পাবনা র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
সংবাদদাতাঃ
২৬মার্চ রাত সোয়া ২টায় রাত পৌনে ২টায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির স্কোয়াড কমান্ডার এএসপি মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী উপজেলা অফিসের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সূত্রঃ মামলা নং-৯৭ সি/২১ (গোদা), ধারাঃ যৌতুক নিরোধ আইনের ৩ ধারা মুলের ‘০১ বছর ০৩ মাস সশ্রম কারাদন্ড ও ৩০০০/- টাকা অর্থ দন্ড’ সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। জানা যায় গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ সবুজ ইসলাম (৩২), সে রাজশাহী জেলার
তানোর থানাধীন হাসানপাড়ার অহিদুল ইসলামের ছেলে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার তানোর থানায় হস্তান্তর করা হয়েছে। (বিজ্ঞপ্তি)।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment