পাবনায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
আব্দুল মোমিন সাগর :
পাবনা সদর থানা পুলিশ পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন—মো. আসাদ প্রাং (৫৫)। তিনি পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে এবং ভাঁড়ারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
অপরজন মো. বিল্লাল হোসেন (৫৬)। তিনি একই গ্রামের মো. মজির উদ্দিন সরদারের ছেলে। তিনি ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
এছাড়া মো. রফিক (৪০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খয়েরসুতী গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে। তিনি দোগাছী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment