ক্ষতিপূরণের ১হাজার টাকা না দিতে খু*ন
বিশেষ প্রতিনিধিঃ
গত ১১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে নিহত আজাদ তার ডিসকভারী মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে ১২ মার্চ বিকেলে পাবনা সদর থানায় সন্তানের নিখোঁজ নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৩ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ আজাদের ক্ষ*ত বিক্ষ*ত ম*রদেহ দাপুনিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মোশাররফ চেয়ারম্যানের খামারের পাশে লিচু বাগানে পাওয়া যায়। পুলিশ গিয়ে ম*রদেহ উদ্ধার করে ময়নাতদ*ন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল ম*র্গে পাঠায়। এ ঘটনায় নিহ*তের বাবা আব্দুল হাকিম বাদি হয়ে একটি হ*ত্যা মাম*লা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এরপর ঘটনা তদন্তে মাঠে নামে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ একটি টিম। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে অভিযুক্ত আব্দুস সামাদ ওরফে সম্রাটকে শনিবার দুপুরে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আজাদকে হ*ত্যার কথা স্বীকার করেন সম্রাট। পুলিশকে সম্রাট জানায়, তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু এবং একসঙ্গে রাজমিস্ত্রীর কাজ করেতেন। এক মাস আগে আজাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। এতে মোটরসাইকেল মেরামত বাবদ দুই হাজার টাকা খরচ হয় আজাদের। এর মধ্যে এক হাজার টাকা দেন সম্রাট। বাকি এক হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। সেই থেকে অভিযুক্ত সম্রাট কীভাবে তার বন্ধু আজাদকে হ*ত্যা করবে তার সুযোগ খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় সম্রাট কৌশলে গত ১১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধু আজাদকে ডেকে নিয়ে মোশাররফ চেয়ারম্যানের খামারের পাশে লিচু বাগানে যায়। সেখানে কথা-বার্তার একপর্যায়ে সম্রাট তার কাছে থাকা ধা*রালো চা*কু দিয়ে আজাদের গলায় ও চোখের নিচে আঘাত করে। পরে তার মৃ*ত্যু নিশ্চিত করে লা*শ টেনে হিঁচড়ে ঘটনাস্থলে থাকা সীম গাছের শুকনা লতাপাতার নিচে ঢেকে রাখে। হ*ত্যাকাণ্ডে ব্যবহৃত ধা*রালো চা*কু ঘটনাস্থলের পাশে ধান ক্ষেতে ফেলে দেয়। নিহত আজাদের ব্যবহৃত মোবাইল ফোন ও তার গায়ে থাকা র*ক্তমাখা জ্যাকেট নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। যাওয়ার সময় আজাদের ব্যবহৃত মোবাইল ফোন পথিমধ্যে ছয়ঘড়িয়া গ্রামের একটি পুকুরে ফেলে দেয়।
সিএনএফ টিভি।

Comments
Post a Comment