পাবনায় নিখোঁজ কিশোরী উদ্ধার করে পিতা-মাতার কাছে হস্তান্তর পুলিশের
সেলিম মোর্শেদ রানা : পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকা থেকে নিখোঁজ কিশোরী জরিনা খাতুন (১৫) কে উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে কিশোরী জরিনা খাতুন নিখোঁজ হলে তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০৯৬) দায়ের করে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ পাবনা জেলা পুলিশ সুপারকে অবহিত করলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়। পুলিশের নির্দেশনায় এস আই (নিঃ) আতাউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
এরপর পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার সহায়তায় মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাকে ঈশ্বরদী থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment