"মুজিব একটি জাতির রূপকার" চলচ্চিত্র প্রদর্শনি
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘মুজিব একটি জাতির রূপকার’। চলচ্চিত্রটি
নির্মাণ করেছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমাটি
দেশজুড়ে উন্মুক্ত প্রদর্শন করার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন
(বিএফডিসি)। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ১৭ ফেব্রিয়ারি পাবনা এডওয়ার্ড কলেজের মাঠ
প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টায় প্রজেক্টরের মাধ্যমে স্ক্রীনে দেখানো হলো পূর্ণদৈর্ঘ্য
চলচ্চিত্রটি। সেসময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল। তথ্য মন্ত্রনালয়ের পক্ষে সার্বিক
তত্বাবধানে থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম। সেখানে
আরও উপস্থিত ছিলেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ও
বিএফডিসি'র উদ্যোগে বাস্তবায়নকারি এশিয়াটিক ইভেন্টস মার্কেটিং লিঃ এর ৪জন কলাকুশলী।
এসময় মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধুকে জানার উদ্দেশ্যে
বিপুল সংখ্যক মানুষের আগমনে মাঠ ভরে যায়। সিএনএফ টিভি।

Comments
Post a Comment