Posts

Showing posts from August, 2026

পাবনা জেনারেল হাসপাতালে দুই চিকিৎসককে পদায়ন

Image
দাউদ সেখ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুই চিকিৎসককে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসানকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে উপপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৮-এর রেজিস্ট্রার ডা. মো. উনসীফুল আরেফিনকে পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২ সেপ্টেম্বর থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ৩০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়। সিএনএফ টিভি।

পাবনায় ৭৫ টি ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Image
আব্দুল মোমিন সাগর : পাবনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার সেলিম হোসেন পাবনা সদর উপজেলার রাধানগর এলাকার (মোক্তবের পিছনে) বাসিন্দা। তার বাবার নাম মোঃ আকরাম হোসেন। ডিবি পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাবনা পৌরসভার গাছপাড়া গোলচত্বর সংলগ্ন স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা তাকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে জিপারযুক্ত নীল পলিথিনে রাখা ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৭ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে। এ ঘটনায়...

ঢাকা ওয়াসার সদস্য হলেন পাবনার হাজী ইউনুস

Image
একে খান পাবনা : ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) বোর্ডে শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউনুস আলী। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৬(১) অনুযায়ী তাকে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মো. ইউনুস আলীকে ঢাকা ওয়াসা বোর্ডে শিল্প ও বাণিজ্যিক খাতের প্রতিনিধি হিসেবে সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাজী মোহাম্মদ ইউনুস আলী পাবনার বেড়া উপজেলার নাকালিয়া এলাকার মৃত কিসমত আলী ও রহিমা খাতুনের সন্তান। ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি জাতীয় রাজনীতিতেও হাজী ইউনুস আলী একজন পরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। পাবনার সাঁথ...

পাবনা সদরে ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

Image
আব্দুল মোমিন সাগর : পাবনা সদর থেকে ১০ গ্রাম হেরোইনসহ মোঃ সাজ্জাদ উজ্জামান রিন্টু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর মহল্লার মেসার্স ওসামা ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজ্জাদ উজ্জামান রিন্টু দক্ষিণ রাঘবপুর (জলিল হাজী রোড) এলাকার মৃত আব্দুর রাজ্জাক পান্নার ছেলে। ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে পরিচালিত অভিযানে সন্দেহজনকভাবে অবস্থানরত রিন্টু ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ফুল প্যান্টের ডান পকেটে থাকা একটি সাদা পলিথিন থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিন্টু বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চ...

চাটমোহরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

Image
আব্দুল মোমিন সাগর : পাবনার চাটমোহরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে চাটমোহর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈই গ্রামের হান্ডিয়াল চারমাথা ধোপাপুকুর রোডে অভিযান চালিয়ে মো. ইমরান হোসেন (২৩) ও মো. সোহেল শেখ (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় ইমরান হোসেনের কাছ থেকে ৬০ পিস এবং সোহেল শেখের কাছ থেকে ৪০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মোট ওজন ১০ গ্রাম। অপরদিকে, চাটমোহর থানাধীন পূর্ব টিয়ার তলা গ্রামে পাবনা-চাটমোহর সড়কে জনৈক জয়নালের দোকানের সামনে অভিযান চালিয়ে মো. রাব্বী ইসলাম (২১) ও মো. হাফিজুল ইসলাম (২০) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে ২৫ পিস করে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার ওজন ৫ গ্রাম। গ্রেফতার চারজনের কাছ থেকে পৃথক দুই অভিযানে সর্বমোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবা...

পাবনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি—থানায় জিডি

Image
বেড়া প্রতিনিধি : পাবনার বেড়ায় এক সংবাদ কর্মীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও পরিবার-পরিজনের ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে বুধবার (২৬ আগস্ট) বেড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং- ১৩০৩) দায়ের করেছেন ভুক্তভোগী সরকার আরিফ ইফতেখার (৩৩)। ​জিডি সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট বিকেল ৪টা ২৩ মিনিটে ০১৩৪৪-৬১৪২৫৬ নম্বর থেকে আরিফ ইফতেখারের ব্যক্তিগত নম্বরে কল করে এক ব্যক্তি প্রাণনাশসহ তার পরিবারের ক্ষতি করার হুমকি দেন। ​জিডিতে ভুক্তভোগী আরিফ জানান, সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের বিষয়টিকে কেন্দ্র করে তাকে দায়ী করছেন জনৈক বালু ব্যবসায়ী। ওই প্রতিষ্ঠানের মালিক পরিচয়দানকারী ব্যক্তি ফোনে তার বিরুদ্ধে বালু ব্যবসার ক্ষতির অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেন। ​তবে আরিফ ইফতেখার উল্লেখ করেন, তিনি উপজেলা প্রশাসনের কেউ নন, কেবল একজন গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনার ঘটনার সাথে তার কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা ছিল না। ​এ ঘটনার পর আরিফ ও তার পরিবার চরম আতঙ্কে ও নিরাপত্ত...

জহুরুল ইসলাম বাবুর দাফন সম্পন্ন

Image
এস এম আলম : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আশির দশকের জনপ্রিয় ছাত্রনেতা বাংলাদেশ ছাত্র মৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিনেট সদস্য, পাবনা কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জহুরুল ইসলাম বাবু'র নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ আগট) বেলা ২টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ (টাউন হল) মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সদালাপী ও সুন্দর আচরণের প্রয়াত এই মানুষটির কর্মময় জীবনের উপর আলোচনা, শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন পাবনা ৫ সদর আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস এর আগে সকাল ১০ টার দিকে মরহুমের বাসভবনে গিয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান। জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। এতে আরও অংশ নেন পাবনা ২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, মাহাতাব বিশ্বাস রিয়েল স্টেটের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক বী...

শ্রমিকের অধিকার ও মানুষের নিরাপত্তার প্রশ্নে শিমুল বিশ্বাসের দীর্ঘ পথচলা

Image
নাহিদ হোসেন : সড়ক পরিবহণ শুধু যানবাহন আর রাস্তার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে লাখো শ্রমিকের জীবিকা, কোটি মানুষের দৈনন্দিন চলাচল এবং দেশের অর্থনীতির স্বাভাবিক গতি। একটি বাস, ট্রাক, পণ্যবাহী গাড়ি কিংবা গণপরিবহণের চাকা থেমে গেলে তার প্রভাব পড়ে ঘরের মানুষ থেকে শুরু করে বাজার, শিল্প ও ব্যবসা বাণিজ্যে। এই বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। দীর্ঘ পাঁচ দশক ধরে সড়ক পরিবহণ শ্রমিকদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা কেবল একটি সাংগঠনিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শ্রমিকের সুখ দুঃখ, কর্মক্ষেত্রের অনিশ্চয়তা, পরিবারের দায়িত্ব এবং পেশাগত ঝুঁকির বাস্তব অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। শিমুল বিশ্বাসের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো শ্রমজীবী মানুষের মর্যাদা। তাঁর দৃষ্টিতে একজন পরিবহণ শ্রমিক কেবল স্টিয়ারিংয়ের পেছনে বসা একজন কর্মী নন। তিনি একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, একই সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার অন্যতম অংশীদার। তাই শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা মানে শুধু একটি শ্রেণির দাবি পূরণ করা নয়, বরং একটি বৃহৎ জনগোষ্ঠীর জীবনকে নিরাপদ কর...

সাঁথিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Image
আব্দুল মোমিন সাগর : পাবনার সাঁথিয়ায় ১০০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন—আমিনপুর থানার আহাম্মদপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক ওরফে রিজুর ছেলে মো. বিল্লাল শেখ (৩২) এবং সাঁথিয়া থানার ইদ্রাকপুর গ্রামের মো. ইউনুস আলী শেখের ছেলে মো. জিয়াউর রহমান (৩২)। পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাত সোয়া ১টায় সাঁথিয়া উপজেলার ইদ্রাকপুর গ্রামের ইদ্রাকপুর আলিম মাদ্রাসার দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে বিল্লাল শেখের কাছ থেকে ৮০ এবং জিয়াউর রহমানের কাছ থেকে ২০ টিসহ মোট ১০০ টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১০ গ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি PULSAR 150 সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এর মধ্যে একটি মোটরসাইকেলের রেজিস্ট...

পাবনায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

Image
আব্দুল মোমিন সাগর : পাবনা সদর থানা পুলিশ পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন—মো. আসাদ প্রাং (৫৫)। তিনি পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে এবং ভাঁড়ারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অপরজন মো. বিল্লাল হোসেন (৫৬)। তিনি একই গ্রামের মো. মজির উদ্দিন সরদারের ছেলে। তিনি ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া মো. রফিক (৪০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খয়েরসুতী গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি দোগাছী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সিএনএফ টিভি।

পাবনায় স্কুলের সামনে অস্ত্র বিক্রির অভিযোগে যুবক আটক

Image
আব্দুল মোমিন সাগর : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্ত্র বিক্রির সময় আলম সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভারইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১২-এর সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আলম সরদার রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের আফসার সরদারের ছেলে। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিদ্যালয়ের সামনে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে আলম সরদারকে সন্দেহজনক অবস্থায় আটক করার পর তার শরীর তল্লাশি করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। ডলি রানী সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম সরদার দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে র‌্যাবের কাছে তথ্য রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানা...

জামাতের দুর্গ ভেঙে পাবনা-৫ পুনরুদ্ধার শিমুল বিশ্বাসকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি

Image
নুর আল সাফায়াত পাপন : পাবনা জামাতে ঘাটি হিসেবে সব সময়ই বিবেচিত ছিল। পাবনার সাথিয়া-বেড়া আসনে মতিউর রহমান নিজামী ও সদর আসনে মোওলানা আব্দুস সোবহান একাধিকবার এমপি মনোনিত হয়েছে। পাবনা সদর( পাবনা-৫) আসনের জামাতে সেই দূর্গ ভেঙ্গে এবার বিএনপি মনোনিত এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বিজয়ী হয়েছে। এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এই বিজয়ের আগে পাবনা সদর আসন থেকে বিএনপি মনোনিত প্রার্থী বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম বকুল একবার বিজয়ী হয়েছিল। ১৯৯৬ সালে রফিকুল ইসলাম বকুলের নির্বাচিত হওয়ার প্রেক্ষাপট ভিন্ন ছিল। আওয়ামীলীগের অন্তকন্দোলের কারনে আওয়ামী লীগের সাবেক এমপি (১৯৮৬) রফিকুল ইসলাম বকুল আওয়ামীলীগ থেকে বিশাল কর্মী নিয়ে বিএনপিতে যোগ দান করেন এবং বিএনপি থেকে এমপি নির্বাচিত হোন। স্বাধীনতার ৫৫ বছর পরেও পাবনা সদর আসন থেকে কেউ কখনওই মন্ত্রীত্ব পাননি। ১৯৭ বছর বয়সী একটি জেলা আজও আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ১৮২৮ সালের ১৬ অক্টোবর পাবনা একটি স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। ঠিক একই ভাবে পাবনা পৌরসভার বয়স প্রায় ১৫০ বছর। এটি ১ জুলাই ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন একট...

ঈশ্বরদীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

Image
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহ আলম (তুষার) (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ঈশ্বরদী থানাধীন সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলম (তুষার) ঈশ্বরদীর পাকশী বাজারপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাহাপুর গ্রামের ওই এলাকায় এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা যথা...

কৃষাণ-কৃষাণীদের মতবিনিময়ে সচেতনতার বার্তা ফলজ ও বনজ চারা বিতরণ

Image
স্টাফ রিপোর্টার : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর পূর্বপাড়ায় তৃণমূল পর্যায়ের কৃষাণ-কৃষাণীদের সঙ্গে মতবিনিময় সভা, ফলজ ও বনজ গাছের চারা এবং সবজি বীজ বিতরণ করেছে লোকসংস্কৃতি পরিষদ পাবনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) লোকসংস্কৃতি পরিষদ পাবনার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কৃষিজমিতে সারের সঠিক প্রয়োগ, কীটনাশকের ক্ষতিকর দিক, কৃষকদের জন্য সরকারি প্রণোদনা, গাছ লাগানোর সঠিক পদ্ধতি এবং বীজ সংরক্ষণ বিষয়ে কৃষকদের সচেতন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা খাতুন মুন্নি। কৃষক হাজী মকছেদ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লোকসংস্কৃতি পরিষদ পাবনার আহ্বায়ক আব্দুল কাইউম তমাল। আলোচনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজা খাতুন মুন্নি কৃষকদের নিরাপদ ও সঠিক কৃষি পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। তিনি অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। পরে উপস্থিত কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা এবং সবজি বীজ বিতরণ করা হয়। একই সঙ্গে কর্মসূচির অংশ হিসে...

পূর্ব শত্রুতার জেরে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

Image
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত মহিরুদ্দিন প্রামাণিকের ছেলে আবু বক্কর প্রামাণিক (৮০)-এর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রথম প্রহর রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবু বক্কর প্রামাণিক জানান, তার প্রতিবেশী মৃত রাজ্জাকের ছেলে শাকিল ও মৃত আজিজুল শেখের ছেলে ইকবালসহ ৮ থেকে ১০ জনের একটি দল রাতের আঁধারে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তার অভিযোগ, ইকবাল নিজেকে ছাত্র হত্যা মামলার আসামি আবু সাঈদ চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেন। আবু বক্কর আরও অভিযোগ করেন, এর আগেও তাদের বাড়ি থেকে গরু-বাছুর ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি জানান, তার এক ছেলে দীর্ঘ ২০ বছর ধরে বাড়িতে আসতে পারেন না। বাড়িতে ফিরলে তাকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কায় তিনি বাড়িতে আসেন না। তার ছেলেকে এর আগে তিনবার হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন আবু বক্কর। ভুক্তভোগী আবু বক্করের পুত্রবধূ হুলিয়া খাতুন (৩৫) জানান, দুই দিন ...

পণ্য পরিবহন খাতের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান শিমুল বিশ্বাসের

Image
নিজস্ব প্রতিবেদক : সড়ক-মহাসড়কে চলাচলরত ট্রাক, প্রাইম মুভার, ট্রেইলারসহ পণ্য পরিবহনের বিভিন্ন সমস্যা সমাধান এবং সংশ্লিষ্টদের দাবিসমূহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার ১২ আগস্ট বিকালে রাজধানী ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের উত্থাপিত ১১ দফা দাবি, লকআউট কর্মসূচি এবং পণ্য পরিবহন খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটির নেতা ও সংসদীয় আসন-৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভায় শিমুল বিশ্বাস বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার কোনো বিকল্প নেই। ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার মালিক-শ্রমিকরা নানা সমস্যার মধ্য দিয়ে পণ্য পরিবহন কার্যক্রম পরিচালনা করছেন। তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। পণ্য পরিবহন খাতে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হলে এর প্রভাব সরাসরি দেশের ব্যবসা-বাণি...

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর প্রস্তুতি

Image
নিজস্ব প্রতিবেদক : পাবনা সদর আসনের সংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস এর ঐকান্তিক চেষ্টায় অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর পথ অনেকটাই সুগম হয়েছে। নতুন ব্রডগেজ কোচ সংগ্রহের পাশাপাশি আগস্ট মাসেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। (BSS) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের যাত্রীসেবা সম্প্রসারণে ভারতের কাছ থেকে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ২০টি কোচের একটি রেক বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে। নতুন কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে (RCF) তৈরি করা হচ্ছে। (The Financial Express) ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের (RITES) ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের চুক্তি হয়। প্রায় ১১১ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এ চুক্তিতে অর্থায়ন করছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (EIB)। চুক্তি অনুযায়ী কোচ সরবরাহের পাশাপাশি নকশা-সংক্রান্ত সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং প্রশিক্...

রক্তমাখা পতাকা উপহার দেওয়া আজিজুর শেখকে সিএনজি উপহার

Image
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এবং মিরপুর ওভারব্রিজে রক্তমাখা জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসা ছাত্রদল কর্মী আজিজুর শেখকে জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজি উপহার দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন আজিজুর শেখ। জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি মিরপুর ওভারব্রিজে রক্তমাখা জাতীয় পতাকা উড়িয়ে তিনি আলোচনায় আসেন। অনেকদিন ধরেই সেই রক্তমাখা পতাকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়ার ইচ্ছা পোষণ করছিলেন আজিজুর শেখ। সম্প্রতি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাক্ষাৎ করে তিনি তার হাতে সেই ঐতিহাসিক রক্তমাখা পতাকাটি তুলে দেন। এরই ধারাবাহিকতায় আজিজুর শেখের জীবিকার পথ আরও সহজ ও তাকে স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি সিএনজি উপহার দেওয়া হয়েছে। এতে তার দীর্ঘদিনের ভাড়ায় সিএনজি চালানোর পরিবর্তে নিজস্ব সিএনজি নিয়ে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হলো। সিএনজি হস্তান্তর ও উদ্যোগটির বাস্তবায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক এবং সংসদীয় আসন ৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শা...

আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুল মোমিন সাগর : পাবনার আটঘরিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ রত্না খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আটঘরিয়া থানাধীন রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আটঘরিয়া থানা এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে রামেশ্বরপুর উত্তরপাড়া এলাকায় একটি ফসলি জমির আইলের ওপর এক নারীকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। আটক নারী রত্না খাতুন আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকার মৃত শাজাহান মন্ডলের স্ত্রী। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা বাজারের একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। ডিজিটাল নিক্তিতে ওজন করে মাদকদ্রব্যটি জব্দ করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞ...

ডিবির অভিযানে পাবনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুল মোমিন সাগর : পাবনার সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে ৮০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর থানার চিনাখড়া কারিগরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শাজাহান শেখ (৫০), পিতা- মৃত শুকুর শেখ। তার স্থায়ী বাড়ি সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের বাবুপাড়া এলাকায় হলেও বর্তমানে তিনি সুজানগর উপজেলার চিনাখড়া কারিগরপাড়ায় বসবাস করেন। অপরজন মো. রুহুল আমিন শেখ (৩৭), পিতা- মৃত সোরহাব শেখ। তার বাড়িও সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরের বাবুপাড়া এলাকায়। ডিবি পুলিশের দাবি, তল্লাশিকালে শাজাহান শেখের কাছ থেকে ৪০ এবং রুহুল আমিন শেখের কাছ থেকে ৪০ সহ মোট ৮০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া শাজাহান শেখের হেফাজত থেকে ইয়াবা বিক্রির ৩ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তার...