পাবনা মোস্তফাবীয়া কমপ্লেক্স ট্রাস্ট এর সাধারণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ গত সোমবার (৪ মার্চ) বিকাল ৪ টায় গয়েশপুরে মোস্তফাবীয়া কমপ্লেক্সের মাঠ প্রাঙ্গনে মোস্তফাবীয়া কমপ্লেক্স ট্রাস্ট এর শান্তি শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডিএম হাসিবুল বেনজির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। সভায় ট্রাস্টের বিভিন্ন সমস্যাদি সমাধানের বিষয়ে আলোচনা হয় এবং আগামী ৭দিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে প্রাসঙ্গিক আলোচনা করেন ট্রাস্ট বোর্ডের সদস্য ও গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই স্বাগত বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ ঈসমাইল হোসেন পীর ক্বেবলা। সঞ্চালনা করেন ট্রাস্ট বোর্ডের সদস্য, জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ইয়াকুবপুর সরকারি প্রাঃবিঃ এর প্রধান শিক্ষক মাসুদ রানা ও সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদ। সভায় আরও বক্তব্য দেন মোহাম্মাদ আলী জিন্নাহ।সেখানে আরও উপস্থিত ছিলেন কমপ্লেক্সের কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসী। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে। তিলাওয়াত করেন দিলালপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান বোখারী। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার