Posts

Showing posts from February, 2025

পাবনায় নিখোঁজ কিশোরী উদ্ধার করে পিতা-মাতার কাছে হস্তান্তর পুলিশের

Image
সেলিম মোর্শেদ রানা : পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকা থেকে নিখোঁজ কিশোরী জরিনা খাতুন (১৫) কে উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে কিশোরী জরিনা খাতুন নিখোঁজ হলে তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০৯৬) দায়ের করে। এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ পাবনা জেলা পুলিশ সুপারকে অবহিত করলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়। পুলিশের নির্দেশনায় এস আই (নিঃ) আতাউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরপর পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার সহায়তায় মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে ঈশ্বরদী থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়। সিএনএফ টিভি।

পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের অর্ধ-উলঙ্গ করে র‍্যাগ দেয়ার অভিযোগ

Image
অনলাইন ডেস্ক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র‍্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ১৬তম ব্যাচের কয়েক শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাত শিক্ষার্থী মোহাম্মদ রানা হোসেন, রুম্মান, রবিন, তৌকির, আশিক, বুরহান ও ফাহিমকে চা খাওয়ার নাম করে লস্করপুরের চেতনার মোড়ে একটি ছোট রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শার্টের হাতা গুটিয়ে রাখা নিয়ে নানা প্রশ্ন করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে রুম্মানকে তার শার্ট খুলতে বলা হয়, কিন্তু সে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তার শার্ট খুলতে বাধ্য করা হয়। অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে, এর আগে অন্তত তিনবার ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়ে ভুক্তভোগীদের মানসিক নির্যাতনের শিকার হতে হয়। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ১২ জানুয়ারি, যখন সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত নির্যাতন চালানো হয়। ওই সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস কেড়ে নেয়া হ...

পাবিপ্রবি ছাত্রদলের কমিটি ঘোষণা

Image
বিশেষ প্রতিবেদক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই কমিটির সভাপতি করা হয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন (ইইসিই) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক করা হয়েছে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কে এম তরিকুল ইসলামকে। ২১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি ফসিউল হক ইমন, সহসভাপতি আমিরুল ইসলাম আবির, ময়েন উদ্দিন, মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের, মিরাজুল ইসলাম মিরাজ, সিরাজুম মনির, শরিফুল ইসলাম, সৌমিক উদ্দিন আহমেদ, ওলী উল্লাহ, সালমান সাদিক শুভ, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজল, প্রচার সম্পাদক রোমেল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সজীব প্রামাণিক, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মেহেদি হাসান,...

পাবনায় মাঝরাতে পুলিশ সেজে জেলা ওয়াকার্স পাটির সভাপতির বাসায় ডাকাতি

Image
পিপ : পোষাক পরিহত অস্ত্রহাতে প্রশাসনের পরিচয়ে পাবনা পৌর এলাকার দীলালপুর পাথরতলা মহল্লায় জেলা ওয়াকার্স পাটির সভাপতি কমরেড জাকির হোসেনের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটি হয়েছে। ডাকাতরা স্বর্ণাংকারসহ নগদ অর্থ লুট করে নেয়। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। কমরেড জাকির জানান, ১৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার ) রাত সারে ৩টার দিকে এই ডাকাতি সংগঠিত হয়েছে। এসময় ডাকাত দল পরিকল্পিত ভাবে আশপাশের প্রায় সকল ফ্লাট বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছিল। এই ধরনের ডাকাতির ঘটনার পরে স্থানীয়তের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগী ইলেকট্রনিক ব্যবসায়ি প্রবীণ রাজনীতিবিদ কমরেড জাকির হোসেন বলেন, প্রশাসনের পরিচয় দিয়ে মধ্যরাতে প্রধান গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করেন তারা। প্রথম ফ্লাটের নিচতলার ভাড়াটিয়ার বাড়িতে ঢুকে। এর পরে দ্বিতীয় তলাতে আমার ফ্লাটে আসে। প্রথমে প্রশাসনের পরিচয় দিয়েছিলো। আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে অস্ত্র ঠেকিয়ে বাড়িতে টাকা পয়সা সোনা দানা কি আছে বের করে দিতে বলে। যেহেতু পরিবারের সদস্যরা বাড়িতে ছিলোনা আলমারির চাবির বিষয়টি আমার জানা ছিলোনা। প্রতিটি রুমে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বার্ণাং...

হাইকোর্টে সাংবাদিকদের উপর হামলার নিন্দা পাবনা সাংবাদিক ফোরামের

Image
হাইকোর্টে সাংবাদিকদের উপর হামলার নিন্দা পাবনা সাংবাদিক ফোরামের প্রেস বিজ্ঞপ্তিঃ ঢাকা হাইকোর্টে ঈশ্বরদী বিএনপির নেতা কর্মীদের সাংবাদিকদের উপর হামলা ও মাইক্রোফোন ভাংচুরের ঘটনায় পাবনা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ফোরামের আহ্বায়ক হাসান আলী ও সদস্য সচিব খালেদ আহমেদ ঘটনার সার্বিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। উল্লেখ্য আজ ৫ ফেব্রুয়ারি বেলা বারোটার দিকে হাইকোর্টের এন এক্স ভবনের সামনে তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবীদের সংবাদ সম্মেলনের অপেক্ষায় থাকা সাংবাদিকদের উপর এ হামলার ঘটনা ঘটে। হামলায় এটিএন নিউজ এর সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার ও এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদসহ কয়েকজন আহত হন। এছাড়াও বৈশাখী টিভির মাইক্রোফোন ভাংচুর করে হামলাকারীরা। সিএনএফ টিভি।