পাবনা জেলা বন কর্মকতার্র বিরুদ্ধে অফিস না করার অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ
পাবনা জেলা বন কর্মকর্তা মতলুবুর রহমানের বিরুদ্ধে অফিস না করার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের জনৈক
কর্মকতার্ জানান, ২০২৩ সালের ১৭ অক্টোবর মতলুবুর রহমান পাবনায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি প্রতি মাসে ১/ ২ দিন অফিস করেন। একারনে অফিসের বিভিন্ন কাজকর্মে ব্যঘাত ঘটছে। এমনকি কর্মকতার্ কর্মচারীদের বেতনও সঠিক সময়ে পাচ্ছেন না তারা। এব্যাপারে
গতকাল ৪ মার্চ বনবিভাগের কর্মকতার্
মতলুবুর রহমানকে ০১৭১২ ৬২৭৯০০ নম্বর মোবাইলে জিজ্ঞাসা করা হলে তিনি
জানান বগুড়ায় দায়িত্ব পালন করায়
পাবনাতে ঠিকমত আসতে পারেন না।তবে অনলাইনে তিনি সকল কাজ করছেন। তিনি ফেব্রুয়ারি মাসে পাবনা এসেছিলেন কি না জানতে চাওয়ায় তিনি বলেন তিনি খুব শীঘ্রই আসবেন। তিনি অফিসেরকাজে ঢাকায় আছেন। অফিসের কর্মকতার্ আরও জানান, মহামান্য রাষ্ট্রপতির নিজ জেলায়
দায়িত্বপ্রাপ্ত কর্মকতার্ না থাকায় নানান সমস্যায় রয়েছেন তারা।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment