পাবনায় ধর্ষক মোজাহারুল গ্রেপ্তার

পাবনায় ধর্ষক মোজাহারুল গ্রেপ্তার এস এম আলমগীর চাঁদ : পাবনা শহরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও জেলার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন থেকে ওই রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম। আসামি ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশপাড়ার আব্দুস সামাদের ছেলে মোজাহারুল ইসলাম (৪১)। তিনি আকমল ভিলা মেসের মালিক আকমল হোসেনের ছোট মেয়ের স্বামী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকার ‘আকমল ভিলা’ মেসে রান্নার কাজ করেন ভুক্তভোগী শিশুর মা। সোমবার সন্ধ্যার দিকে ওই শিশুর মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এসময় মেস মালিক আকমল হোসেনের ছোট মেয়ের স্বামী মোজাহারুল কয়েল চাইলে শিশু মেয়েকে দিয়ে কয়েল পাঠিয়ে দেন মা। এসময় অভিযুক্ত মশার কয়েল দেওয়ার নাম করে শিশুটিকে তার শয়নকক্ষে ডেকে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালালে সে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে মা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গেলে অভিযুক্ত মোজাহারুল সেখান থেকে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তের শাস্তির দাবিতে জড়ো হন। পরে ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের দাশ পাড়া এলাকা থেকে অভিযুক্ত মোজাহারুলকে গ্রেপ্তার করে পুলিশ। পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোজাহারুল নিজের অপরাধ স্বীকার করেছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হচ্ছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার