পাবনা আবাসিক হোটেল মালিক সমিতির বাৎসরিক বনভোজন
বিশেষ প্রতিনিধিঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল
পাবনা জেলা আবাসিক হোটেল মালিক সমিতির বাৎসরিক বনভোজন। আজ ১মার্চ শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে রানা ইকো পার্কে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। সকাল ৯ টায় নাস্তার মধ্যদিয়ে শুভসূচনা করার পর ১০ টা থেকে চলে ক্রীড়া প্রতিযোগিতা। চলে লটারি, ১০০ মিটার দৌর, ২০০মিটার দৌর, বদলি দৌরসহ নানান রকম খেলাধুলা। পবিত্র জুমা'র নামাজ শেষে মধ্যাহ্নভোজ। এরপর শুরুহয় আলোচনা সভা। এসময় সমিতির সভাপতি রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোটেল ইছামতি ও রয়েল প্যালেসের সত্বাধীকারি আলহাজ্জ্ব হাবিবুর রহমান হাবিব'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির সহ সভাপতি রয়েল প্যলেস কাশিনাথপু'র সত্বাধীকারি জিয়াউর রহমান জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ইভিনিং টাচ ২ এর সুমন আলী, প্রচার সম্পাদক হোটেল বলাকা'র সত্বাধীকারি খালেকুজ্জামান খালেক ও দপ্তর সম্পাদক ইভিনিং টাচ ১ এর শহীদুল ইসলাম। সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রত্যেক প্রতিযোগীতার ১ম ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে বিশেষ পুরষ্কার বিতরন করা হয় এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার আবাসিক হোটেলের প্রায় ৩০ জন মালিক।
সিএনএফ টিভি।

বিশেষ প্রতিনিধিঃ পাবনা সদরের টেবুনিয়া রেল স্টেশন এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারী নারী সদস্যরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর এলাকার। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা চলমান আছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০), হালিমা বেগম (৩৫), নিপা খাতুন (২৫) ও রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। তাদের সকলের বাড়ি একই গ্রামে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও পরিবহনে কৌশল করে ছিনতাই ও চুরির কাজ করে আসছেন বলে জানায় পুলিশ। পুলিশের দেয়া তথ্যমতে, গত ১৬ নভেম্বর রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা খাতুন নামের এক যাত্রী টেবুনিয়া রেলস্টেশনে নামেন। সেখানে ওই নারী ও তার স্বামী . জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন। ঘটনাক্রমে ছিনতাইকারী নারী সদস্যরা পরিকল্পিতভাবে ওই ইজিবাইকে উঠেন। পথিমধ্যে তারা অসুস্থতার ভান করে ওই মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। সে
ReplyDeleteবিশেষ প্রতিনিধিঃ পাবনা সদরের টেবুনিয়া রেল স্টেশন এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারী নারী সদস্যরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর এলাকার। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা চলমান আছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার দৌলতপুর গ্রামের রুবিনা ওরফে রোজিনা খাতুন (৪০), হালিমা বেগম (৩৫), নিপা খাতুন (২৫) ও রুহেলা ওরফে রোহেলা বেগম (২২)। তাদের সকলের বাড়ি একই গ্রামে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বাস, ট্রেন ও পরিবহনে কৌশল করে ছিনতাই ও চুরির কাজ করে আসছেন বলে জানায় পুলিশ। পুলিশের দেয়া তথ্যমতে, গত ১৬ নভেম্বর রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস ট্রেনে ফাতেমা খাতুন নামের এক যাত্রী টেবুনিয়া রেলস্টেশনে নামেন। সেখানে ওই নারী ও তার স্বামী . জুলহাস খান গন্তব্যে যাওয়ার জন্য একটি ইজিবাইকে ওঠেন। ঘটনাক্রমে ছিনতাইকারী নারী সদস্যরা পরিকল্পিতভাবে ওই ইজিবাইকে উঠেন। পথিমধ্যে তারা অসুস্থতার ভান করে ওই মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। সে
Delete