Posts

Showing posts from July, 2026

শ্রমিক নেতা আবদুল হকের মৃত্যুতে শ্রমিক দলের প্রধান সমন্বয়কসহ শোক

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং-৫৩৪) সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মো. আবদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় (লাইফ সাপোর্টে) ইন্তেকাল করেন মো. আবদুল হক। মৃত্যুকালে তিনি শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মো. আবদুল হকের মৃত্যুতে শ্রমিক দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে শ্রমিক দল পরিবার গভীরভাবে শোকাহত। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। শ্রমিক নেতা আবদুল হকের মৃত্যুতে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক সমাজের মধ্যে শোকের ছায়া...

পাবনায় নতুন পুলিশ সুপার আবু আশ্রাফের যোগদান অপরাধ ও মাদক দমনে নতুন প্রত্যাশা

আব্দুল মোমিন সাগর : অপরাধ ও মাদকমুক্ত পাবনা গড়ার চলমান অভিযাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে। পাবনা জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে বুধবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা আবু আশ্রাফ। এর আগে তিনি বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বুধবার পাবনা জেলা পুলিশ কার্যালয়ে যোগদানের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আবু আশ্রাফকে পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি ঢাকায় বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই পুলিশ কর্মকর্তার যোগদানে পাবনায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্বে জেলা পুলিশ আরও কার্যকর ভূম...

পাবনায় ট্রান্সফরমার চুরির রহস্য উদঘাটন চোরাই মালামাল উদ্ধার গ্রেপ্তার ৬

আব্দুল মোমিন সাগর : পাবনার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর কোমরপুর এলাকায় সরকারি বিএডিসির সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পাবনার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১০ জুলাই রাতে দোগাছী ইউনিয়নের চর কোমরপুরে পদ্মা নদীর চরের বিএডিসির সেচ প্রকল্প সংলগ্ন পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর খুঁটিতে স্থাপিত প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের একটি ১০ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় সেচ প্রকল্পের কৃষক মো. শাহিনুর রহমান পাবনা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার একটি দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি ৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি মো. জীবনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে চুরি হওয়া ট্রান্সফরমা...

পাবনায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

এসএম আদনান উদ্দিন : পাবনা জেলা শহরে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উৎখাতের উদ্দেশ্যে গোপন বৈঠক ও নাশকতামূলক ষড়যন্ত্রের অভিযোগে পাবনা জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ এর নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৭ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পারভেজ আকতার বাদী হয়ে গত ১৯ জুলাই ২০২৬ তারিখে এই মামলাটি দায়ের করেন (মামলা নং-৩৬)। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৮), মীর রাকিবুল ইসলাম সীমান্ত (২৭), যুবায়ের বিশ্বাস অন্তু (৩২), তৌশিকুর রহমান ওরফে রাজা ওরফে রাফা (২৮), মো. ইফাত আরাফাত ওরফে সিফাত (২৫), মো. অনিক (২৫), রনি (৪৫), রানা ওরফে ঘুইটা রানা (৪৫), কাজী অনিক (২৫), বিজন হোসেন (২৫) এবং নয়ন হোসেন (৪০) সহ মোট ৩৭ জন এজাহারনামীয় নেতাকর্মী। এজাহারের বিবরণ অনুযায়ী, গত ১৬ জুলাই রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় পাবনা পৌর এলাকার ৭নং ওয়ার্ডের শালগাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এবং মালিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে নিষি...

খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পাবনা সদর উপজেলার খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেছে। বৃহস্পতিবার ১৬ জুলাই রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, Intermediate and Secondary Education Ordinance, 1961 এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী সরকারের পূর্বানুমোদনক্রমে এডহক কমিটি গঠন করা হয়েছে। ইস্যুর তারিখ থেকে ছয় মাস মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড মনোনীত হয়েছেন এসকে নূরুজ্জামান সাগর। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত মো. আশরাফ আলী পণ্ডা এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত মো. শহিদুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন। প্রজ্ঞাপনের অনুলিপি পাবনা জেলা প্রশাসক, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ...

পাবনা শহরের যানজট নিরসনে তিন সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব এড. শিমুল বিশ্বাস এমপির

স্টাফ রিপোর্টার : পাবনা শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। জনভোগান্তি কমাতে দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। দিন দিন বাড়ছে পাবনা শহরের যানজট। বিশেষ করে অফিস ও স্কুল-কলেজ চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে তিনটি সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে চকছাতিয়ানী মসজিদ থেকে চকছাতিয়ানী কবরস্থান হয়ে বালিয়াহালট মডেল মসজিদের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক পর্যন্ত সড়ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে চাঁদমারী মোড় থেকে পৈলানপুর মোড় হয়ে পাওয়ার হাউস মোড় পর্যন্ত এবং তৃতীয় ধাপে বাস টার্মিনাল, মুজাহিদ ক্লাব, অনন্ত সিনেমা হল ও হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। পাবনা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির বল...

সিনিয়র সাংবাদিক ও লেখক দাইন সরকারকে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করার অভিযোগ

স্টাফ রিপোর্টার : সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর এর সাঁথিয়া প্রতিনিধি, বিশিষ্ট লেখক অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার (৬৮) কে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকাল দশটার দিকে এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন ও তার ছোট ভাই উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুল এর নেতৃত্বে তার উপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক দাইন সরকার জানান, মঙ্গলবার সাঁথিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে সকাল আনুমানিক দশটার দিকে তিনি ভোটদানের উদ্দেশ্যে তিনি সাঁথিয়া প্রেসক্লাবের সামনে উপস্থিত হন। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা এনসিপি নেতা বকুল হোসেন ও তার ছোট ভাই জাসাস নেতা মিজানুর রহমান ফুল এবং ঠান্ডু এর নেতৃত্বে ৮/১০জন সন্ত্রাসী কায়দায় আব্দুদ দাইন সরকারের উপর অতর্কিত হামলা চালায় এবং লাঞ্ছিত করে। হামলাকারীরা আব্দুদ দাইন সরকারকে কিল ঘুষি লাথি মারেন এবং তার গায়ের জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে সহকর্মীরা আহত দাইন সরকারকে উদ্ধার করে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অভিযুক্ত এনসিপি নেতা বকুল ও তার ভা...

ঈশ্বরদীতে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টা ৫ মিনিটের দিকে ঈশ্বরদী থানার দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দাদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন চরগড়গড়ী নতুনপাড়া এলাকার বাসিন্দা মিজানুর ওরফে মিজান মালিথা (৫৫)। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার হেফাজতে থাকা একটি সাদা পলিথিন ব্যাগ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেন, তিনি জেলার বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাবনা জেলা পুলিশ জানি...

সারজিস-তুষারকে ক্ষমা চাওয়ার আহ্বান পাবনা জেলা বিএনপির

স্টাফ রিপোর্টার : পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে পাবনা জেলা বিএনপি। সোমবার (১৩ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, গত ৯ জুলাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার পাবনা সদর ও চাটমোহরে রাজনৈতিক সফর করেন। একটি গণতান্ত্রিক দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনকে আগেই জানানো হয়েছিল এবং বিএনপি সহযোগিতামূলক মনোভাবও দেখিয়েছিল। ওই সফরের বিভিন্ন সভা-সমাবেশে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। অনতিবিলম্বে এই মিথ্যা বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং শিমুল বিশ্বাসের নামে মিথ্যা বক্তব্য দিয়ে পাবনার জনগণের হৃদয়ে যে ...

১০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আব্দুল মোমিন সাগর : পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাত প্রায় ৯টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দ্বীপচর (লেবুর বাগান) এলাকার মো. মোস্তাকিম মন্ডল (২২) এবং একই ইউনিয়নের চর আশুতোষপুর এলাকার মো. জিহাদ হাসান (২১)। পুলিশ জানায়, অভিযানের সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে মোস্তাকিম মন্ডলের কাছ থেকে ৭০ পিস এবং জিহাদ হাসানের কাছ থেকে ৩০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আই...

পঞ্চম শ্রেনিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন নাকিফ

দাউদ শেখ : শাবাব আল নাকিফ নাটোর সরকারী উচ্চ বিদ্যালয়, নাটোর থেকে ৫ম শ্রেনির সরকারী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়েছে। বর্তমানে নাকিফ নাটোর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যায়নরত। অত্যন্ত মেধাবী নাকিফ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নাছিম রানার বড় সন্তান। তার মা একজন নারী উদ্যোক্তা হিসাবে অন লাইনে হোম মেইড খাবার তৈরীর "রন্ধন" পেজের মাধ্যমে ব্যবসার সাথে জড়িত। তার দাদা মৃত মো: শফি হাওলাদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। তার একমাত্র চাচা মো: মাসুদ রানা, বর্তমানে পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসাবে দায়িত্বরত আছেন। পড়াশোনার পাশাপাশি সে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও পারদর্শী। নাকিফ বড় হয়ে একজন সৎ, মানবিক, দেশপ্রেমিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়। তার উজ্জ্বল ভবিষৎ কামনায় নাকিফের বাবা মা সকলের দোয়া প্রার্থী। সিএনএফ টিভি।

পাবনা ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : পাবনার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল মির্জাপুর দক্ষিণপাড়ার একটি টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আমানুল ইসলাম (২৬), মো. হানিফ (৩৮), মো. ফজলুর রহমান (৩৮), মো. আজাহার সরদার (৩৫), মো. মাহবুবুর হাসান (৪০), মো. হাবিব প্রাং (৫২) এবং মো. মিলন মিয়া (৩০)। তারা সবাই পাবনা সদর উপজেলার মির্জাপুর ও মির্জাপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচটি জুয়ার বোর্ড (তাস খেলার সেট), ৩৩টি প্লেয়িং কার্ড এবং জুয়ার আসরে ব্যবহৃত ১৯ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদা...

পাবনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : অবশ্যই। তথ্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে ভাষা, বাক্যগঠন ও উপস্থাপনা পরিবর্তন করে নিচে একটি নতুন সংস্করণ দেওয়া হলো। পুনর্লিখিত শিরোনাম: ঈশ্বরদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন আটক, অস্ত্র ও মাদক আইনে দুই মামলা স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড ৭.৬৫ মিলিমিটার তাজা গুলিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার এলাকার এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— ইকবাল হোসেন ইমন (৩১), নাজমুল হাসান (৩০), সজীব (২৭), তুষার ইমরান (৩৩), জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) এবং সাজাদুর রহমান (২১)। রোববার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে অ...

পাবনার শ্রীকোলে স্বামীকে বাঁচাতে যাওয়া গৃহবধূর ৩ আঙুল কেটে নিয়ে গেল নান্নু বাহিনী

সংবাদদাতা : সুদের টাকা ফেরত চাইতে এসেছিলেন পাওনাদাররা। কিন্তু সেই ক্ষোভ গিয়ে পড়ল পরিস্থিতি শান্ত করতে যাওয়া নিরপরাধ এক প্রতিবেশীর ওপর। ‘পাওনাদারদের ডেকে এনেছে’ এমন সন্দেহে প্রতিবেশী সিরাজুল ইসলাম দুদু মোল্লাকে খুন করতে যায় এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ও সন্ত্রাসী নান্নু প্রামাণিক ও তার বাহিনী। সেখানে দুদু মোল্লাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। এ সময় হামলাকারীরা সাবিনা ইয়াসমিনের ডান হাতের তিনটি আঙুল কুপিয়ে কেটে ফেলে। গত বৃহস্পতিবার ২ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল গ্রামের মোল্লাপাড়ায় আবু তাহের মোল্লার বাড়িতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত সাবিনা ইয়াসমিনকে (৩২) দ্রুত রাতেই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শ্রীকোল গ্রামের কেরু প্রামাণিকের ছেলে অভিযুক্ত নান্নু প্রামাণিক এলাকায় একজন মাদকাসক্ত, মাদক বিক্রেতা ও মাস্তান হিসেবে পরিচি...

ঢাকায় আনসার-ভিডিপির ‘প্রান্তিক কণ্ঠস্বর’ মিডিয়া সেল তথ্যমন্ত্রীর উদ্বোধন

এ কে খান পিভিএম : দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম, সাফল্য, উন্নয়ন কর্মকাণ্ড এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুমাত্রিক অবদান জাতীয় পরিসরে তুলে ধরার লক্ষ্যে বাহিনীর নতুন মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ১ জুলাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মিডিয়া সেলটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল সদস্য শক্তিকে প্রচলিত কর্মকাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, প্রযুক্তিনির্ভর ও গতিশীল কর্মধারায় সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার মাধ্যমে তাদের দক্...