খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পাবনা সদর উপজেলার খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেছে। বৃহস্পতিবার ১৬ জুলাই রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, Intermediate and Secondary Education Ordinance, 1961 এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী সরকারের পূর্বানুমোদনক্রমে এডহক কমিটি গঠন করা হয়েছে। ইস্যুর তারিখ থেকে ছয় মাস মেয়াদে এ কমিটি দায়িত্ব পালন করবে। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড মনোনীত হয়েছেন এসকে নূরুজ্জামান সাগর। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত মো. আশরাফ আলী পণ্ডা এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত মো. শহিদুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন। প্রজ্ঞাপনের অনুলিপি পাবনা জেলা প্রশাসক, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার