Posts

Showing posts from April, 2026

পাবনা হাসপাতালে রোগী জিম্মি—কমিশন বাণিজ্যে ডাক্তার-দালাল চক্র

জুয়েল সানী চৌধুরী :: ​পাবনা জেলার প্রধান চিকিৎসাকেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতাল এখন সাধারণ মানুষের কাছে সেবার আস্থার চেয়ে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের ভেতরে এবং বাইরে গড়ে ওঠা এক শক্তিশালী দালাল ও টাউট চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগীরা। অভিযোগ উঠেছে, হাসপাতালের একশ্রেণীর অসাধু চিকিৎসক ও কর্মচারী এই চক্রের নেপথ্য কারিগর, যাদের মূল লক্ষ্য সেবার নামে রোগীদের পকেট কাটা। ​হাসপাতালের বাইরে ক্লিনিক ও প্যাথলজির মেলা ​সদর হাসপাতালের সীমানা ঘেঁষেই গড়ে উঠেছে অসংখ্য নামে বেনামে ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল ও প্যাথলজি সেন্টার। নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব প্রতিষ্ঠান যেন রোগীদের গিলে খাওয়ার অপেক্ষায় থাকে। সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতির অভাব না থাকলেও সেগুলোকে অকেজো করে রাখা বা 'টেস্ট হবে না' বলে রোগীদের কৌশলে বাইরের এসব ল্যাবে পাঠানো হচ্ছে। ​সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ওত পেতে থাকে ক্লিনিক ও প্যাথলজির দালালরা। গ্রামীণ সহজ-সরল রোগীরা হাসপাতালে পা রাখা মাত্রই এই দালালেরা 'ভালো ডাক...

পাবনা প্রেসক্লাবের ৬৬ বছরে পদার্পণ তিন দিনের বর্ণাঢ্য উৎসব শুরু ১ মে

স্টাফ রিপোর্টার : গৌরব ও ঐতিহ্যের ৬৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব। এই দীর্ঘ পথচলার গৌরবোজ্জ্বল অধ্যায়কে স্মরণীয় করতে রাখতে ১ মে থেকে ৩ মে পর্যন্ত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (১ মে) সকাল ১০টায় কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। কর্মসূচির দ্বিতীয় দিন ২ মে শনিবার সকাল ১০টায় পাবনা প্রেসক্লাব চত্বর থেকে বের করা হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ওই দিন বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রীতি সম্মিলন। একই দিন সন্ধ্যা পৌনে ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপনী দিন ৩ মে রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে সদস্যদের পরিবারের মিলনমেলা, র‍্যাফেল ড্র ও পুরস্কা...

দুর্নীতির অভিযোগে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক জেলে

স্টাফ রিপোর্টার: দুদক (দুর্নীতি দমন কমিশনে) দায়ের করা ছয়টি পৃথক মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালত-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে সরাসরি জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে হাসপাতালের কেনাকাটা, ওষুধ সরবরাহ এবং বিভিন্ন প্রশাসনিক কাজে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শহিদুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করেন। নির্ধারিত তারিখে এসব মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হন ডা. তন্ময়। শুনানিতে আসামিপক্ষ জামিন আবেদন করলেও দুদকের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা শেষে আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে জামিন নামঞ্জুর করেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, হাসপাতালের উন্নয়ন প্রকল্প, খাদ্য ও ওষুধ সরবরাহ সংক্রান্ত বরাদ্দকৃত অর্থে অনিয়ম ও আত্মসাতের মাধ্যমে সরকারের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি করা হয়েছে। দীর্ঘ তদন্ত ...

পাবনায় পুলিশ ঘুষ নেয়ায় কিশোরীকে দুইবার অপহরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার : একটি নাবালিকা মেয়ে অপহরণ মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব অবহেলায় প্রধান আসামী বখাটে যুবক দ্বারা পুনরায় মেয়েটি অপহরণের শিকার হয়েছে। বাদিকে মামলা তুলে না নিলে মেয়েকে আবারো অপহরণের হুমকী দেওয়ার বিষয়টি তদন্ত কর্মকর্তা পাবনা থানার এসআই ফাহিম পারভেজ রেভিজকে বারবার জানানো হলেও তিনি আসামীদের গ্রেফতার না করায় এঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এস আই ফাহিম পারভেজ তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনে অবহেলা ও ঘুষ বানিজ্য করায় বাদি-বিবাদিরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে ভুক্তভোগীরা দাবী করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, সদরের একটি নামকরা স্কুলে পড়া দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে গত ৫ মার্চ বেলা ৩টার দিকে বালিকাটির নিজ বাড়ীর সামনে থেকে অপহরণ করা হয়। দোগাছি ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহ’র ছেলে বখাটে যুবক রাজু (২৫) স্কুলে যাওয়া আসার পথে ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। বখাটে যুবকের প্রেম প্রস্তাবে সাড়া না দেয়ায় রাজুসহ কয়েকজন বখাটে যুবক দশম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজি যোগে অপহরণ করে পালিয়ে যায়। এব্যাপারে মেয়ের পিতা থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত কর্মকর্তা...

ট্রাফিক নিয়ন্ত্রণহীনতায় অবরুদ্ধ পাবনার বড় বাজার — ভোগান্তিতে নাজেহাল জনজীবন

জুয়েল সানী চৌধুরী পাবনা শহরের অন্যতম ব্যস্ত এলাকা বড় বাজারে কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পানির ট্যাংক, জুবীলি ট্যাংক, দইবাজার মোড়, এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোড—এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ ও সিগন্যাল ব্যবস্থা না থাকায় যানবাহনগুলো চলছে সম্পূর্ণ ইচ্ছামতো। ফলে যেখানে-সেখানে জটলা তৈরি হচ্ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। বিশেষ করে বাজার করতে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। বাজারে কেনাকাটা শেষে ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফেরা যেন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যানবাহনের দীর্ঘ জটের কারণে অনেক সময় পথচারীরা নিরাপদে রাস্তা পার হতে পারছেন না। এতে করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। স্কুল ও অফিস সময় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোডসহ আশপাশের এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। প্রতিদিনই সময় নষ্টের পাশাপাশি বাড়ছে মানসিক চাপ। এলাকাবাসী ও সচেতন নাগরিকরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জা...

রূপপুরে জ্বালানি লোডিংয়ে পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ

ড. মনছুর আলম : পাবনা রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রে জ্বালানি লোডিং এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব আনোয়ার হোসেন, এবং রুশ পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভসহ ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। অবশ্য গতকাল তারা বাংলাদেশে পৌঁছে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বাংলাদেশকে শুভেচ্ছা জানান। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হলো বাংলাদেশ। গত ১৬ এপ্রিল পারমাণবিক চুল্লিতে জ্বালানি প্রবেশের প্রয়োজনীয় কমিশনিং লাইসেন্স পাওয়ার পর যাবতীয় নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণ করে এই ঐতিহাসিক প্রক্রিয়া শুরু করলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মূলত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন অনুযায়ী ধাপে ধাপে এর কর্যক্...

পাবনায় ধর্ষক মোজাহারুল গ্রেপ্তার

পাবনায় ধর্ষক মোজাহারুল গ্রেপ্তার এস এম আলমগীর চাঁদ : পাবনা শহরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন থেকে ওই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম। আসামি ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশপাড়ার আব্দুস সামাদের ছেলে মোজাহারুল ইসলাম (৪১)। তিনি আকমল ভিলা মেসের মালিক আকমল হোসেনের ছোট মেয়ের স্বামী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার ‘আকমল ভিলা’ মেসে রান্নার কাজ করেন ভুক্তভোগী শিশুর মা। সোমবার সন্ধ্যার দিকে ওই শিশুর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এসময় মেস মালিক আকমল হোসেনের ছোট মেয়ের স্বামী মোজাহারুল কয়েল চাইলে শিশু মেয়েকে দিয়ে কয়েল পাঠিয়ে দেন মা। এসময় অভিযুক্ত মশার কয়েল দেওয়ার নাম করে শিশুটিকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নিপীড়ন চাল...

পাবনা সদর ছাত্রদল সাধারণ সম্পাদক পদে আলোচনায় শাহীন

এস এম আদনান উদ্দিন : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ ঘিরে আলোচনায় উঠে এসেছে জেলা ছাত্রদলের সক্রিয় নেতা শরিফুল ইসলাম শাহীন। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থাকার কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ইতিহাস রয়েছে শাহীনের। ২০১২ সালে খালেদা জিয়া ঘোষিত হরতাল ও অবরোধ কর্মসূচিতে তিনি পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে ভূমিকা রাখেন। এছাড়া ২০১৮ সালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষে তিনি আহত হন। দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তাকে নিয়মিত রাজশাহী ও ঢাকার রাজপথে দেখা গেছে। বিশেষ করে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেন্দ্র ঘোষিত পদযাত্রা, বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা ছিল লক্ষণীয়। দোগাছী ইউনিয়নে প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রা বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৪ সালের রাজনৈতিক আন্দোলনেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাবনা সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মাঠ পর্যায়ে গণসংযোগ ও...

পাবনায় অস্ত্র কারখানা উন্মোচন—ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

এস এম আলম : পাবনায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক অস্ত্র ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাতে সদর থানার কুমিল্লী গ্রামে অভিযান চালায়। এসময় অস্ত্র ব্যবসায়ী আফজাল হোসেন ও তার দুই সহযোগীকে একটি দুই নালা বন্দুক ও দুটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে শহরের রূপকথা রোডের বোরহান মার্কেটে অবস্থিত আফজালের দোকানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত আফজাল হোসেন দীর্ঘদিন ধরে এয়ারগান মেরামতের আড়ালে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছিল। সিএনএফ টিভি।

পাবনা সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় নূর আল ফাহাদ প্রান্তিক

এসএম আদনান উদ্দিন : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা সদর উপজেলা শাখার সভাপতি পদে আলোচনায় রয়েছে জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নূর আল ফাহাদ প্রান্তিক। রাজপথের আন্দোলন সংগ্রামে তার ভুমিকা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজধানী ঢাকা এবং পাবনার রাজপথে দেখা গিয়েছে। ২০১৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস গ্রেফতারের প্রতিবাদে পাবনায় হরতাল কর্মসুচি সফল করতে রাজপথে আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে রাখে রাস্তাঘাট। ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী হাসিনার ক্যাঙ্গারু কোর্টের রায়ে গ্রেফতার হলে তার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রামে সরব ছিলেন। একই দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস-কে গ্রেফতার করার পর তার মুক্তির দাবিতে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে সরব ছিলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিভাগীয় সমাবেশ ও রাজধানীর পল্টনের সকল কর্মসুচি বাস্তবায়নে রাজপথে দেখা গিয়েছে তাকে। ছাত্রদলের কর্মসুচি বাস্তবায়নে ছাত্রদল নেতা প্রান্তিকের নামে স্বৈরাচার হাসি...

ফরিদপুরে বাড়িছাড়া বিধবা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনা ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় প্রকাশিত “বাড়িছাড়া বিধবা আমেনা সহযোগিতা চায়” শীর্ষক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করেন খলিশাদহ গ্রামের বাসিন্দা দুই ভাই মুরাদ ও আলম। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর ও বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মুরাদ তার বক্তব্যে জানান, আমেনা খাতুন যে জায়গির দাবি করছেন, সেটি খলিশাদহ মৌজায় এবং বনওয়ারীনগর ইউনিয়নের অন্তর্গত। অথচ তিনি যে দোকানঘর নির্মাণ করছেন, সেটি ডেমড়া ইউনিয়নের পাচুরিয়াবাড়ি মৌজার নদীর ভেতরের জায়গা, যা পানি উন্নয়ন বোর্ডের আওতায় পড়ে। তিনি আরও বলেন, ওই স্থানে মানিক নামের এক ব্যক্তি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দোকান পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি ঘরটি ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে পুনর্নির্মাণের সময় আমেনা খাতুন বাধা দেন। এ বিষয়ে ফরিদপুর উপজেলার সার্ভেয়ার মো. মনোয়ারুজ্জামান জানান, আমেনা খাতুনের একটি লিখিত আবেদনের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে দেখা যায়, অভিযোগকারীর বাড়ি বনওয়ারীনগর...

পাবনায় ৫ হাজার কর্মসংস্থানের উদ্যোগ

পিপ, পাবনা : পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, শুধুমাত্র সরকারের ওপর নির্ভর না করে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, তবেই বেকারত্ব কমানো সম্ভব হবে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় চেম্বারের সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে চেম্বারের পরিচালক মো. হারুন উর রশিদ জানান, সংগঠনের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে অচিরেই এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। চেম্বার সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, পাবনার ব্যবসায়ীরা নিয়ম-শৃঙ্খলা মেনে ব্যবসা পরিচাল...

পাবনায় মরহুম আবুল হোসেনের ৪২ তম মৃত্যু বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি : উত্তরবঙ্গের প্রথম পাবনা টু ঢাকা গামী নৈশ কোচ অগ্রদূত পরিবহনের সত্ত্বাধিকারী, ১৯৬৬ সাল থেকে একটানা ১৮ বছর পাবনা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মৃত আবুল হোসেন (নায়েব সাহেব) এর ৪২তম মৃত্যু বার্ষিক পালিত হয়ে গেলো। মঙ্গলবার ১৪ এপ্রিল পাবনা দারুল আমান ট্রাস্টের মসজিদে তাক্বওয়ায় যোহর নামাজ পর মরহুমের ছেলে তমাল হোসেনের উদ্যোগে ট্রাস্টের এতিম ও হিফজখানার খাবার ঘরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মধ্যাহ্নভোজের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য মাও. আব্দুর রউফ আনসারী'র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী। দোয়া পরিচালনা করেন হাফেজ প্রিন্সিপাল ইকবাল হোসাইন। সিএনএফ টিভি।

পাবনায় র‍্যাবের অভিযান বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও গুলিসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। র‍্যাব সূত্র জানায়, সোমবার (১৩ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এর নেতৃত্বে ঈশ্বরদী থানাধীন রূপপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক সোহেল রানা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে। অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, একটি প্রাইভেটকার ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

রবিউল রনি : পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রনি (১৩) স্থানীয় ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি আটঘরিয়া উপজেলার সাতডাঙ্গা গ্রামে; পিতা রুবেল হোসেন। জানা গেছে, রনি পড়ালেখার সুবিধার্থে চাটমোহর উপজেলার কুয়াবাশী গ্রামে তার নিঃসন্তান মামা সদর আলীর বাসায় থাকত। রবিবার সকালে সে সাইকেল নিয়ে কুয়াবাশী বাজারের উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে তার সাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় রনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়েব খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সিএনএফ টিভি।

মফস্বল সাংবাদিকদের পথিকৃত একেএম আজিজুল হকের আজ ৫৬তম মৃত্যুবার্ষিকী

।। এবিএম ফজলুর রহমান।। মহানয়িকা সুচিত্রা সেন, উপ-মহাদেশের প্রখ্যাত গীতিকার গৌরি প্রসন্ন মজুমদার, সাহিত্যিক প্রমথ চৌধুরী, ওস্তাদ বারীন মজুমদার, কবি বন্দে আলী মিয়া, অধ্যাপক মনসুর উদ্দিন আহমেদসহ অসংখ্য গুনি সাংষ্কৃতিক ও সাহিত্যিকের জন্মভুমি পাবনা। ব্রিটিশ পরবর্তি শাসনামলপুর্ব এ অঞ্চলে সাহিত্য, সাংস্কৃতিক ও সাংবাদিকতার বিকাশ ঘটে। পঞ্চাশের দশকে হাতে গোনা কয়েকজন সাংবাদিকতা শুরু করেন। তারই ধারবাহিকতায় ১৯৬১ সালে পাকিস্তানের বহুল প্রচারিত দি ডেইলি জং পরবর্তিতে ইংরেজি ডেইলি ডন এবং অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি) পাবনা জেলা প্রতিনিধি ভাষা সংগ্রামী একেএম আজিজুল হক বিএসসি ক্যাল এর নেতৃত্বে তৎকালীন এক ঝাঁক তরুন সাংবাদিক প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব ও পুর্বপাকিস্তান সাংবাদিক সমিতি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এপিপি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) হিসেবে রাষ্ট্রিয় সংবাদ সংস্থা হিসেবে কাজ করছে। এ ছাড়া তিনি ‘পাক হিতৈষি’ নামের একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন। পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলার সাংবাদিকতার বাতিঘর একেএম আজিজুল বিএসসি ক্যালের আজ ৫৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পাবনা...

পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু

সোলাইমান হোসাইন : পাবনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে শপথ গ্রহণ করেছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। রোববার (৫ এপ্রিল) বেলা ১২টায় পাবনা জেলা পরিষদের রশীদ হলে তাঁর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজ্জামেল হক কবির এবং ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত মাসে স্থানীয় সরকার বিভাগ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়। এতে ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পাবনা সদর পৌরসভার সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ...

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি- স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

নিজস্ব প্রতিনিধি: দৈনিক ঘোষণার পাবনা সদর উপজেলা প্রতিনিধি কৌশিক হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে দুর্বৃত্তরা বসতবাড়ির ভেন্টিলেটর ভেঙে বাগির ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক কৌশিক হোসেন জানান, মঙ্গলবার রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে পাবনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোবিন্দা মহল্লা থেকে সিরাজগঞ্জে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে বুধবার রাতযাপন শেষে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসভবনে ফিরে আসেন। বাড়ির মেইন গেটের তালা খুলে তিনি তার নিজ শয়নকক্ষের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরবর্তীতে দ্রুত ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান, ঘরের সবকিছু অগোছালো অবস্থায় রয়েছে। কাঠের আলমারি, ওয়ারড্রব ও স্টিলের আলমারির তালা ভাঙা, কাপড়-চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরপর পাশের কক্ষে গিয়ে দরজা খোলা অবস্থায় পান এবং ভেতরে প্রবেশ করে দেখতে পান উপরের ভেন্টিলেটর ভেঙে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরে প্রবেশ করেছে। পরে তারা আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় নথিপত্রসহ মূল্যবান সামগ্রী ...