পাবনা ডিবির অভিযানে নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারু গ্রেফতার

আব্দুল মোমিন সাগর : পাবনার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল মির্জাপুর দক্ষিণপাড়ার একটি টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আমানুল ইসলাম (২৬), মো. হানিফ (৩৮), মো. ফজলুর রহমান (৩৮), মো. আজাহার সরদার (৩৫), মো. মাহবুবুর হাসান (৪০), মো. হাবিব প্রাং (৫২) এবং মো. মিলন মিয়া (৩০)। তারা সবাই পাবনা সদর উপজেলার মির্জাপুর ও মির্জাপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচটি জুয়ার বোর্ড (তাস খেলার সেট), ৩৩টি প্লেয়িং কার্ড এবং জুয়ার আসরে ব্যবহৃত ১৯ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুয়া, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিএনএফ টিভি।

Comments

Popular posts from this blog

ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে হাজার কোটি টাকার অনিয়ম ও সন্ত্রাসের অভিযোগ

পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণে শিক্ষক উত্তমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পাবনায় বিদেশি রিভলভারসহ দুইজন গ্রেফতার