জ্বালানি তেলের দাম কমলো

নিজস্ব প্রতিবেদকঃ নতুন ফর্মুলা অনুযায়ী জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন এ মূল্য নির্ধারণ করেছে জ্বালানি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ মার্চ) মধ্যরাত থেকে নতুন এ দাম কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের সর্বশেষ মূল্য সমন্বয় (২০২২ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট) পরবর্তী সময়ে কোভিড মহামারি-উত্তর সরবরাহ সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সমুদ্রপথে জ্বালানি পণ্যের  প্রিমিয়াম, পরিবহন ভাড়া, বিমা এবং ব্যাংক সুদের হারও ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। উল্লিখিত সময়ে শুধু মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা অবমূল্যায়িত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের (প্রধানত ডিজেল) মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে ডিজেল ও কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন ফর্মুলা অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৯ টাকায়। প্রতি লিটার অকটেনের দাম ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার অকটেন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। আর ৩ টাকা কমিয়ে প্রতি লিটার পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা। বর্তমানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি বা ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার