পঞ্চম শ্রেনিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন নাকিফ
দাউদ শেখ :
শাবাব আল নাকিফ নাটোর সরকারী উচ্চ বিদ্যালয়, নাটোর থেকে ৫ম শ্রেনির সরকারী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়েছে। বর্তমানে নাকিফ নাটোর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যায়নরত। অত্যন্ত মেধাবী নাকিফ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নাছিম রানার বড় সন্তান। তার মা একজন নারী উদ্যোক্তা হিসাবে অন লাইনে হোম মেইড খাবার তৈরীর "রন্ধন" পেজের মাধ্যমে ব্যবসার সাথে জড়িত। তার দাদা মৃত মো: শফি হাওলাদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। তার একমাত্র চাচা মো: মাসুদ রানা, বর্তমানে পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসাবে দায়িত্বরত আছেন। পড়াশোনার পাশাপাশি সে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও পারদর্শী। নাকিফ বড় হয়ে একজন সৎ, মানবিক, দেশপ্রেমিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে চায়। তার উজ্জ্বল ভবিষৎ কামনায় নাকিফের বাবা মা সকলের দোয়া প্রার্থী।
সিএনএফ টিভি।
Comments
Post a Comment