পাবনার একটি কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরি

বিশেষ প্রতিনিধিঃ পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন এক রাতের অন্ধকার কবরস্থান ধারণা করছে ১৫টির অধিক কঙ্কাল চুরি হয়েছে।মঙ্গলবার(১৮ মার্চ) দিবাগত রাতে আমিনপুর নতুন বাজার গোরস্থানে এ ঘটনা ঘটে। বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি খাস আমিনপুরের সেলিম মন্ডলের স্ত্রী রেখা খাতুন ফজরের নামাজ পরার সময়ে কবরস্থান থেকে কালো কাপড় পরিহিত ৮/৯ জন দুর্বৃত্তকে দেখতে পায়।দুর্বৃত্তরা কাজির হাটের দিকে যাচ্ছে ২/৩ টি ব্যাগ হাতে নিয়ে।এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকে। একপর্যায়ে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।চুরি হওয়া এক লাশের স্বজন মাসুদ রানা বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে।আরেক স্বজন জাহিদ হাসান বলেন, এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলে মানুষের লাশেরও নিরাপত্তা নেই।বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজকে সকালে স্বজনরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার