শ্রমিক নেতা আবদুল হকের মৃত্যুতে শ্রমিক দলের প্রধান সমন্বয়কসহ শোক
নিজস্ব প্রতিবেদক :
ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি. নং-৫৩৪) সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মো. আবদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় (লাইফ সাপোর্টে) ইন্তেকাল করেন মো. আবদুল হক। মৃত্যুকালে তিনি শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মো. আবদুল হকের মৃত্যুতে শ্রমিক দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তার মৃত্যুতে শ্রমিক দল পরিবার গভীরভাবে শোকাহত। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শ্রমিক নেতা আবদুল হকের মৃত্যুতে সংগঠনের নেতাকর্মী ও শ্রমিক সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment