Posts

Showing posts from March, 2024

পাবনাস্থ সুজানগর সমিতির সভাপতি শফিক সম্পাদক মিল্টন

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনাস্থ সুজানগর উপজেলা সমিতর পরিচিতি ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৯ মার্চ বিকালে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে সুজানগর উপজেলা কমিটির সকল সদস্যদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম কে সভাপতি ও ওয়াহিদ মোস্তফা মিল্টনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আলহাজ্জ্ব হাবিবুর রহমান ও মীর্জা শফিকুল ইসলাম লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর মিঞা রাজু ও প্রবীর সাহা, সাংগঠনিক সম্পাদক রাজু ইসলাম ওলি, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মীর আবু জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম মোর্শেদ মিয়া রানা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মিলন কুমার সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যডভোকেট রাশেদ মৃধা, সহ-আইন বিষয়ক সম্পাদক মেজবাহ আহসান অনিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান জর্জ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুন নবী মুন্সি ও মহি...

পাবনা র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Image
সংবাদদাতাঃ ২৬মার্চ রাত সোয়া ২টায় রাত পৌনে ২টায় র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির স্কোয়াড কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী উপজেলা অফিসের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সূত্রঃ মামলা নং-৯৭ সি/২১ (গোদা), ধারাঃ যৌতুক নিরোধ আইনের ৩ ধারা মুলের ‘০১ বছর ০৩ মাস সশ্রম কারাদন্ড ও ৩০০০/- টাকা অর্থ দন্ড’ সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। জানা যায় গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ সবুজ ইসলাম (৩২), সে রাজশাহী জেলার তানোর থানাধীন হাসানপাড়ার অহিদুল ইসলামের ছেলে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার তানোর থানায় হস্তান্তর করা হয়েছে। (বিজ্ঞপ্তি)। সিএনএফ টিভি।

পাবনা র‍্যাবের অভিযানে পলাতক চোর গ্রেফতার - ৩

Image
সংবাদদাতাঃ ২৭ মার্চ রাত পৌনে ২টায় র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং, ঢাকা এর বিশেষ গোপন তথ্যের ভিত্তিতে ‘পাবনা জেলার আটঘরিয়া থানাধীন পৌরসভাস্থ খাদ্যগুদাম এর পাশে কাঁচা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-১৩, তারিখঃ ২২/০৩/২০২৪, ধারাঃ ৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ মূলের এজাহারনামীয় ০৩ নং পলাতক আসামী মোঃ সোহান (২১), পিতা-মোঃ আবু বক্কর, সাং-গন্ডগোহানী, ০৪ নং পলাতক আসামী মোঃ সাব্বির হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুস সবুর ওরফে বাবু, সাং-কাঠালবাড়ীয়া, উভয় থানা-পুঠিয়া, জেলা রাজশাহী এবং তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ আব্দুল কাদের কাজল (৪৩), পিতা-মৃত কাইয়ুম উদ্দিন, সাং-পীরগাছা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রাজশাহী জেলার পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। (বিজ্ঞপ্তি) সিএনএফ টিভি।

পাবনার একটি কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরি

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন এক রাতের অন্ধকার কবরস্থান ধারণা করছে ১৫টির অধিক কঙ্কাল চুরি হয়েছে।মঙ্গলবার(১৮ মার্চ) দিবাগত রাতে আমিনপুর নতুন বাজার গোরস্থানে এ ঘটনা ঘটে। বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি খাস আমিনপুরের সেলিম মন্ডলের স্ত্রী রেখা খাতুন ফজরের নামাজ পরার সময়ে কবরস্থান থেকে কালো কাপড় পরিহিত ৮/৯ জন দুর্বৃত্তকে দেখতে পায়।দুর্বৃত্তরা কাজির হাটের দিকে যাচ্ছে ২/৩ টি ব্যাগ হাতে নিয়ে।এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকে। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে।আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলে মানুষের লাশেরও নিরাপত্তা নেই।বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারু...

পাবনায় চরমপন্থী দলের সাবেক সদস্যকে গু*লি করে হ*ত্যা

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় আব্দুর রাজ্জাক শেখ (৩৮) নামে চরমপন্থী দলের সাবেক এক সদস্যকে গু*লি করে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মার্চ) রাত ১১ টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। নিহ*ত রাজ্জাক ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধায় ইফতার করে তারাবিহ নামাজ পর চা খাওয়ার জন্য মানিকনগর বাজারে যায় রাজ্জাক । এরপর ওখানকার একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এমন সময় দুটি মোটরসাইকেলযোগে মুখোশধারী কে বা কারা এসে তাকে পরপর তিনটি গু*লি করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা রাজ্জাককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরও জানান, রাজ্জাক চরমপন্থী দলের সদস্য ছিলেন। ২০১৯ সালে তিনি সরকারের কাছে আত্মসমর্পণ করেন। এরপর স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন। হয়ত পুর্ব বিরোধের জের...

ক্ষতিপূরণের ১হাজার টাকা না দিতে খু*ন

Image
বিশেষ প্রতিনিধিঃ গত ১১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে নিহত আজাদ তার ডিসকভারী মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে ১২ মার্চ বিকেলে পাবনা সদর থানায় সন্তানের নিখোঁজ নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৩ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ আজাদের ক্ষ*ত বিক্ষ*ত ম*রদেহ দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোশাররফ চেয়ারম্যানের খামারের পাশে লিচু বাগানে পাওয়া যায়। পুলিশ গিয়ে ম*রদেহ উদ্ধার করে ময়নাতদ*ন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল ম*র্গে পাঠায়। এ ঘটনায় নিহ*তের বাবা আব্দুল হাকিম বাদি হয়ে একটি হ*ত্যা মাম*লা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এরপর ঘটনা তদন্তে মাঠে নামে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ একটি টিম। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে অভিযুক্ত আব্দুস সামাদ ওরফে সম্রাটকে শনিবার দুপুরে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আজাদকে হ*ত্যার কথা স্বীকার করেন সম্রাট। পুলিশকে সম্রাট জানায়, তারা ...

জেলা কৃষক লীগ'র সম্পাদক তৌফিক'র দা*ফন সম্পন্ন

Image
বিশেষ প্রতিনিধিঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদক, এডওর্য়াড কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি-জিএস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, এরশাদ পতন আন্দোলনের উত্তরবঙ্গের ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, কেন্দ্রীয় কৃষকলীগের অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজ সেবক তৌফিকুল আলম তৌফিক দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা আল মানার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বৎসর। তিনি স্ত্রী , এক ছেলে, এক মেয়ে, চার ভাই ও চার বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  তিনি শহরের দিলালপুরের  মরহুম শফিউদ্দীন আহম্মদ এর ২য় পুত্র ছিলেন।  গতকাল রাত সাড়ে ১০ টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্তরে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়ে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়। এতে ইমমতি করেন বাঁশবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফারুক আহমেদ। এসময় জানাযায় অংশগ্রহন করেন পাবনা জেলা আ‘লীগের  সাধারণ সম্পাদক গোলাম ...

অভিনন্দন সরকারি এডওয়ার্ড কলেজের ক্রীড়াবিদদের

Image
বিশেষ প্রতিনিধিঃ আন্ত কলেজ ক্রিয়া প্রতিযোগিতা ২০২৪ এর পাবনা জেলা ও এডওয়ার্ড কলেজের আহবায়ক প্রফেসর মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এ বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে অনুষ্ঠিত এডওয়ার্ড কলেজের বিভিন্ন ইভেন্টগুলোয় সাফল্যের তালিকা - ফুটবলের চ্যাম্পিয়ন ক্রিকেটে রানারআপ ভলিবলে রানারআপ সাঁতার ব্যাক স্ট্রোক চ্যাম্পিয়ন(পুরুষ) সাঁতার ফ্রি স্টাইল চ্যাম্পিয়ন(পুরুষ) সাঁতার ব্যাক স্ট্রোক চ্যাম্পিয়ন(মহিলা) সাঁতার ফ্রি স্টাইল চ্যাম্পিয়ন(মহিলা) টেবিল টেনিস একক প্রমিলা চ্যাম্পিয়ন টেবিল টেনিস দ্বৈত প্রমিলা চ্যাম্পিয়ন টেবিল টেনিস দ্বৈত পুরুষ চ্যাম্পিয়ন টেবিল টেনিস একক পুরুষ চ্যাম্পিয়ন টেবিল টেনিস একক প্রমিলা চ্যাম্পিয়ন চাকতি নিক্ষেপ প্রমিলা তৃতীয় বর্ষা নিক্ষেপ প্রমিলা রানার্সআপ দাবা পুরুষ চ্যাম্পিয়ন দাবা প্রমিলা রানার্সআপ ১০০ মিটার প্রমিলা তৃতীয় ২০০ মিটার প্রমিলা দ্বিতীয় ৪০০ মিটার পুরুষ চ্যাম্পিয়ন ৮০০ মিটার পুরুষ তৃতীয় উচ্চলম্ফ পুরুষ ২য় উচ্চলম্ফ প্রমিলা দ্বিতীয় লং জাম্প প্রমিলা দ্বিতীয় ক্যারম প্রমিলা চ্যাম্পিয়ন ...

জ্বালানি তেলের দাম কমলো

Image
নিজস্ব প্রতিবেদকঃ নতুন ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন এ মূল্য নির্ধারণ করেছে জ্বালানি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ মার্চ) মধ্যরাত থেকে নতুন এ দাম কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের সর্বশেষ মূল্য সমন্বয় (২০২২ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট) পরবর্তী সময়ে কোভিড মহামারি-উত্তর সরবরাহ সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সমুদ্রপথে জ্বালানি পণ্যের  প্রিমিয়াম, পরিবহন ভাড়া, বিমা এবং ব্যাংক সুদের হারও ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। উল্লিখিত সময়ে শুধু মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা অবমূল্যায়িত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের (প্রধানত ডিজেল) মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে ডিজেল ও কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন ফর্মুলা অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক...

পাবনা দাশুড়িয়ার কাজীর বাল্যবিয়েসহ নিকাহ আইন লঙ্ঘনের অভিযোগ

আইএনএস : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে বিয়ে রেজিস্টারের বিরুদ্ধে জাল সনদ তৈরি করে বাল্যবিয়ে রেজিস্ট্রেশন করাসহ নিকাহ আইন বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়ের বাড়ীয়া গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে ফজলুল করিম তার নিজ ইউনিয়নে কাজী অফিস খুলে লাইসেন্স প্রাপ্ত হন। লাইসেন্স পাওয়ার পর থেকে তিনি নিজ ইউনিয়ন দাশুড়িয়ার বাইরের ইউনিয়নেও বাল্যবিয়ে, গোপন ও প্রকাশ্য বিয়ে এবং নাবালক ও নাবালিকা ছেলে-মেয়েদের জাল সনদ তৈরি করে বিয়ের কার্যক্রম পরিচালনা করে অর্থ উপার্জন করেন। তার বিরুদ্ধে দাশুড়িয়া এমএম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনির ‘খথ শাখার ছাত্রীকে গোপন বিয়ে দেওয়া এবং কাবিন নামা গায়েব করার অভিযোগ করেন ওই ছাত্রীর পিতা ইউছুপ আলী। তিনি গত ১৬ মার্চ ২০১৭ ইং ইশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ অভিযোগ করেন। এ ছাড়া ফজলুল করিম সলিমপুর ইউনিয়নে অসাধু ব্যক্তির যোগ সাজসে ভাড়ইমারী আনন্দ বাজারে সাইনবোর্ড লাগিয়ে অবৈধ বিয়ে রেজিস্টার পরিচালনা করছেন। এক গোপন বিয়ে দিতে গিয়ে ধরাপড়ে এলাকার ইউপি সদস্যের হাতে। তার রেজিস্টার খাতা আটক করে উপজেলা নির...

পাবনা মোস্তফাবীয়া কমপ্লেক্স ট্রাস্ট এর সাধারণ সভা অনুষ্ঠিত

Image
বিশেষ প্রতিনিধিঃ গত সোমবার (৪ মার্চ) বিকাল ৪ টায় গয়েশপুরে মোস্তফাবীয়া কমপ্লেক্সের মাঠ প্রাঙ্গনে মোস্তফাবীয়া কমপ্লেক্স ট্রাস্ট এর শান্তি শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডিএম হাসিবুল বেনজির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। সভায় ট্রাস্টের বিভিন্ন সমস্যাদি সমাধানের বিষয়ে আলোচনা হয় এবং আগামী ৭দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে প্রাসঙ্গিক আলোচনা করেন ট্রাস্ট বোর্ডের সদস্য ও গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ ঈসমাইল হোসেন পীর ক্বেবলা। সঞ্চালনা করেন ট্রাস্ট বোর্ডের সদস্য, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ইয়াকুবপুর সরকারি প্রাঃবিঃ এর প্রধান শিক্ষক মাসুদ রানা ও সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ। সভায় আরও বক্তব্য দেন মোহাম্মাদ আলী জিন্নাহ।সেখানে আরও উপস্থিত ছিলেন কমপ্লেক্সের কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসী। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাও...

পাবনা জেলা বন কর্মকতার্র বিরুদ্ধে অফিস না করার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলা বন কর্মকর্তা মতলুবুর রহমানের বিরুদ্ধে অফিস না করার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের জনৈক কর্মকতার্ জানান, ২০২৩ সালের ১৭ অক্টোবর মতলুবুর রহমান পাবনায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি প্রতি মাসে ১/ ২ দিন অফিস করেন। একারনে অফিসের বিভিন্ন কাজকর্মে ব্যঘাত ঘটছে। এমনকি কর্মকতার্ কর্মচারীদের বেতনও সঠিক সময়ে পাচ্ছেন না তারা। এব্যাপারে গতকাল ৪ মার্চ বনবিভাগের কর্মকতার্ মতলুবুর রহমানকে ০১৭১২ ৬২৭৯০০ নম্বর মোবাইলে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বগুড়ায় দায়িত্ব পালন করায় পাবনাতে ঠিকমত আসতে পারেন না।তবে অনলাইনে তিনি সকল কাজ করছেন। তিনি ফেব্রুয়ারি মাসে পাবনা এসেছিলেন কি না জানতে চাওয়ায় তিনি বলেন তিনি খুব শীঘ্রই আসবেন। তিনি অফিসেরকাজে ঢাকায় আছেন। অফিসের কর্মকতার্ আরও জানান, মহামান্য রাষ্ট্রপতির নিজ জেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকতার্ না থাকায় নানান সমস্যায় রয়েছেন তারা। সিএনএফ টিভি।

চায়ের দোকানে ট্রাক ঢুকে মুক্তিযোদ্ধা নিহ*ত

Image
বিশেষ প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় রোববার বেলা সাড়ে ১১ টায় একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় আকসেদ আলী মন্ডল (৮৩) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামের ম"ত নওশের আলী মন্ডলের ছেলে। সিএনএফ টিভি।

পাবনা আবাসিক হোটেল মালিক সমিতির বাৎসরিক বনভোজন

Image
বিশেষ প্রতিনিধিঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পাবনা জেলা আবাসিক হোটেল মালিক সমিতির বাৎসরিক বনভোজন। আজ ১মার্চ শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে রানা ইকো পার্কে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। সকাল ৯ টায় নাস্তার মধ্যদিয়ে শুভসূচনা করার পর ১০ টা থেকে চলে ক্রীড়া প্রতিযোগিতা। চলে লটারি, ১০০ মিটার দৌর, ২০০মিটার দৌর, বদলি দৌরসহ নানান রকম খেলাধুলা। পবিত্র জুমা'র নামাজ শেষে মধ্যাহ্নভোজ। এরপর শুরুহয় আলোচনা সভা। এসময় সমিতির সভাপতি রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোটেল ইছামতি ও রয়েল প্যালেসের সত্বাধীকারি আলহাজ্জ্ব হাবিবুর রহমান হাবিব'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির সহ সভাপতি রয়েল প্যলেস কাশিনাথপু'র সত্বাধীকারি জিয়াউর রহমান জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ইভিনিং টাচ ২ এর সুমন আলী, প্রচার সম্পাদক হোটেল বলাকা'র সত্বাধীকারি খালেকুজ্জামান খালেক ও দপ্তর সম্পাদক ইভিনিং টাচ ১ এর শহীদুল ইসলাম। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রত্যেক প্রতিযোগীতার ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী ...