পাবনা র্যাবের অভিযানে পলাতক চোর গ্রেফতার - ৩
সংবাদদাতাঃ
২৭ মার্চ রাত পৌনে ২টায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল র্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং, ঢাকা এর বিশেষ গোপন তথ্যের ভিত্তিতে ‘পাবনা জেলার আটঘরিয়া থানাধীন পৌরসভাস্থ খাদ্যগুদাম এর পাশে কাঁচা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-১৩, তারিখঃ ২২/০৩/২০২৪, ধারাঃ ৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ মূলের এজাহারনামীয় ০৩ নং পলাতক আসামী মোঃ সোহান (২১), পিতা-মোঃ আবু বক্কর, সাং-গন্ডগোহানী, ০৪ নং পলাতক আসামী মোঃ সাব্বির হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুস সবুর ওরফে বাবু, সাং-কাঠালবাড়ীয়া, উভয় থানা-পুঠিয়া, জেলা রাজশাহী এবং তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ আব্দুল কাদের কাজল (৪৩), পিতা-মৃত কাইয়ুম উদ্দিন, সাং-পীরগাছা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রাজশাহী জেলার পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। (বিজ্ঞপ্তি)
সিএনএফ টিভি।

Comments
Post a Comment