জেলা কৃষক লীগ'র সম্পাদক তৌফিক'র দা*ফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সম্পাদক, এডওর্য়াড কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি-জিএস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, এরশাদ পতন আন্দোলনের উত্তরবঙ্গের ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, কেন্দ্রীয় কৃষকলীগের অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, পাবনা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য, বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজ সেবক তৌফিকুল আলম তৌফিক দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা আল মানার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বৎসর। তিনি স্ত্রী , এক ছেলে, এক মেয়ে, চার ভাই ও চার বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  তিনি শহরের দিলালপুরের  মরহুম শফিউদ্দীন আহম্মদ এর ২য় পুত্র ছিলেন।  গতকাল রাত সাড়ে ১০ টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্তরে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়ে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়। এতে ইমমতি করেন বাঁশবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফারুক আহমেদ। এসময় জানাযায় অংশগ্রহন করেন পাবনা জেলা আ‘লীগের  সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, লতিফ গ্রুপের চেয়ারম্যান আলজ্জ্ব আব্দুল রতিফ বিশ্বাস, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি অধ্যাপক এস এম মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের প্রচার সাবেক সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব শহিদুর রহমান শহিদ, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ, আলহাজ্জ্ব হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন শাহিন, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, প্রচার সম্পাদক ইউনুস আলী, উপ প্রচার সম্পাদক নাজমুল হোসেন আঙ্গুর, দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ জাহিদ, কার্যনির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন মামুন, সোহরাব উদ্দিন খান, জাহাঙ্গীর ফিরোজ, শাহাদাত আলী মুন্সি, পৌর আ‘লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, পাবনা সদর উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মন্জুর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নু,  সদর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লতিফ খান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খোকন, জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিক বিশ্বাস, হাসিবুল হোসেন খান, নজরুল ইসলাম খান ডাবলু, প্রচার সম্পাদক আব্দুর রহমান শিকদার, অর্থ সম্পাদক প্রভাষক জসিমউদদীনসহ মাঠ ভর্তি মানুষ। এছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমির চন্দ, সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা কৃষক লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নব গোপাল চক্রবর্তী, পাবনা জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি জিএস, সদর উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন কৃষক লীগ ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার