতিনিধিঃ আজ শনিবার ১৭ ফেব্রুয়ারি সকাল ৯ টায় নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে শহরের শালগাড়িয়া হাসপাতাল রোডে অবস্থিত স্টাবলিস্ট বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন "পাথফেেয়ার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের" বাৎসরিক বনভোজন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেলো। দুই পর্বের অনুষ্ঠানের ২য় পর্বে এক আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর হাসপাতালের (অবঃ) সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জালাল উদ্দীন ও সহযোগী অধ্যাপক মোহাঃ কলিমুদ্দিন এবং সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাঈদা সবনম। বিদ্যালয়ের অধ্যক্ষ কাজী মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুন নাহার বহ্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নুসরাত জাহান তৃপ্তি ও ফেরদৌসী আরা রিপা। এর আগে প্রথম পর্বে সাকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জুয়েল। এসময় জাতীয় সঙ্গীত প...

পাবনার ভবানীপুর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Image
সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগর পৌরসভার ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল হাসান রোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুশতাক আহমেদ, উপজেলা রিসোর্স কর্মকর্তা সৈয়দ আবু আলী ফারমুদা ও বিদ্যালয়ের পি.টি.এ সভাপতি মোস্তফা জামাল। স্বাগত বক্তব্য দেন ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শাহনাজ বেগম। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী ডিবির ওসি আব্দুল হাই ও সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু ,উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও পৌর কাউন্সিলর জায়দুল হক জনি। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবিদা সুলতানা, সাফাজ উদ্দিন, আঞ্জুমান-আরা বেগম, ফরিদা খাতুন, উমাইয়া তাসমিন, লিয়াকত আলী, আব...

পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের নতুন কমিটি গঠন সভাপতি-বিপ্লব সম্পাদক-রন্টি

Image
বিশেষ প্রতিনিধিঃ দেশের প্রিন্ট ও অনলাইন সংবাদপত্র মালিকদের ঐতিহ্যবাহী সংগঠন পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার ১০ ফেব্রুয়ারি বেলা ২টায় শহরের লতিফ টাওয়ারে কাশমেরী ফুড গার্ডেনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় দুই বছর মেয়াদি নতুন এই কমিটি গঠন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক সোহেল রানা বিপ্লবকে সভাপতি ও একই পত্রিকার ইমরুল হাসান রন্টিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক উপস্থিত কমিটির সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন আমাদের এই কমিটি গঠনের উদ্দেশ্য দেশের প্রিন্ট, অনলাইন পত্রিকা ও টিভি চ্যানেলের কল্যাণে দায়িত্ব পালন করা। সেইসাথে পিছিয়ে পড়া সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে তাদের কলমকে আরো শক্তিশালী করা। সংবাদপত্রের সংকট নিরসন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে পাবনাবাসীকে সুখী, সমৃদ্ধ করার পত্যয়ে কাজ করার উদ্দ্যই হবে পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের প্রধান কাজ। ১৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক ইছামতির রোকেয়া বেগম সহ সধারণ সম্পাদক...

দেবরের গোপ*নাঙ্গ কেটে বাবার বাড়ি চলে গেলেন ভাবি

Image
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে হেলাল উদ্দিন (১৮) নামের এক তরুণের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাবির বিরুদ্ধে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনগত গভীর রাতে বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত হেলাল উদ্দিনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বেলকুচি পৌরসভার কাউন্সিলর হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত হেলাল উদ্দিনের মা দেলোয়ারা বেগম বলেন, ‘মঙ্গলবার রাতে আমি বাড়িতে ছিলাম না। নাতি অসুস্থ থাকায় তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। বাড়িতে বড় ছেলের বউ আর আমার ছোট ছেলে ছিল। পরের দিন সকালে বাড়িতে গিয়ে শুনি বড় ছেলের বউ ব্লেড দিয়ে আমার ছোট ছেলের গোপনাঙ্গ কেটে দিয়েছে। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে।’ এ ঘটনার পর বড় ছেলের বউ তার বাবার বাড়ি চলে গেছেন। ঘটনাটি নিজেদের মধ্যে হওয়ায় পারিবারিকভাবে সমাধান করবেন বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, বিষয়টি লোকমুখে শুনলেও কেউ অভিযোগ করেননি। অভিয...

পাবনা এসোর্ট স্পেশালাইজড হসপিটালে সিসিইউ উদ্বোধন

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনার আপামর জনসাধারণের জন্য এসোর্ট স্পেশালাইজড হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার ২ ফেব্রুয়ারি পবিত্র জুম্মা নামাজ পর বহুতল বিশিষ্ট হসপিটালের ৫ম তলায় প্রাথমিক পর্যায়ে ২টি কক্ষে ১০টি বেড সম্বলিত এ সিসিইউ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর ডাঃ ওমর আলী। এসময় তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলের রোগী ক্রিটিক্যাল অবস্থায় ঢাকা নিয়ে যাবার সময় অনেক সময় রাস্তাতেই মারা যায়। সেদিকে চিন্তা করেই আমার এই হসপিটালে সিসিইউ ও আইসিইউ চালু করলাম। হসপিটালের সিসিইউ তত্বাবধায়ক কার্ডিওলজিস্ট ডা. সাহরিয়ার কবির বলেন হৃদরোগ একটি জটিল ও ব্যায়বহুল চিকিৎসা। সরকারিভাবে হৃদরোগ ইন্সটিটিউটে যে চিকিৎসা দেয়া হয় তা প্রান্তিক পর্যায়ে দেয়া যায়না। জেলা পর্যায়ে সরকারিভাবে আমরা সিমিত পরিসরে চিকিৎসা দিয়ে থাকি। বেসরকারিভাবে এটাই প্রথম যেটা ওমর আলী স্যারের এসোর্ট স্পেশালাইজড হসপিটালে চালু হয়েছে। হৃদরোগ বিভাগের মনিটর, ভেন্টিলেটর, সিপিআর ইত্যাদি মেশিন থাকায় রোগীরা আরও উন্নত সেবা পাবে। এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এসময় সেখানে উপস্থিত ছিলেন এনেস্থেসিয়া প্রফেসর ডাঃ জোহ...

এসএম মাহবুব আলম এর ৫৩তম জন্মদিন উদযাপন

Image
বিশেষ প্রতিনিধিঃ কেক কাটা, জন্মদিনের উপহার প্রদান, মিষ্টি বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো দৈনিক সিনসা সম্পাদক ও প্রকাশক এসএম মাহবুব আলম এর ৫৩তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে তিনি বেড়া উপজেলার আমিনপুর থানার মহিষাকুলা গ্রামে জন্মগ্রহণ করেন। আজ বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় দৈনিক সিনসা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সকলে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এদিকে কোনও ধরনের জাঁকজমক আয়োজনে অনীহা প্রকাশ করলেও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হন মাহাবুব। জন্মদিনের সন্ধ্যায় ফুল এবং কেক নিয়ে তার কার্যালয়ে হাজির হন বেশ কিছু অনুরাগী। এসময় উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষক, নানা শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা তাকে শুভেচ্ছা জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছার বন্যা বয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগে সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, দৈনিক সিনসা সাহিত্য সম্পাদক ড. মনছুর আলম, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলী হাসান, শাহিদা জলিল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রভাষক তুহিন মোল্ল...